Dhaka ০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিক্ষার মানোন্নয়নে বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গোসাইরহাটে সরকারি শামসুর রহমান কলেজে ছাত্রীবাস ও কলেজ বাস চালুর দাবি ছাত্রদলের মানিকগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে নারী সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত ডাকাতবিরোধী অভিযানের পর মামলার আসামি চকরিয়া থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য রাজশাহীতে ৪৩৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার লালপুরে অপরাধ দমনে সাফল্যে, ৭ মাসে ৮১২ আসামি গ্রেফতার ওসি শফিকুলের নেতৃত্বে ‎ধামরাইয়ে প্রাইভেটকার-ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ ‎ রাজশাহীতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় বইমেলার উদ্বোধন বইয়ের আলোয় আলোকিত সমাজ গড়ার আহ্বান রেঞ্জ ডিআইজির গাজীপুরে শ্রমিক-পুলিশ ঘণ্টাব্যাপী সংঘর্ষ

ভূমি মন্ত্রণালয়ের পরিপত্রের পরও রায়পুরে ৩ বছর ৩ মাস একই কর্মস্থলে নকিব

এহসানুল আসিফ মাসুম লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার কাম নাজির মো. নকিব হোসেন শান্ত একই কর্মস্থলে তিন বছর তিন মাসের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন।ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠপর্যায়ে একই কর্মস্থলে তিন বছর বা তদূর্ধ্বকাল কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের বিষয়ে পরিপত্র জারির পর তাঁর কর্মকাল পর্যালোচনা ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের বিষয়টি সামনে এসেছে।অফিস সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মো. নকিব হোসেন শান্ত ২০২৩ সালের ১৩ আগস্ট রায়পুর উপজেলা ভূমি অফিসে যোগদান করেন।সেই হিসাবে ২০২৬ সালের ২২ নভেম্বর পর্যন্ত একই কর্মস্থলে তাঁর দায়িত্ব পালনের মেয়াদ ৩ বছর ৩ মাস ৯ দিন।

 

ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে ২০২৬ সালের ১ সেপ্টেম্বর এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়।পরিপত্রে ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠপর্যায়ে একই কর্মস্থলে তিন বছর বা তদূর্ধ্বকাল কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে অন্যত্র বদলি বা কর্মস্থল পরিবর্তনের মাধ্যমে দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টিতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।পরিপত্রের ৩ নম্বর অনুচ্ছেদে একই কর্মস্থলে দীর্ঘকাল দায়িত্ব পালন নিরুৎসাহিত করে তিন বছর বা তদূর্ধ্বকাল কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে অন্যত্র বদলি বা কর্মস্থল পরিবর্তনের মাধ্যমে দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টির প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে।৪ নম্বর অনুচ্ছেদে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নিজ নিজ অধিক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নাম, পদবি, বর্তমান কর্মস্থল, যোগদানের তারিখ ও কর্মকাল উল্লেখ করে হালনাগাদ তালিকা প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে।একই সঙ্গে তালিকা পর্যালোচনা করে তিন বছর বা তদূর্ধ্বকাল একই কর্মস্থলে কর্মরতদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।এ ছাড়া ৫ নম্বর অনুচ্ছেদে কোনো কর্মকর্তা-কর্মচারীর তিন বছর পূর্ণ হওয়ার আগেও প্রশাসনিক প্রয়োজন, জনস্বার্থ, শৃঙ্খলা, অভিযোগ, কর্মদক্ষতা বা অন্য কোনো সুনির্দিষ্ট ও যৌক্তিক কারণে বদলি বা কর্মস্থল পরিবর্তনের প্রয়োজন হলে প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুযোগ রাখা হয়েছে।৬ নম্বর অনুচ্ছেদে বিষয়টিকে নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে বিবেচনা করে একই কর্মস্থলে তিন বছর বা তদূর্ধ্বকাল কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।এ অবস্থায় রায়পুর উপজেলা ভূমি অফিসে দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে দায়িত্ব পালন করা নকিব হোসেন শান্তর কর্মকাল পর্যালোচনা করে পরিপত্রের আলোকে পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়ে সংশ্লিষ্ট ভূমি সেবাপ্রত্যাশীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।তাঁদের মতে, নিয়মিত কর্মস্থল পরিবর্তনের মাধ্যমে ভূমি অফিসের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার সুযোগ তৈরি হতে পারে।এ বিষয়ে বক্তব্য জানতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-এর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

Tag :
জনপ্রিয় পোস্ট

শিক্ষার মানোন্নয়নে বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

ভূমি মন্ত্রণালয়ের পরিপত্রের পরও রায়পুরে ৩ বছর ৩ মাস একই কর্মস্থলে নকিব

আপডেটের সময়: ০৯:২৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

এহসানুল আসিফ মাসুম লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার কাম নাজির মো. নকিব হোসেন শান্ত একই কর্মস্থলে তিন বছর তিন মাসের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন।ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠপর্যায়ে একই কর্মস্থলে তিন বছর বা তদূর্ধ্বকাল কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের বিষয়ে পরিপত্র জারির পর তাঁর কর্মকাল পর্যালোচনা ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের বিষয়টি সামনে এসেছে।অফিস সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মো. নকিব হোসেন শান্ত ২০২৩ সালের ১৩ আগস্ট রায়পুর উপজেলা ভূমি অফিসে যোগদান করেন।সেই হিসাবে ২০২৬ সালের ২২ নভেম্বর পর্যন্ত একই কর্মস্থলে তাঁর দায়িত্ব পালনের মেয়াদ ৩ বছর ৩ মাস ৯ দিন।

আরও পড়ুনঃ  ধামরাই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে রাস্তা ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন, এলাকাবাসীর স্বস্তি

 

ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে ২০২৬ সালের ১ সেপ্টেম্বর এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়।পরিপত্রে ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠপর্যায়ে একই কর্মস্থলে তিন বছর বা তদূর্ধ্বকাল কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে অন্যত্র বদলি বা কর্মস্থল পরিবর্তনের মাধ্যমে দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টিতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।পরিপত্রের ৩ নম্বর অনুচ্ছেদে একই কর্মস্থলে দীর্ঘকাল দায়িত্ব পালন নিরুৎসাহিত করে তিন বছর বা তদূর্ধ্বকাল কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে অন্যত্র বদলি বা কর্মস্থল পরিবর্তনের মাধ্যমে দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টির প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে।৪ নম্বর অনুচ্ছেদে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নিজ নিজ অধিক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নাম, পদবি, বর্তমান কর্মস্থল, যোগদানের তারিখ ও কর্মকাল উল্লেখ করে হালনাগাদ তালিকা প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে।একই সঙ্গে তালিকা পর্যালোচনা করে তিন বছর বা তদূর্ধ্বকাল একই কর্মস্থলে কর্মরতদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।এ ছাড়া ৫ নম্বর অনুচ্ছেদে কোনো কর্মকর্তা-কর্মচারীর তিন বছর পূর্ণ হওয়ার আগেও প্রশাসনিক প্রয়োজন, জনস্বার্থ, শৃঙ্খলা, অভিযোগ, কর্মদক্ষতা বা অন্য কোনো সুনির্দিষ্ট ও যৌক্তিক কারণে বদলি বা কর্মস্থল পরিবর্তনের প্রয়োজন হলে প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুযোগ রাখা হয়েছে।৬ নম্বর অনুচ্ছেদে বিষয়টিকে নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে বিবেচনা করে একই কর্মস্থলে তিন বছর বা তদূর্ধ্বকাল কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।এ অবস্থায় রায়পুর উপজেলা ভূমি অফিসে দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে দায়িত্ব পালন করা নকিব হোসেন শান্তর কর্মকাল পর্যালোচনা করে পরিপত্রের আলোকে পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়ে সংশ্লিষ্ট ভূমি সেবাপ্রত্যাশীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।তাঁদের মতে, নিয়মিত কর্মস্থল পরিবর্তনের মাধ্যমে ভূমি অফিসের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার সুযোগ তৈরি হতে পারে।এ বিষয়ে বক্তব্য জানতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-এর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  লালপুরে অনলাইন জুয়া ও বেটিং চক্রের ২ সদস্য আটক