Dhaka ০৫:১২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রাম পতেঙ্গায় প্রতিমা বিসর্জন, ভক্তদের ঢল বগুড়ায় মাদকবিরোধী অভিযান জোরদারে ডিএনসিকে দুটি মোটরসাইকেল উপহার দিল চেম্বার অব কমার্স চট্টগ্রাম পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই দেবিদ্বারে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে যৌথ অভিযান: ৪টি ড্রেজার ও ১ হাজার ফুট পাইপ ধ্বংস কাউনিয়ায় বৈদ্যুতিক জেনারেটরের সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর শ্রমিকের মৃত্যু লালপুরে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব কুলাউড়া থানা পুলিশের সফল অ-ভিযান: উ-দ্ধার ৮ মোবাইল, আইফোনসহ ৪টি হস্তান্তর বাঁশখালীতে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও র‌্যাব সদস্যসহ আটক ৬ ইকরচালীতে ১২টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক মাদারগঞ্জে ২০ পিস ইয়াবাসহ দুইজন আটক, কারাগারে প্রেরণ

যাত্রাবাড়ীতে প্রাইভেটকারে ৪৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

​জিহাদুল ইসলাম,স্টাফ রিপোর্টার, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন—ওয়াশিম (৪০), মো. পারভেজ হোসেন (২০) ও মো. সাইফুল ইসলাম (৩৪)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করেছে পুলিশ। ট্রাফিক যাত্রাবাড়ী জোন সূত্রে জানা যায়, সোমবার রাতে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় নিয়মিত চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট মো. আব্দুল্লাহ আল নোমানী। এ সময় একটি প্রাইভেটকার বেপরোয়া গতিতে চেকপোস্টের দিকে আসতে দেখে পুলিশ সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। গাড়িটি থামার পরপরই আরোহীরা দ্রুত পালানোর চেষ্টা করলে কর্তব্যরত পুলিশ সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন।
​পরবর্তীতে প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে পেছনের অংশে লুকানো অবস্থায় ৪৪ কেজি গাঁজা জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় এনজিও কর্মীকে রতনকে কুপিয়ে হত্যা,এক আসামি গ্রেফতার

​ট্রাফিক জোন সূত্রে আরও জানা যায়, আটক ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। উদ্ধারকৃত বিপুল পরিমাণ গাঁজা ও জব্দ করা প্রাইভেটকারসহ তাদের যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ১৪৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল ও মোবাইল ফোন
Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রাম পতেঙ্গায় প্রতিমা বিসর্জন, ভক্তদের ঢল

যাত্রাবাড়ীতে প্রাইভেটকারে ৪৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

আপডেটের সময়: ০৯:১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

​জিহাদুল ইসলাম,স্টাফ রিপোর্টার, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন—ওয়াশিম (৪০), মো. পারভেজ হোসেন (২০) ও মো. সাইফুল ইসলাম (৩৪)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করেছে পুলিশ। ট্রাফিক যাত্রাবাড়ী জোন সূত্রে জানা যায়, সোমবার রাতে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় নিয়মিত চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট মো. আব্দুল্লাহ আল নোমানী। এ সময় একটি প্রাইভেটকার বেপরোয়া গতিতে চেকপোস্টের দিকে আসতে দেখে পুলিশ সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। গাড়িটি থামার পরপরই আরোহীরা দ্রুত পালানোর চেষ্টা করলে কর্তব্যরত পুলিশ সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন।
​পরবর্তীতে প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে পেছনের অংশে লুকানো অবস্থায় ৪৪ কেজি গাঁজা জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে যুবকের ৩০ দিনের কারাদণ্ড