Dhaka ০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় ডোবা থেকে অটোরিকশাচালক কিশোরের লাশ উদ্ধার, অটোরিকশা নিখোঁজ গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ৭৬ লাখ টাকার সহায়তা সাভারে ডিবির বিশেষ অভিযানে মাদকসহ আটক:৪ কোম্পানীগঞ্জে আগুনে পুড়ে ছাই মাইক্রোবাস চালকের ঘর, নিঃস্ব পরিবার আটোয়ারী উপজেলায় পল্লী বিদ্যুৎ মোড়ে পুলিশের ট্রাফিক অভিযান সৌদি আরবে হুতিদের মিসাইল হামলা, প্রাণ বাঁচাতে সিঁড়ি দিয়ে নামার সময় বাংলাদেশি যুবকের মৃত্যু কটিয়াদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা জামায়াতের আর্থিক সহায়তা গাইবান্ধার বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে ২’শ ৫০ কেজি পোনা অবমুক্ত নজিপুর মদিনা চক্ষু হাসপাতালের উদ্যোগে শাফি-শেফা চিকিৎসালয়ে ফ্রি চক্ষু ক্যাম্প আলোচিত নুসরাত হত্যা মামলায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৮ জন

কটিয়াদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা জামায়াতের আর্থিক সহায়তা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ সময় দেখুন

পারভেজ হাসান (শাওন), স্টাফ রিপোর্টারঃ কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের পশ্চিম ভিটিপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক জালাল উদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কটিয়াদী উপজেলা শাখা।
গত সোমবার রাত ১২টার দিকে ওই গ্রামের বাসিন্দা মো. জালাল উদ্দীনের পুত্র হাফেজ ইসমাঈলের বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে তাঁদের রান্নাঘর, গোয়ালঘর ও গোয়ালঘরে থাকা চারটি গরুর মধ্যে দুটি গরুর মৃত্যুসহ বসতঘরের যাবতীয় মালামাল আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেই রাতের অগ্নিকাণ্ডের এই ঘটনার ক্ষয়ক্ষতির খবর পেয়ে, ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে আজ ১৬ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে আটটার দিকে সরেজমিনে গিয়ে পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন জামায়াত ইসলামী ও স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  কটিয়াদীর বনগ্রামে কৃষক জালালউদ্দিনের ২ গরুসহ গোয়ালঘর ও রান্নাঘর পুড়ে ছাই.

পরিদর্শকদের মধ্যে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, ১১ দলীয় ঐক্যজোটের সাবেক এমপি প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল, বনগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক আবু ঈসা আফি আনহু ও সহকারী সেক্রেটারি উবাইদুল্লাহ হাদী। এছাড়াও উপস্থিত ছিলেন পুলেরঘাট আঞ্চলিক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আকরাম হোসেন আকাশ, জামায়াত নেতা হাফিজুর রহমান, ইদ্রিস আলী, রফিকুল ইসলাম ও কামাল উদ্দিনসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  সোনাতলায় ডোবা থেকে অটোরিকশাচালক কিশোরের লাশ উদ্ধার, অটোরিকশা নিখোঁজ

পরিদর্শনকালে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান, এবং তাঁদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং মানবিক সহায়তার অংশ হিসেবে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের দুঃখ-কষ্ট লাঘব ও সার্বিক কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
এ সময় জামায়াত নেতৃবৃন্দ বলেন, “মানুষের যেকোনো বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং অসহায়দের সহযোগিতায় এগিয়ে আসা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব।” ভবিষ্যতেও যেকোনো সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে জনগণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

আরও পড়ুনঃ  ফটিকছড়িতে সর্তা নদীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ৩ ড্রেজার বিনষ্ট, ২০ হাজার ঘনফুট বালু জব্দ
Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় ডোবা থেকে অটোরিকশাচালক কিশোরের লাশ উদ্ধার, অটোরিকশা নিখোঁজ

কটিয়াদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা জামায়াতের আর্থিক সহায়তা

আপডেটের সময়: ০২:১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

পারভেজ হাসান (শাওন), স্টাফ রিপোর্টারঃ কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের পশ্চিম ভিটিপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক জালাল উদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কটিয়াদী উপজেলা শাখা।
গত সোমবার রাত ১২টার দিকে ওই গ্রামের বাসিন্দা মো. জালাল উদ্দীনের পুত্র হাফেজ ইসমাঈলের বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে তাঁদের রান্নাঘর, গোয়ালঘর ও গোয়ালঘরে থাকা চারটি গরুর মধ্যে দুটি গরুর মৃত্যুসহ বসতঘরের যাবতীয় মালামাল আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেই রাতের অগ্নিকাণ্ডের এই ঘটনার ক্ষয়ক্ষতির খবর পেয়ে, ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে আজ ১৬ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে আটটার দিকে সরেজমিনে গিয়ে পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন জামায়াত ইসলামী ও স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর মিলল শিশু শিক্ষার্থী মরিয়মের মাটিচাপা মরদেহ

পরিদর্শকদের মধ্যে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, ১১ দলীয় ঐক্যজোটের সাবেক এমপি প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল, বনগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক আবু ঈসা আফি আনহু ও সহকারী সেক্রেটারি উবাইদুল্লাহ হাদী। এছাড়াও উপস্থিত ছিলেন পুলেরঘাট আঞ্চলিক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আকরাম হোসেন আকাশ, জামায়াত নেতা হাফিজুর রহমান, ইদ্রিস আলী, রফিকুল ইসলাম ও কামাল উদ্দিনসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  ফটিকছড়িতে সর্তা নদীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ৩ ড্রেজার বিনষ্ট, ২০ হাজার ঘনফুট বালু জব্দ

পরিদর্শনকালে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান, এবং তাঁদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং মানবিক সহায়তার অংশ হিসেবে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের দুঃখ-কষ্ট লাঘব ও সার্বিক কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
এ সময় জামায়াত নেতৃবৃন্দ বলেন, “মানুষের যেকোনো বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং অসহায়দের সহযোগিতায় এগিয়ে আসা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব।” ভবিষ্যতেও যেকোনো সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে জনগণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

আরও পড়ুনঃ  কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা– ২০২৬ এর আয়োজন করে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন