Dhaka ০৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রামে ২ কোটি টাকা চাঁদা না পেয়ে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট ভোলায় সমাজসেবার প্রশিক্ষণে ব্যাপক অনিয়ম দুর্নীতি ও ঘুস-বাণিজ্যের অভিযোগ বদলগাছীতে এনসিপির জুলাই পদযাত্রা জনগণ সংস্কার চায় প্রতীকী প্রচারণা নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী শিবগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ড্রেজার ও পাইপ পুড়িয়ে ধ্বংস যাত্রাবাড়ীতে প্রাইভেটকারে ৪৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩ লালমোহনে কাঁচা সড়কে যাতায়াতে চরম ঝুঁকি একতা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সব যোগাযোগ বন্ধ রয়েছে মাগুরার শ্রীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপবৃত্তি বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ ডিমলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে বুড়ি তিস্তায় গোসলে নেমে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর মৃত্যু মাধবপুরে শতভাগ ছানিমুক্ত নোয়াপাড়া ইউনিয়ন বাস্তবায়নের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বদলগাছীতে এনসিপির জুলাই পদযাত্রা জনগণ সংস্কার চায় প্রতীকী প্রচারণা নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী

মোঃ হিমেল হোসেন,বদলগাছী প্রতিনিধি,নওগাঁ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশের মানুষ সরকারকে রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন, ন্যায়বিচার নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যাশায় দায়িত্ব দিয়েছে। তাঁর দাবি, জনগণের প্রত্যাশা পূরণে সরকারের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় নওগাঁর বদলগাছী ডাকবাংলো মোড়ে আয়োজিত এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর দাবি, দেশের বিভিন্ন এলাকায় মানুষ দুর্ভোগে পড়লেও সরকার সেই সংকট মোকাবিলায় যথাযথ গুরুত্ব দিচ্ছে না। তিনি বলেন, বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হওয়া উচিত। তিনি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, জনগণ প্রতীকী কর্মকাণ্ড নয়, বরং বাস্তবসম্মত পদক্ষেপ দেখতে চায়। তাঁর ভাষায়, সরকারের মূল মনোযোগ হওয়া উচিত সংস্কার বাস্তবায়ন, বিচার নিশ্চিতকরণ এবং দেশের মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা।

আরও পড়ুনঃ  জয়পুরহাট সীমান্তে তিনজনকে বাংলাদেশ ডোকানোর চেস্টা ব্যর্থ: বিএসএফ

এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টিও তুলে ধরেন এনসিপির এই নেতা। তিনি দাবি করেন, বন্যাকবলিত অনেক এলাকার শিক্ষার্থীরা চরম কষ্ট করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে বাধ্য হচ্ছে। তাঁর মতে, পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা স্থগিত রাখা, বিকল্প পরীক্ষাকেন্দ্র নির্ধারণ অথবা নৌযানের ব্যবস্থা করার মতো উদ্যোগ নিলে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি অনেকটাই কমানো সম্ভব হতো। রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, অতীতের কিছু রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব এখনও দেশের বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান রয়েছে। তাঁর দাবি, স্বাস্থ্য, শিক্ষা এবং প্রশাসনিক ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে হলে সৎ, দক্ষ ও তরুণ নেতৃত্বকে সামনে আনার বিকল্প নেই। তিনি বলেন, একটি জবাবদিহিমূলক, বৈষম্যহীন ও গণমুখী রাষ্ট্র গঠনে নতুন প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে।

আরও পড়ুনঃ  বাউফলে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিয়ের আড়াই মাসের মাথায় মর্মান্তিক ঘটনা

সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির নওগাঁ জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরী। এতে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
পদযাত্রা ও সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। বক্তারা রাষ্ট্র সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর রাজনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  মাছের প্রকল্পে স্লুইস গেইট বন্ধ, পানির নিচে গন্ডামারার কৃষকের স্বপ্ন ও ফসল
Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রামে ২ কোটি টাকা চাঁদা না পেয়ে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট

বদলগাছীতে এনসিপির জুলাই পদযাত্রা জনগণ সংস্কার চায় প্রতীকী প্রচারণা নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেটের সময়: ০৯:৫৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

মোঃ হিমেল হোসেন,বদলগাছী প্রতিনিধি,নওগাঁ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশের মানুষ সরকারকে রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন, ন্যায়বিচার নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যাশায় দায়িত্ব দিয়েছে। তাঁর দাবি, জনগণের প্রত্যাশা পূরণে সরকারের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় নওগাঁর বদলগাছী ডাকবাংলো মোড়ে আয়োজিত এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর দাবি, দেশের বিভিন্ন এলাকায় মানুষ দুর্ভোগে পড়লেও সরকার সেই সংকট মোকাবিলায় যথাযথ গুরুত্ব দিচ্ছে না। তিনি বলেন, বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হওয়া উচিত। তিনি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, জনগণ প্রতীকী কর্মকাণ্ড নয়, বরং বাস্তবসম্মত পদক্ষেপ দেখতে চায়। তাঁর ভাষায়, সরকারের মূল মনোযোগ হওয়া উচিত সংস্কার বাস্তবায়ন, বিচার নিশ্চিতকরণ এবং দেশের মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা।

আরও পড়ুনঃ  শিবগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ড্রেজার ও পাইপ পুড়িয়ে ধ্বংস

এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টিও তুলে ধরেন এনসিপির এই নেতা। তিনি দাবি করেন, বন্যাকবলিত অনেক এলাকার শিক্ষার্থীরা চরম কষ্ট করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে বাধ্য হচ্ছে। তাঁর মতে, পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা স্থগিত রাখা, বিকল্প পরীক্ষাকেন্দ্র নির্ধারণ অথবা নৌযানের ব্যবস্থা করার মতো উদ্যোগ নিলে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি অনেকটাই কমানো সম্ভব হতো। রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, অতীতের কিছু রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব এখনও দেশের বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান রয়েছে। তাঁর দাবি, স্বাস্থ্য, শিক্ষা এবং প্রশাসনিক ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে হলে সৎ, দক্ষ ও তরুণ নেতৃত্বকে সামনে আনার বিকল্প নেই। তিনি বলেন, একটি জবাবদিহিমূলক, বৈষম্যহীন ও গণমুখী রাষ্ট্র গঠনে নতুন প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে।

আরও পড়ুনঃ  ধামইরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির নওগাঁ জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরী। এতে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
পদযাত্রা ও সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। বক্তারা রাষ্ট্র সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর রাজনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  ঈশ্বরদীতে পদ্মায় জেলেদের ওপর সশস্ত্র হামলা, গুলিবিদ্ধসহ আহত ৪