Dhaka ০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাচোলে কৃষকদের অংশগ্রহণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ছাতা মার্কার নুরুল ইসলাম বাচ্চুর বিজয় সিরাজগঞ্জের কাজীপুরে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তদন্ত অস্তিত্ব সংকটে আসকার দিঘি উপরে কচুরিপানা, নিচে দূষিত কালো পানি সলঙ্গায় সেতুর নিচে মিলল ব্যক্তির মরদেহ, রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ​কেরানীগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আমান উল্লাহ আমান নবাবগঞ্জে আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার মৌলভীবাজার বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে স্বাগতম জানালেন শ্রীমঙ্গলের চা শ্রমিকরা চাঞ্চল্যকর শিশু আয়াত হত্যা মামলায় আবিরের মৃত্যুদণ্ড আমবাগানে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

নবাবগঞ্জে আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পাঁচগাছি উত্তরপাড়া গ্রামের একটি আমবাগান থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। বুধবার (১৭ জুন) সকাল ৬টার দিকে উপজেলার ৭ নম্বর দাউদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওই এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি গ্রামের সেকেন্দার হাজির মালিকানাধীন আমবাগানে সকালে স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রুপালি রাণী (৩৫) একই গ্রামের বাসিন্দা ও অরুণ সরকারের স্ত্রী বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।
খবর পেয়ে বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস এবং থানার তদন্ত কর্মকর্তা শামীম আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তারা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং ঘটনার তদন্ত শুরু করেন।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন বলেন, “নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের অগ্রগতি পর্যালোচনার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

আরও পড়ুনঃ  ধোবাউড়ায় কর্মসংস্থান ব্যাংকের ২৯০তম শাখার শুভ উদ্বোধন, নৃগোষ্ঠী ও শিক্ষার্থীদের মাঝে সহায়তা বিতরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

নাচোলে কৃষকদের অংশগ্রহণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নবাবগঞ্জে আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০২:৩৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পাঁচগাছি উত্তরপাড়া গ্রামের একটি আমবাগান থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। বুধবার (১৭ জুন) সকাল ৬টার দিকে উপজেলার ৭ নম্বর দাউদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওই এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি গ্রামের সেকেন্দার হাজির মালিকানাধীন আমবাগানে সকালে স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রুপালি রাণী (৩৫) একই গ্রামের বাসিন্দা ও অরুণ সরকারের স্ত্রী বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।
খবর পেয়ে বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস এবং থানার তদন্ত কর্মকর্তা শামীম আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তারা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং ঘটনার তদন্ত শুরু করেন।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন বলেন, “নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের অগ্রগতি পর্যালোচনার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

আরও পড়ুনঃ  ভোলায় মিতুর মৃত্যুর ঘটনায় আত্মহত্যা প্ররোচনা মামলায় স্বামীসহ তিনজন গ্রেফতার