Dhaka ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: নাসীরুদ্দীন পাটওয়ারী আন্তঃ স্কুল ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ কর্মসূচি হাওর পাড়ের শিক্ষার্থীদের কথা বললেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে মাদকবিরোধী সচেতনতামূলক অভিযান পরিবেশ সুরক্ষায় সাড়ে ১০ হাজার চারা বিতরণ ডা. আসিফুল হকের গাজীপুর দালাল চক্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সেবা প্রার্থীদের হয়রানি শুভ আষাঢ়ী পূর্ণিমা উদযাপন ও প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট প্রদান ঈশ্বরদীতে মাদকের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম কক্সবাজারে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ৩ ধামইরহাটে পাষণ্ড স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী আটক

নীলফামারীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আনছারুল হক,স্টাফ রিপোর্টার নীলফামারী।আজ ১৭/০৫/২০২৬ (রবিবার)সকাল 11 ঘটিকার সময় নীলফামারী পুলিশ সুপার কনফারেন্স রুমে মাদক,জুয়া, প্রতারণা, যানজট ও সড়ক দখলমুক্ত করতে কঠোর অবস্থানের বার্তা।নীলফামারী জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, ভুয়া প্রতারণা চক্র দমন, সড়কের যানজট নিরসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে সাংবাদিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন।

সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এসময় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা হয়। সাংবাদিকরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেন এবং সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়গুলো নিয়ে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।মতবিনিময় সভায় সাংবাদিকরা বলেন, জেলার বিভিন্ন এলাকায় দিন দিন মাদক কারবার বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সহজলভ্য হয়ে পড়ায় যুবসমাজ বিপথগামী হচ্ছে। পাশাপাশি কিছু এলাকায় প্রকাশ্যে জুয়ার আসর বসছে বলেও অভিযোগ উঠে আসে। তারা এসব অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান।এছাড়াও মোবাইল ফোন, বিকাশ,ভিসা প্রতারক, অনলাইন লেনদেন ও চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার ঘটনা বাড়ছে বলেও সভায় উল্লেখ করা হয়। সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারণার শিকার হলেও অনেক ক্ষেত্রে অভিযোগ দিতে ভয় পান। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান সাংবাদিকরা।

আরও পড়ুনঃ  ঘুকসির বিলের অপরূপ নীল জলাভূমিতে প্রকৃতির টানে দর্শনার্থীদের ঢল

সভায় শহরের প্রধান সড়কগুলোতে তীব্র যানজট, রাস্তার পাশে অবৈধ দোকান বসানো এবং অটোরিকশা ও ব্যাটারিচালিত যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল নিয়েও ব্যাপক আলোচনা হয়। সাংবাদিকরা অভিযোগ করেন, শহরের গুরুত্বপূর্ণ মোড় ও বাজার এলাকায় রাস্তার দুই পাশে দোকান বসানো এবং যেখানে-সেখানে অটো দাঁড় করানোর কারণে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন।অনেক সময় ট্রাফিক আইন অমান্য করলেও কিছু চালকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা দেখা যায় না বলেও সভায় অভিযোগ তোলা হয়। বিশেষ করে শহরের ব্যস্ত এলাকায় অটোরিকশা, ইজিবাইক ও ভাড়ায় চালিত যানবাহনের বেপরোয়া চলাচল দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে বলে জানান উপস্থিত সাংবাদিকরা।

আরও পড়ুনঃ  তারাগঞ্জ আরডিএ পরিদর্শনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল

এসময় পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন বলেন, নীলফামারী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাদক, জুয়া,ভিসা প্রতারনা চুরি, প্রতারণা ও সড়ক বিশৃঙ্খলার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের দেওয়া তথ্য ও সহযোগিতার ভিত্তিতেই অনেক অপরাধ দ্রুত শনাক্ত করা সম্ভব হয়। তাই আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিক ও পুলিশের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।”পুলিশ সুপার শহরের যানজট নিরসন ও রাস্তা দখলমুক্ত রাখতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হবে বলেও আশ্বাস দেন। একই সঙ্গে অবৈধভাবে রাস্তার পাশে দোকান বসানো, মহাসড়কে অবৈধ পার্কিং এবং লাইসেন্সবিহীন যান চলাচলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।সভা শেষে সাংবাদিকরা আশা প্রকাশ করেন, প্রশাসনের কার্যকর উদ্যোগের মাধ্যমে নীলফামারী জেলা আরও নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও জনবান্ধব পরিবেশে পরিণত হবে।

আরও পড়ুনঃ  বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নারীদের মাঝে উন্নয়ন সহায়তা বিতরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: নাসীরুদ্দীন পাটওয়ারী

নীলফামারীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০২:০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

আনছারুল হক,স্টাফ রিপোর্টার নীলফামারী।আজ ১৭/০৫/২০২৬ (রবিবার)সকাল 11 ঘটিকার সময় নীলফামারী পুলিশ সুপার কনফারেন্স রুমে মাদক,জুয়া, প্রতারণা, যানজট ও সড়ক দখলমুক্ত করতে কঠোর অবস্থানের বার্তা।নীলফামারী জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, ভুয়া প্রতারণা চক্র দমন, সড়কের যানজট নিরসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে সাংবাদিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন।

সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এসময় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা হয়। সাংবাদিকরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেন এবং সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়গুলো নিয়ে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।মতবিনিময় সভায় সাংবাদিকরা বলেন, জেলার বিভিন্ন এলাকায় দিন দিন মাদক কারবার বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সহজলভ্য হয়ে পড়ায় যুবসমাজ বিপথগামী হচ্ছে। পাশাপাশি কিছু এলাকায় প্রকাশ্যে জুয়ার আসর বসছে বলেও অভিযোগ উঠে আসে। তারা এসব অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান।এছাড়াও মোবাইল ফোন, বিকাশ,ভিসা প্রতারক, অনলাইন লেনদেন ও চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার ঘটনা বাড়ছে বলেও সভায় উল্লেখ করা হয়। সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারণার শিকার হলেও অনেক ক্ষেত্রে অভিযোগ দিতে ভয় পান। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান সাংবাদিকরা।

আরও পড়ুনঃ  খাগড়াছড়ি জেলা খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি গঠন

সভায় শহরের প্রধান সড়কগুলোতে তীব্র যানজট, রাস্তার পাশে অবৈধ দোকান বসানো এবং অটোরিকশা ও ব্যাটারিচালিত যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল নিয়েও ব্যাপক আলোচনা হয়। সাংবাদিকরা অভিযোগ করেন, শহরের গুরুত্বপূর্ণ মোড় ও বাজার এলাকায় রাস্তার দুই পাশে দোকান বসানো এবং যেখানে-সেখানে অটো দাঁড় করানোর কারণে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন।অনেক সময় ট্রাফিক আইন অমান্য করলেও কিছু চালকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা দেখা যায় না বলেও সভায় অভিযোগ তোলা হয়। বিশেষ করে শহরের ব্যস্ত এলাকায় অটোরিকশা, ইজিবাইক ও ভাড়ায় চালিত যানবাহনের বেপরোয়া চলাচল দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে বলে জানান উপস্থিত সাংবাদিকরা।

আরও পড়ুনঃ  লামায় সরকারি বমু রিজার্ভ গিলছেন আ’লীগ নেত্রী, অবৈধ স্থাপনা নির্মাণে ক্ষুব্ধ এলাকাবাসী

এসময় পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন বলেন, নীলফামারী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাদক, জুয়া,ভিসা প্রতারনা চুরি, প্রতারণা ও সড়ক বিশৃঙ্খলার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের দেওয়া তথ্য ও সহযোগিতার ভিত্তিতেই অনেক অপরাধ দ্রুত শনাক্ত করা সম্ভব হয়। তাই আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিক ও পুলিশের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।”পুলিশ সুপার শহরের যানজট নিরসন ও রাস্তা দখলমুক্ত রাখতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হবে বলেও আশ্বাস দেন। একই সঙ্গে অবৈধভাবে রাস্তার পাশে দোকান বসানো, মহাসড়কে অবৈধ পার্কিং এবং লাইসেন্সবিহীন যান চলাচলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।সভা শেষে সাংবাদিকরা আশা প্রকাশ করেন, প্রশাসনের কার্যকর উদ্যোগের মাধ্যমে নীলফামারী জেলা আরও নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও জনবান্ধব পরিবেশে পরিণত হবে।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব