Dhaka ০৯:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পুরান ঢাকার বংশালে হেলমেটের গোডাউনে ভয়াবহ আগুন বীট মডেল স্কুলে ক্রীড়া ও সংস্কৃতিতে কৃতিত্ব অর্জনকারী ৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেবিদ্বারে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত তারাগঞ্জের উন্নয়নে দিনভর মতবিনিময় ও নানা কর্মসূচিতে সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা পাবনার ঈশ্বরদীতে দীর্ঘ ২ বছর ধরে নিখোঁজ থাকা কিশোরের মরদেহ উদ্ধার মান্দায় প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি শাহীন নোয়াখালীতে গ্রেপ্তার সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন লালপুরে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু সম্মেলনের ১০ মাস পর আংশিক নেতৃত্বেই স্থবির কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি তারাগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সাথে ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপির মত বিনিময় সভা

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: ফখরুল

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে এক মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন। মিলাদ ও দোয়া মাহফিলে সহাস্রাধিক নেতা-কর্মী-সমর্থক অংশ নেন। মির্জা ফখরুল বলেন, আজকে আমাদের জন্য একটা আনন্দের দিন যে, এই দিনে সেই নেত্রী জন্ম নিয়েছিলেন। যিনি বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জুড়িয়ে গিয়েছিলেন এবং বাংলাদেশকে বারবার তার নেতৃত্ব সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছেন এবং বাংলাদেশকে সমৃদ্ধ করবার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, আমি শুধু এইটুকু বলতে চাই যে আজকে বিএনপি যা অর্জন, একটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দল এবং এই দীর্ঘ সংগ্রাম ও লড়াই করে বিএনপি যে একটা সত্যিকারের একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে তার মূল কারিগর কিন্তু এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

আরও পড়ুনঃ  গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ এ হামলা চালিয়েছে: আমির হামজা

ফখরুল বলেন, দীর্ঘদিন সংগ্রাম-লড়াই, নিজের প্রশ্নে আপস না করা, দল কে ধারণ করা এবং নেতাকর্মীদেরকে স্বীকৃতি দেয়া এই মহান নেত্রী আমাদের মাঝে আর নেই। তার অনুপ্রেরণা আমাদেরকে সবসময় অনুপ্রেরণা যোগায়। আজকের এই দিনে আমরা সবাই এই শপথ নেব যে, বিএনপিকে আমরা সত্যিকার অর্থেই একটা এমন একটা গণতান্ত্রিক দলে পরিণত করতে চাই, সত্যিকার অর্থে বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে। তিনি আরও বলেন, আজকে যখন বিএনপি সরকার গঠন করেছে, প্রতিটি মানুষের আশা এই সরকার দেশের বেগম খালেদা জিয়ার যে নীতি ছিল তিনি যে ভিশন-২০৩০ দিয়েছিলেন, পরবর্তীকালে তারই দলের যে আপনার কর্মসূচি দিয়েছেন ৩১ দফার তাকে বায়স্তবায়িত করার জন্য সামনের দিনগুলোতে কাজ করে যাবে, দলকে শক্তিশালী করবে এবং বাংলাদেশের সর্বমতকে অক্ষুণ্ণ রাখবে।

আরও পড়ুনঃ  ধোপাছড়িতে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ছাত্রনেতা আবদুল মান্নান রানা

মিলাদ মাহফিলে প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পরিচালনায় মিলাদে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ সংসদ সদস্যসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতারা। বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকাসহ সারাদেশে পালন করছে বিএনপি।

আরও পড়ুনঃ  ছাত্র আন্দোলন অ্যাকাডেমিক শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ: জোনায়েদ সাকি
Tag :
জনপ্রিয় পোস্ট

পুরান ঢাকার বংশালে হেলমেটের গোডাউনে ভয়াবহ আগুন

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: ফখরুল

আপডেটের সময়: ০৫:৩২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে এক মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন। মিলাদ ও দোয়া মাহফিলে সহাস্রাধিক নেতা-কর্মী-সমর্থক অংশ নেন। মির্জা ফখরুল বলেন, আজকে আমাদের জন্য একটা আনন্দের দিন যে, এই দিনে সেই নেত্রী জন্ম নিয়েছিলেন। যিনি বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জুড়িয়ে গিয়েছিলেন এবং বাংলাদেশকে বারবার তার নেতৃত্ব সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছেন এবং বাংলাদেশকে সমৃদ্ধ করবার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, আমি শুধু এইটুকু বলতে চাই যে আজকে বিএনপি যা অর্জন, একটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দল এবং এই দীর্ঘ সংগ্রাম ও লড়াই করে বিএনপি যে একটা সত্যিকারের একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে তার মূল কারিগর কিন্তু এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

আরও পড়ুনঃ  শেখ হাসিনা চিরদিন ক্ষমতায় থাকতে দিল্লিকে সব উজাড় করে দিয়েছে: রিজভী

ফখরুল বলেন, দীর্ঘদিন সংগ্রাম-লড়াই, নিজের প্রশ্নে আপস না করা, দল কে ধারণ করা এবং নেতাকর্মীদেরকে স্বীকৃতি দেয়া এই মহান নেত্রী আমাদের মাঝে আর নেই। তার অনুপ্রেরণা আমাদেরকে সবসময় অনুপ্রেরণা যোগায়। আজকের এই দিনে আমরা সবাই এই শপথ নেব যে, বিএনপিকে আমরা সত্যিকার অর্থেই একটা এমন একটা গণতান্ত্রিক দলে পরিণত করতে চাই, সত্যিকার অর্থে বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে। তিনি আরও বলেন, আজকে যখন বিএনপি সরকার গঠন করেছে, প্রতিটি মানুষের আশা এই সরকার দেশের বেগম খালেদা জিয়ার যে নীতি ছিল তিনি যে ভিশন-২০৩০ দিয়েছিলেন, পরবর্তীকালে তারই দলের যে আপনার কর্মসূচি দিয়েছেন ৩১ দফার তাকে বায়স্তবায়িত করার জন্য সামনের দিনগুলোতে কাজ করে যাবে, দলকে শক্তিশালী করবে এবং বাংলাদেশের সর্বমতকে অক্ষুণ্ণ রাখবে।

আরও পড়ুনঃ  প্রেসিডেন্ট পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

মিলাদ মাহফিলে প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পরিচালনায় মিলাদে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ সংসদ সদস্যসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতারা। বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকাসহ সারাদেশে পালন করছে বিএনপি।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত