Dhaka ০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা। শালিখার নতুন ইউএনও যোগদান উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১ অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণশিল্প কাউনিয়ায় অপরাধ দমনে নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার: মীর শাহে আলম

এম. আজাদ খান, স্টাফ রিপোর্টার, বগুড়া: কৃষিতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি বাজারের চাহিদা বিবেচনায় নিয়ে ফসল উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেছেন, চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদন করে কৃষক যেন লোকসানের মুখে না পড়েন, সেদিকে সতর্ক থাকতে হবে। পরিকল্পিত ও আধুনিক কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে দেশের চাহিদা পূরণের পাশাপাশি কৃষিপণ্য বিদেশেও রপ্তানি করতে হবে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় বগুড়ার শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে মসলা ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশলবিষয়ক কৃষক প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, পেঁয়াজের ক্ষেত্রে বাংলাদেশকে এখন আর আমদানির ওপর নির্ভর করতে হয় না। ভারত যেসব পণ্য নিয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জ করে, সেসব ক্ষেত্রেই নিজেদের উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে। অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল না হয়ে নিজেদের প্রয়োজনীয় পণ্য নিজেরাই উৎপাদন করতে হবে।

তিনি বলেন, লবণে আয়োডিন মেশানোর জন্য ভারত থেকে আয়োডিন আমদানি করতে হয়। এতে বছরে প্রায় ১০০ কোটি টাকা ব্যয় হয়। এই আমদানিনির্ভরতা কমিয়ে দেশে আয়োডিন উৎপাদনের লক্ষ্যে তিনি ব্যক্তিগত উদ্যোগে একটি আয়োডিন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, ‘আমরা ভারত থেকে আয়োডিন আনতে চাই না। দেশের প্রয়োজন দেশের উৎপাদন দিয়েই মেটাতে চাই।’

কৃষকদের অবদানের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশের খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি কৃষিপণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে। এর পেছনে কৃষকদের শ্রম ও অবদান সবচেয়ে বেশি। কৃষির উৎপাদনশীলতা বাড়াতে কৃষকদের আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় প্রশিক্ষণের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সব কৃষিজমির মাটি বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করা হবে। এ জন্য রাজস্ব খাত থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। মাটি পরীক্ষার মাধ্যমে জমির প্রকৃত পুষ্টি চাহিদা নিরূপণ করে কৃষকদের সঠিক মাত্রায় সার ব্যবহারে উৎসাহিত করা হবে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মুহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. গোলাম হাফিজ, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক, শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাসুদ আলম এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন রুপসী বিডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত, শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ কৃষি বিভাগের কর্মকর্তা, গবেষক, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন এলাকার কৃষকরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই

অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার: মীর শাহে আলম

আপডেটের সময়: ১২:৩২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

এম. আজাদ খান, স্টাফ রিপোর্টার, বগুড়া: কৃষিতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি বাজারের চাহিদা বিবেচনায় নিয়ে ফসল উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেছেন, চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদন করে কৃষক যেন লোকসানের মুখে না পড়েন, সেদিকে সতর্ক থাকতে হবে। পরিকল্পিত ও আধুনিক কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে দেশের চাহিদা পূরণের পাশাপাশি কৃষিপণ্য বিদেশেও রপ্তানি করতে হবে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় বগুড়ার শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে মসলা ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশলবিষয়ক কৃষক প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  লালপুরে বৈরী আবহাওয়ায় মাটিতে হেলে পড়েছে আমন ধান, ফলন নিয়ে শঙ্কায় কৃষক

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, পেঁয়াজের ক্ষেত্রে বাংলাদেশকে এখন আর আমদানির ওপর নির্ভর করতে হয় না। ভারত যেসব পণ্য নিয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জ করে, সেসব ক্ষেত্রেই নিজেদের উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে। অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল না হয়ে নিজেদের প্রয়োজনীয় পণ্য নিজেরাই উৎপাদন করতে হবে।

তিনি বলেন, লবণে আয়োডিন মেশানোর জন্য ভারত থেকে আয়োডিন আমদানি করতে হয়। এতে বছরে প্রায় ১০০ কোটি টাকা ব্যয় হয়। এই আমদানিনির্ভরতা কমিয়ে দেশে আয়োডিন উৎপাদনের লক্ষ্যে তিনি ব্যক্তিগত উদ্যোগে একটি আয়োডিন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, ‘আমরা ভারত থেকে আয়োডিন আনতে চাই না। দেশের প্রয়োজন দেশের উৎপাদন দিয়েই মেটাতে চাই।’

আরও পড়ুনঃ  বগুড়ায় শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

কৃষকদের অবদানের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশের খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি কৃষিপণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে। এর পেছনে কৃষকদের শ্রম ও অবদান সবচেয়ে বেশি। কৃষির উৎপাদনশীলতা বাড়াতে কৃষকদের আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় প্রশিক্ষণের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সব কৃষিজমির মাটি বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করা হবে। এ জন্য রাজস্ব খাত থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। মাটি পরীক্ষার মাধ্যমে জমির প্রকৃত পুষ্টি চাহিদা নিরূপণ করে কৃষকদের সঠিক মাত্রায় সার ব্যবহারে উৎসাহিত করা হবে।

আরও পড়ুনঃ  বার্ন ইউনিটে নিজেরাই আগুন দিত, আবার নিজেরাই প্রতিবাদ করত: শামা ওবায়েদ