Dhaka ১১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধুনট-সোনামুখী সড়কে বিকল বালুর ট্রাক, তীব্র যানজটে চরম ভোগান্তি মান্দায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড, ২ কেজি গাঁজা উদ্ধার বাঘায় হাসুয়ার কোপে গৃহবধূ নিহত, স্বামী পলাতক ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক দক্ষিণ গফরগাঁওয়ে নতুন ভবনের নির্মাণকাজ শুরু মাটি ভরাটের মধ্য দিয়ে দৃশ্যমান উন্নয়নের শুভ সূচনা লালপুরে রাস্তায় অবৈধ বাজার বসিয়ে যানজট বরদাশত করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাজশাহীর বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিনজন গ্রেপ্তার কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত: তৃণমূলকে শক্তিশালী করার আহ্বান সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রংপুরে আসছে পুলিশের বিশেষ কিউআরটি টিম

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৩২ সময় দেখুন

অপু দাস, রাজশাহী ব্যুরো: বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের আমন্ত্রণে আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজশাহী নগরীর গ্র্যান্ড রিভারভিউ হোটেলে এ নৈশভোজের আয়োজন করা হয়। নৈশভোজে অংশ নেওয়ার সময় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে তিনি ব্রিটিশ হাইকমিশনারের হাতে একটি শুভেচ্ছা স্মারকও তুলে দেন। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীর সাম্প্রতিক উন্নয়ন কর্মকাণ্ড ও বিভিন্ন উদ্যোগের বিষয়ে ব্রিটিশ হাইকমিশনারকে অবহিত করা হয়। রাসিক প্রশাসক নগরীর উন্নয়ন ও নাগরিক সেবার বিভিন্ন ক্ষেত্রে নেওয়া উদ্যোগের তথ্য তুলে ধরেন।

আরও পড়ুনঃ  চিলমারীতে ৩৬ পিস ইয়াবাসহ এক মাদককারবারী নারীকে পুলিশে সোর্পদ

নৈশভোজের একপর্যায়ে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন রাজশাহী সিটি কর্পোরেশনের গত ১০০ দিনের উন্নয়নমূলক কর্মকাণ্ড, বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম নিয়ে প্রকাশিত একটি বই ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের হাতে তুলে দেন। বইটিতে নগরীর উন্নয়ন, নাগরিকসেবা এবং বিভিন্ন ক্ষেত্রে সিটি কর্পোরেশনের গৃহীত কার্যক্রমের তথ্য তুলে ধরা হয়েছে।নৈশভোজকে ঘিরে রাজশাহী সিটি কর্পোরেশনের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম, আধুনিক নগর ব্যবস্থাপনা, নাগরিকসেবা বৃদ্ধি এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়। এ সময় রাজশাহীকে আরও উন্নত, পরিকল্পিত ও নাগরিকবান্ধব নগর হিসেবে গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়েও সৌজন্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন। ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে আয়োজিত এ নৈশভোজে রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মকাণ্ড ও নগর ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময়ের মধ্য দিয়ে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।

আরও পড়ুনঃ  লালপুরে শিক্ষার্থীদের মাঝে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর বৃক্ষচারা বিতরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

ধুনট-সোনামুখী সড়কে বিকল বালুর ট্রাক, তীব্র যানজটে চরম ভোগান্তি

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

আপডেটের সময়: ১০:০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

অপু দাস, রাজশাহী ব্যুরো: বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের আমন্ত্রণে আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজশাহী নগরীর গ্র্যান্ড রিভারভিউ হোটেলে এ নৈশভোজের আয়োজন করা হয়। নৈশভোজে অংশ নেওয়ার সময় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে তিনি ব্রিটিশ হাইকমিশনারের হাতে একটি শুভেচ্ছা স্মারকও তুলে দেন। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীর সাম্প্রতিক উন্নয়ন কর্মকাণ্ড ও বিভিন্ন উদ্যোগের বিষয়ে ব্রিটিশ হাইকমিশনারকে অবহিত করা হয়। রাসিক প্রশাসক নগরীর উন্নয়ন ও নাগরিক সেবার বিভিন্ন ক্ষেত্রে নেওয়া উদ্যোগের তথ্য তুলে ধরেন।

আরও পড়ুনঃ  নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার