Dhaka ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জব্দ ৬৮ ড্রেজার পাইপ ধুনটে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ জামালপুরের মাদারগঞ্জে ৯৭ পিস ইয়াবাসহ তিনজন আটকের পর কারাগারে প্রেরণ আটোয়ারীতে যুব দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। জামালপুরের সরিষাবাড়িতেও সারাদেশের ন্যায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মানার তাগিদ সাঘাটায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুত, ৫০ হাজার টাকা জরিমানা পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল কুচিয়ামোড়া টহল পুলিশের অভিযানে কুচিয়ামোড়া থেকে সাংবাদিকের মোটরসাইকেল উদ্ধার: চোর গ্রেপ্তারে থানা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ​ চিলমারীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন।

ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিত ॥ বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা

মোশারফ হোসেন ফারুক মৃধা, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:  চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপির কয়েকজন নেতাকর্মীর অব্যাহত অসদাচরণ, হুমকি-ধমকি, মারধর ও লাঞ্ছিতের ঘটনা ঘটেছে। উল্লেখিত ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ফরিদগঞ্জে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভা-সমাবেশের সকল সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা। বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত জরুরি প্রতিবাদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সাংবাদিকরা অনির্দিষ্টকালের জন্য বিএনপির নিউজ বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সভায় সকল সাংবাদিকের বক্তব্য শেষে সংগঠনের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল বলেন, আমাদের সাংবাদিক ভাইদের ওপর অব্যাহত হামলা, মারধর, লাঞ্ছিত করা ও হুমকি-ধমকির প্রতিবাদে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের সকল প্রকার সভা–সমাবেশের সংবাদ অনির্দিষ্টকালের জন্য বর্জনের সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হলো। এ সিদ্ধান্ত বুধবার (২৮ অক্টোবর ২০২৬) থেকে পরবর্তি নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের কালিহাতিতে ডিসির বিভিন্ন দপ্তর, বিদ্যালয় ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন

কয়েকদিন আগে দৈনিক ইত্তেফাক পত্রিকার ফরিদগঞ্জ সংবাদদাতা সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিনকে ফরিদগঞ্জ বাজারে সকালবেলা প্রকাশ্যে মারধর ও লঞ্ছিত করা হয়। সেদিন জরুরী সভা আহ্বান করা হয়। সংবাদ শুনে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ সরাসরি সভায় উপস্থিত হন। তার অনুরোধে সমঝোতার প্রস্তাব মেনে নেয়া হয়। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক আট ঘটিকায় পুনরায় সাংবাদিক মো. মহিউদ্দিনকে খোঁজাখুঁজি করা হয়। সেখানে উপস্থিত সাংবাদিক শিমুল হাসানকে মারতে উদ্যত হয় ও তেড়ে আসে। উপস্থিত অন্যরা শিমুলকে নিরাপদ স্থানে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে পরিত্যক্ত ব্যাগ থেকে ১ কেজি ৬৭৭ গ্রাম হেরোইন উদ্ধার

তারা ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্দেশ করে হুমকি ধমকি দেয়। এ ছাড়া, নিউজের তথ্য সংগ্রহকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্র, উপজেলা পরিষদ এলাকায় টেন্ডারকে কেন্দ্র করে সাংবাদিকদের সাথে অসদাচরণ, থানা এলাকায় সাংবাদিকদের হুমকি-ধমকি লাঞ্ছিতের ঘটনা ও কুপিয়ে খুন জখম করবে বলে হুমকি দেয়।

আরও পড়ুনঃ  সিলেটে ইয়াবাসহ মাদক কারবারী আটক
Tag :
জনপ্রিয় পোস্ট

বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জব্দ ৬৮ ড্রেজার পাইপ

ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিত ॥ বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা

আপডেটের সময়: ০৯:৫৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মোশারফ হোসেন ফারুক মৃধা, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:  চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপির কয়েকজন নেতাকর্মীর অব্যাহত অসদাচরণ, হুমকি-ধমকি, মারধর ও লাঞ্ছিতের ঘটনা ঘটেছে। উল্লেখিত ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ফরিদগঞ্জে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভা-সমাবেশের সকল সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা। বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত জরুরি প্রতিবাদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সাংবাদিকরা অনির্দিষ্টকালের জন্য বিএনপির নিউজ বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সভায় সকল সাংবাদিকের বক্তব্য শেষে সংগঠনের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল বলেন, আমাদের সাংবাদিক ভাইদের ওপর অব্যাহত হামলা, মারধর, লাঞ্ছিত করা ও হুমকি-ধমকির প্রতিবাদে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের সকল প্রকার সভা–সমাবেশের সংবাদ অনির্দিষ্টকালের জন্য বর্জনের সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হলো। এ সিদ্ধান্ত বুধবার (২৮ অক্টোবর ২০২৬) থেকে পরবর্তি নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে পরিত্যক্ত ব্যাগ থেকে ১ কেজি ৬৭৭ গ্রাম হেরোইন উদ্ধার

কয়েকদিন আগে দৈনিক ইত্তেফাক পত্রিকার ফরিদগঞ্জ সংবাদদাতা সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিনকে ফরিদগঞ্জ বাজারে সকালবেলা প্রকাশ্যে মারধর ও লঞ্ছিত করা হয়। সেদিন জরুরী সভা আহ্বান করা হয়। সংবাদ শুনে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ সরাসরি সভায় উপস্থিত হন। তার অনুরোধে সমঝোতার প্রস্তাব মেনে নেয়া হয়। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক আট ঘটিকায় পুনরায় সাংবাদিক মো. মহিউদ্দিনকে খোঁজাখুঁজি করা হয়। সেখানে উপস্থিত সাংবাদিক শিমুল হাসানকে মারতে উদ্যত হয় ও তেড়ে আসে। উপস্থিত অন্যরা শিমুলকে নিরাপদ স্থানে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের কালিহাতিতে ডিসির বিভিন্ন দপ্তর, বিদ্যালয় ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন

তারা ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্দেশ করে হুমকি ধমকি দেয়। এ ছাড়া, নিউজের তথ্য সংগ্রহকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্র, উপজেলা পরিষদ এলাকায় টেন্ডারকে কেন্দ্র করে সাংবাদিকদের সাথে অসদাচরণ, থানা এলাকায় সাংবাদিকদের হুমকি-ধমকি লাঞ্ছিতের ঘটনা ও কুপিয়ে খুন জখম করবে বলে হুমকি দেয়।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন