Dhaka ০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন। প্রতিমন্ত্রীর শেখ ফরিদুল ইসলামের শার্শায় আগমন উপলক্ষে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত দৈনিক জনতা শিগগিরই গণমানুষের কণ্ঠস্বরে পরিণত হবে: ওবায়দুর রহমান শাহীন শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ। আটোয়ারীর দিঘিপাড়ায় আগাছা নাশক স্প্রেতে ৩০ বিঘা জমির ধান ধ্বংস ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে ভাদুরিয়ায় ১১ দলীয় ঐক্যের স্বাগত মিছিল উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি কুলাউড়ায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪ ওয়ারেন্টভুক্ত আরও ৮ আসামি আটক বরগুনায় বন বিভাগের সামনেই উজাড় হচ্ছে বনাঞ্চল কোথায় গেল পদ্মার সেই রুপালি ইলিশ কেরানীগঞ্জে ‘সরকার ডিজিটাল সিটি হাউজিং’-এর জোরপূর্বক জমি ভরাট, হয়রানি ও মিথ্যা মামলার প্রতিবাদে তেঘুরিয়ায় তীব্র ক্ষোভ ও মানববন্ধন

বাঙ্গরায় আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলার আসামি পিন্টু বাঞ্ছারামপুর থেকে গ্রেফতার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৪০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ সময় দেখুন

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার বাঙ্গরা বাজার থানায় দায়ের করা চাঞ্চল্যকর আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামি মো. পিন্টু মিয়াকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৩ সেপ্টেম্বর সংঘটিত এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর রাতে বাঙ্গরা বাজার থানার উত্তর পেন্নাই এলাকায় নিজ বসতবাড়িতে হামলার শিকার হন স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন। পূর্ব শত্রুতার জেরে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ​এ ঘটনায় নিহতের স্ত্রী মোমেনা বেগম বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।​চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর অপরাধীদের গ্রেফতারে বিশেষ নজরদারি শুরু করে জেলা পুলিশ। কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের দিকনির্দেশনায় বাঙ্গরা বাজার থানার একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত করে। পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে পিন্টু মিয়াকে গ্রেফতার করা হয়। ​গ্রেফতারকৃত পিন্টু মিয়া উত্তর পেন্নাই এলাকার মৃত ধবীর মুন্সির ছেলে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আনোয়ার হোসেন হত্যায় সরাসরি অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন। ​পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতার এবং ঘটনার মূল রহস্য উদঘাটনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  পদ্মায় হঠাৎ জলোচ্ছ্বাস: ২০ নৌকাডুবি, শহররক্ষা বাঁধে ধস, আহত ১৫
Tag :
জনপ্রিয় পোস্ট

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন। প্রতিমন্ত্রীর শেখ ফরিদুল ইসলামের শার্শায় আগমন উপলক্ষে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাঙ্গরায় আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলার আসামি পিন্টু বাঞ্ছারামপুর থেকে গ্রেফতার

আপডেটের সময়: ০৪:৪০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার বাঙ্গরা বাজার থানায় দায়ের করা চাঞ্চল্যকর আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামি মো. পিন্টু মিয়াকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৩ সেপ্টেম্বর সংঘটিত এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর রাতে বাঙ্গরা বাজার থানার উত্তর পেন্নাই এলাকায় নিজ বসতবাড়িতে হামলার শিকার হন স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন। পূর্ব শত্রুতার জেরে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ​এ ঘটনায় নিহতের স্ত্রী মোমেনা বেগম বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।​চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর অপরাধীদের গ্রেফতারে বিশেষ নজরদারি শুরু করে জেলা পুলিশ। কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের দিকনির্দেশনায় বাঙ্গরা বাজার থানার একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত করে। পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে পিন্টু মিয়াকে গ্রেফতার করা হয়। ​গ্রেফতারকৃত পিন্টু মিয়া উত্তর পেন্নাই এলাকার মৃত ধবীর মুন্সির ছেলে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আনোয়ার হোসেন হত্যায় সরাসরি অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন। ​পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতার এবং ঘটনার মূল রহস্য উদঘাটনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান