Dhaka ১২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পলাশবাড়ীতে শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ধুনট পৌর বিএনপি সভাপতির সাথে নবগঠিত প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ধুনটে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে প্রাণ গেল গৃহবধূর, অভিযুক্ত স্বামী আটক মান্দায় ৩৬ জুলাই উপলক্ষে যুব জামায়াতের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কাউনিয়ার বিশিষ্ট হোমিও চিকিৎসক পরিমল চন্দ্র বর্মন আর নেই সিরাজগঞ্জে ২৫৫ গ্রাম হেরোইন সহ মাদক  সরবরাহকারী গ্রেফতার গোয়াইনঘাটের শীতের আমেজ হাজারো অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হাওর ও গাছপালা ৫ বছরের মধ্যে ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হবে এনসিপি: আসিফ মাহমুদ স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আমাদের মিছিল বড় হবে: নাহিদ রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

পবায় নিজ বাড়ির ছাদে ছুরিকাঘাতে কৃষক খুন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৫৫ সময় দেখুন

পবা, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর পবা উপজেলায় নিজ বাড়ির ছাদে আবুল কালাম আজাদ (৪৫) নামের এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলার নওহাটা মধুসূদনপুর মধ্যপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। বৃহস্পতিবার (আজ) সকালে খবর পেয়ে পবা থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত আবুল কালাম আজাদ মধুসুদনপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আবুল কালাম আজাদের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  বাঁশখালীর পুকুরিয়া আনসারুল উলুম ফাজিল মাদ্রাসা পরিদর্শনে এমপি জহিরুল

 

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে বাড়িতে নিহতের স্ত্রী ছাড়া আর কেউ ছিলেন না। তবে কীভাবে, কেন বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেননি তার স্ত্রী। এ ঘটনায় পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  রাজশাহীর পরিচ্ছন্ন ও সবুজ নগরীর প্রশংসায় নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ডের ডেপুটি মেয়র
Tag :
জনপ্রিয় পোস্ট

পলাশবাড়ীতে শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

পবায় নিজ বাড়ির ছাদে ছুরিকাঘাতে কৃষক খুন

আপডেটের সময়: ০৮:০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

পবা, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর পবা উপজেলায় নিজ বাড়ির ছাদে আবুল কালাম আজাদ (৪৫) নামের এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলার নওহাটা মধুসূদনপুর মধ্যপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। বৃহস্পতিবার (আজ) সকালে খবর পেয়ে পবা থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত আবুল কালাম আজাদ মধুসুদনপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আবুল কালাম আজাদের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  শরীয়তপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

 

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে বাড়িতে নিহতের স্ত্রী ছাড়া আর কেউ ছিলেন না। তবে কীভাবে, কেন বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেননি তার স্ত্রী। এ ঘটনায় পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  নাগরপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দলিল জালিয়াতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ​