Dhaka ০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রামে ২ কোটি টাকা চাঁদা না পেয়ে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট ভোলায় সমাজসেবার প্রশিক্ষণে ব্যাপক অনিয়ম দুর্নীতি ও ঘুস-বাণিজ্যের অভিযোগ বদলগাছীতে এনসিপির জুলাই পদযাত্রা জনগণ সংস্কার চায় প্রতীকী প্রচারণা নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী শিবগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ড্রেজার ও পাইপ পুড়িয়ে ধ্বংস যাত্রাবাড়ীতে প্রাইভেটকারে ৪৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩ লালমোহনে কাঁচা সড়কে যাতায়াতে চরম ঝুঁকি একতা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সব যোগাযোগ বন্ধ রয়েছে মাগুরার শ্রীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপবৃত্তি বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ ডিমলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে বুড়ি তিস্তায় গোসলে নেমে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর মৃত্যু মাধবপুরে শতভাগ ছানিমুক্ত নোয়াপাড়া ইউনিয়ন বাস্তবায়নের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ডিমলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে বুড়ি তিস্তায় গোসলে নেমে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর মৃত্যু

আরিফ ইসলাম আলাল,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় বুড়ি তিস্তা নদীতে গোসল করতে নেমে মোছা. সাওদা উম্মে হাবিবা (১২) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেল চারটার দিকে উপজেলার শৈল্লারঘাট এলাকার বুড়ি তিস্তা নদীতে এ ঘটনা ঘটে। নিহত সাওদা ময়মনসিংহের ফুলপুর উপজেলার দেওখালি এলাকার প্রবাসী মো. সাইফুদ্দিনের মেয়ে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ডিমলা উপজেলার শৈল্লারঘাট এলাকার তাঁর সম্পর্কীয় নানা বিদ্যুৎ মিয়ার বাড়িতে এসেছিলেন। স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার বিকেলে সাওদা তাঁর মা ও কলেজপড়ুয়া বড় বোনকে নিয়ে বুড়ি তিস্তা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে সাঁতার না জানায় তিনি নদীর গভীর পানিতে তলিয়ে যান। এ সময় তাঁর মা ও বড় বোনের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে প্রথমে তাঁদের দুজনকে উদ্ধার করেন। পরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর নদী থেকে সাওদাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  বান্দরবানে বন্যা ও পাহাড় ধসে বিপর্যস্ত জনজীবন: জেলা পরিষদ এবং যৌথ বাহিনীর জরুরি ত্রাণ তৎপরতা চলমান

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  দীঘিনালা জোনের উদ্যোগে ১৬টি আশ্রয় কেন্দ্রের ৭৫১জন বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রামে ২ কোটি টাকা চাঁদা না পেয়ে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট

ডিমলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে বুড়ি তিস্তায় গোসলে নেমে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর মৃত্যু

আপডেটের সময়: ০৮:০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

আরিফ ইসলাম আলাল,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় বুড়ি তিস্তা নদীতে গোসল করতে নেমে মোছা. সাওদা উম্মে হাবিবা (১২) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেল চারটার দিকে উপজেলার শৈল্লারঘাট এলাকার বুড়ি তিস্তা নদীতে এ ঘটনা ঘটে। নিহত সাওদা ময়মনসিংহের ফুলপুর উপজেলার দেওখালি এলাকার প্রবাসী মো. সাইফুদ্দিনের মেয়ে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ডিমলা উপজেলার শৈল্লারঘাট এলাকার তাঁর সম্পর্কীয় নানা বিদ্যুৎ মিয়ার বাড়িতে এসেছিলেন। স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার বিকেলে সাওদা তাঁর মা ও কলেজপড়ুয়া বড় বোনকে নিয়ে বুড়ি তিস্তা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে সাঁতার না জানায় তিনি নদীর গভীর পানিতে তলিয়ে যান। এ সময় তাঁর মা ও বড় বোনের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে প্রথমে তাঁদের দুজনকে উদ্ধার করেন। পরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর নদী থেকে সাওদাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  সমুদ্রে অসীম সাহসিকতার স্বীকৃতি: মর্যাদাপূর্ণ ‘আইএমও বীরত্ব পুরস্কার’ পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ