Dhaka ১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা। শালিখার নতুন ইউএনও যোগদান উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১ অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণশিল্প কাউনিয়ায় অপরাধ দমনে নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

নিশিন্দারায় ৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারির স্ত্রী গ্রেফতার, স্বামী পলাতক

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়া শহরের নিশিন্দারা মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার স্বামী, অভিযুক্ত মাদক কারবারি আব্দুস সোবহান পালিয়ে যান।রোববার (৭ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়ার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের নিশিন্দারা মন্ডলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

 

ডিএনসি সূত্রে জানা যায়, ইয়াবার একটি চালান ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযানে অংশ নেন কর্মকর্তারা। পরে আব্দুস সোবহান ও তার স্ত্রী ছালেহা আক্তারের নিজ দখলীয় চার কক্ষবিশিষ্ট সেমিপাকা বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ সময় বাড়িতে থাকা ছালেহা আক্তার (৪০)কে গ্রেফতার করা হলেও তার স্বামী আব্দুস সোবহান (৪৫) অভিযান টের পেয়ে পালিয়ে যান। তিনি একই এলাকার বাসিন্দা এবং তার পিতা রমজান আলী ও মাতা জাহানারা বেগম।

 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সামসুল আলম বাদী হয়ে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ডিএনসি জানিয়েছে, পলাতক আব্দুস সোবহানকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া উদ্ধার হওয়া ইয়াবার চালানের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই

নিশিন্দারায় ৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারির স্ত্রী গ্রেফতার, স্বামী পলাতক

আপডেটের সময়: ১০:০০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়া শহরের নিশিন্দারা মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার স্বামী, অভিযুক্ত মাদক কারবারি আব্দুস সোবহান পালিয়ে যান।রোববার (৭ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়ার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের নিশিন্দারা মন্ডলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

আরও পড়ুনঃ  জয়পুরহাটের ক্ষেতলালে ধানক্ষেতে থেকে ১৫ বছরের কিশোরের মরদেহ উদ্ধার

 

ডিএনসি সূত্রে জানা যায়, ইয়াবার একটি চালান ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযানে অংশ নেন কর্মকর্তারা। পরে আব্দুস সোবহান ও তার স্ত্রী ছালেহা আক্তারের নিজ দখলীয় চার কক্ষবিশিষ্ট সেমিপাকা বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ সময় বাড়িতে থাকা ছালেহা আক্তার (৪০)কে গ্রেফতার করা হলেও তার স্বামী আব্দুস সোবহান (৪৫) অভিযান টের পেয়ে পালিয়ে যান। তিনি একই এলাকার বাসিন্দা এবং তার পিতা রমজান আলী ও মাতা জাহানারা বেগম।

আরও পড়ুনঃ  শরীয়তপুরে জেলা কৃষক দলের বিক্ষোভ মিছিল

 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সামসুল আলম বাদী হয়ে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ডিএনসি জানিয়েছে, পলাতক আব্দুস সোবহানকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া উদ্ধার হওয়া ইয়াবার চালানের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ  দক্ষিণ গফরগাঁওয়ে বারইহাটি-গয়েশপুর সড়কের সংস্কারকাজের উদ্বোধন