Dhaka ০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
লালপুরে মাতুয়ারার স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই বেঁচে থাকার অবলম্বন ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অবৈধ বাইক রেসিং বন্ধ ও হৃদয়ের মৃত্যুর বিচারের দাবিতে মানববন্ধন সব ধর্মের মানুষের জন্য সেফ সিটি গড়তে চাই: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ১৭ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক  এসএসপি দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক বাঘায় জামায়াতের উদ্যোগে ১১০ বানভাসি পরিবারের মাঝে খাদ্য সহায়তা ধামইরহাটে ৭৩জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নাটোর লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেফতার

দেশে এলে শেখ হাসিনার বিচার হবে: বিমানমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৫৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ সময় দেখুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: প্রধানমন্ত্রীর পক্ষে গোলাপি বেগমের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। বিগত সরকার দেশের সম্পদ লুটপাট করে নিয়ে গেছে মন্তব্য করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘লুটপাটের টাকা খাওয়ার দিন শেষ। এখন বাংলাদেশে এলে শেখ হাসিনার বিচার হবে। শেখ হাসিনাসহ বিদেশে পালিয়ে থাকা ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে তাদের বিরুদ্ধে বিচার করা হবে। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে ঢাকার শাহবাগে বসবাসকারী অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া উপহারের ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  কটিয়াদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা জামায়াতের আর্থিক সহায়তা

বিমানমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে ব্যাপক লুটপাট হয়েছে। সেই লুটপাটের অর্থ ভোগ করার দিন শেষ হয়ে গেছে। ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার কথা বলা হলেও এসব বক্তব্যের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হচ্ছে। শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি ৩১ ডিসেম্বর কেন, কালকেই আসেন। আমরা আপনাকে আইনের মাধ্যমে রিসিভ করব। সঙ্গে দুইটি হাতকড়া থাকবে। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগের বিচার বাংলাদেশের মাটিতেই হবে বলেও জানান তিনি। মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনাসহ যারা দেশ ছেড়ে পালিয়ে আছেন, তাদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য প্রতিবেশী দেশের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশের মানুষের অধিকার ক্ষুণ্ন করা এবং জনগণের অর্থ লুটের অভিযোগগুলোর সুষ্ঠু বিচারের মাধ্যমে সমাধান করতে চায় সরকার।

আরও পড়ুনঃ  কামরাঙ্গীরচরে ৮ লেন সড়কের সীমানা প্রাচীর ও পাইলিং কাজ শুরু: আধুনিক যোগাযোগের পথে বড় অগ্রগতি

এ সময় অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সব ধর্মের মানুষের জন্য সেফ সিটি গড়তে চাই: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন
Tag :
জনপ্রিয় পোস্ট

লালপুরে মাতুয়ারার স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই বেঁচে থাকার অবলম্বন

দেশে এলে শেখ হাসিনার বিচার হবে: বিমানমন্ত্রী

আপডেটের সময়: ০৪:৫৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: প্রধানমন্ত্রীর পক্ষে গোলাপি বেগমের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। বিগত সরকার দেশের সম্পদ লুটপাট করে নিয়ে গেছে মন্তব্য করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘লুটপাটের টাকা খাওয়ার দিন শেষ। এখন বাংলাদেশে এলে শেখ হাসিনার বিচার হবে। শেখ হাসিনাসহ বিদেশে পালিয়ে থাকা ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে তাদের বিরুদ্ধে বিচার করা হবে। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে ঢাকার শাহবাগে বসবাসকারী অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া উপহারের ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  ফরিদপুর মধুখালীতে পুত্রবধূ ধর্ষণের দায়ে হাফিজার শেখ কে ‌ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত