Dhaka ০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কোম্পানীগঞ্জে সেবার প্রত্যয় নিয়ে ‘আইডিয়াল মেডিকেল সেন্টার’-এর শুভ উদ্বোধন বরগুনার উন্নয়নে ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন চীফ হুইপ নুরুল ইসলাম মনি চট্টগ্রাম পাহাড়তলী অনুষ্ঠিত হয়েছে পবিত্র ৭ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী ফরিদপুর ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর পু/রু/ষা/ঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক ইয়াকুব-হান্নানের নেতৃত্বে চট্টগ্রাম জেলা জুলাই যোদ্ধা সংসদের নতুন কমিটি দীঘিনালায় শ্রদ্ধাবান উপাসক জ্যোতি লাল চাকমার সাপ্তাহিক ক্রিয়া সম্পন্ন কেন্দুয়ায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা নাটোর লালপুরে কাগজে উন্নয়নের হিসাব, আর মাঠে অনিয়মের অভিযোগ আমের মৌসুম শেষে খুশি পত্নীতলার আমচাষিরা রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতাসহ তিন পলাতক আসামি গ্রেপ্তার

বাঘায় ডিজিএফআই ও পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, আটক ২

মোঃ কামাল হোসেন (স্টাফ রিপোর্টার): রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া এলাকায় ডিজিএফআই ও পুলিশের সদস্য পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে গণধোলাই দেওয়ার পর পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট হাসিবুল (৩২) ও সোহেল (৩৫) নামে দুই ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে মো. সোহেল রানা (৩০), পিতা খোরশেদ আলীর বাড়িতে যান। এ সময় ভয়ভীতি প্রদর্শন করে তারা নগদ ৬০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।অভিযুক্তদের একজন নিজেকে সাবেক সেনাসদস্য পরিচয় দেন। তার নাম হাসিবুল হাসান। তিনি দাবি করেন, তিনি সিলেট সেনানিবাসে কর্মরত ছিলেন এবং পরে স্বাস্থ্যগত কারণে চাকরি থেকে অব্যাহতি পান। অপর অভিযুক্ত সোহেল রানা নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার বাসিন্দা এবং পেশায় চালক বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  এডিপির অর্থায়নে মান্দায় গাছের চারা, সিলিং ফ্যান ও নেবুলাইজার সলিউশন বিতরণ

অভিযোগ রয়েছে, ৬ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে ওই দুই ব্যক্তি আবারও একই বাড়িতে গিয়ে নিজেদের ডিজিএফআই ও পুলিশের সদস্য পরিচয় দিয়ে আরও টাকা দাবি করেন। এ সময় তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয়রা তাদের আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয় এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই অভিযুক্তকে জনতার কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও চাঁদাবাজির মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। উল্লেখ্য, অভিযুক্তদের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে পুলিশি তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আদালতে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত তারা আইনগতভাবে অভিযুক্ত হিসেবেই বিবেচিত হবেন।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে তারাগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

কোম্পানীগঞ্জে সেবার প্রত্যয় নিয়ে ‘আইডিয়াল মেডিকেল সেন্টার’-এর শুভ উদ্বোধন

বাঘায় ডিজিএফআই ও পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, আটক ২

আপডেটের সময়: ১২:১৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬

মোঃ কামাল হোসেন (স্টাফ রিপোর্টার): রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া এলাকায় ডিজিএফআই ও পুলিশের সদস্য পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে গণধোলাই দেওয়ার পর পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট হাসিবুল (৩২) ও সোহেল (৩৫) নামে দুই ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে মো. সোহেল রানা (৩০), পিতা খোরশেদ আলীর বাড়িতে যান। এ সময় ভয়ভীতি প্রদর্শন করে তারা নগদ ৬০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।অভিযুক্তদের একজন নিজেকে সাবেক সেনাসদস্য পরিচয় দেন। তার নাম হাসিবুল হাসান। তিনি দাবি করেন, তিনি সিলেট সেনানিবাসে কর্মরত ছিলেন এবং পরে স্বাস্থ্যগত কারণে চাকরি থেকে অব্যাহতি পান। অপর অভিযুক্ত সোহেল রানা নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার বাসিন্দা এবং পেশায় চালক বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবীতে মানবন্ধন ও স্বারকলিপি প্রদান

অভিযোগ রয়েছে, ৬ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে ওই দুই ব্যক্তি আবারও একই বাড়িতে গিয়ে নিজেদের ডিজিএফআই ও পুলিশের সদস্য পরিচয় দিয়ে আরও টাকা দাবি করেন। এ সময় তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয়রা তাদের আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয় এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই অভিযুক্তকে জনতার কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও চাঁদাবাজির মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। উল্লেখ্য, অভিযুক্তদের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে পুলিশি তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আদালতে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত তারা আইনগতভাবে অভিযুক্ত হিসেবেই বিবেচিত হবেন।

আরও পড়ুনঃ  ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানের যোগদান