Dhaka ০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজশাহীর কারুশ্রী জুয়েলার্সে চুরি: স্বর্ণ ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৮ এতিম শিশুদের নিয়ে মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও ভোজন কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নজিপুরে কার-মাইক্রো চলাচল বন্ধ, দুর্ভোগের সাধারণ মানুষ ডেঙ্গু চিকিৎসায় ঢাকার বাইরে হাসপাতালগুলো প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৭০ বাঁকে মৃত্যুফাঁদ চেক জালিয়াতির মামলায় নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর কারাদণ্ড ১৮ মাসের মেয়েকে রেখে নোয়াখালীতে সামরিক মর্যাদায় সেনাসদস্য পিয়াসের দাফন বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ

দেবিদ্বারে ১৩ বছর পর হাজী ময়নালের অবৈধ গ্যাস সংযোগের রহস্য ফাঁস

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৫০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ সময় দেখুন

দেবিদ্বার প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে সরকারি আইনকে তোয়াক্কা না করে দীর্ঘ ১৩ বছর ধরে একটি অবৈধ রাইজারের মাধ্যমে গ্যাস ব্যবহারের ঘটনা ঘটেছে। পৌর এলাকার দেবিদ্বার দক্ষিণ পাড়ার হাজী বাড়ি মসজিদ সংলগ্ন স্থানে পরিচালিত এই সংযোগের কথা ফাঁস হওয়ার পর স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ​বুধবার (০৯ সেপ্টেম্বর) অনুসন্ধান ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালে সরকারি নিয়ম-নীতি তোয়াক্কা না করে হাজী বাড়ি মসজিদের ঠিক পাশেই অবৈধ পন্থায় রাইজারটি স্থাপন করেন দেবিদ্বার দক্ষিণ পাড়ার মৃত আফছার উদ্দিনের ছেলে হাজী মো. ময়নাল হোসেন (৭০)। এরপর বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষকে কোনো প্রকার রাজস্ব না দিয়ে টানা ১৩ বছর ধরে তিনি নির্বিঘ্নে এই গ্যাস ব্যবহার করে আসছেন। অনুসন্ধানে ঘটনার সত্যতা যাচাই করতে সরেজমিনে গেলে হাজী বাড়ি মসজিদ সংলগ্ন স্থানে অবৈধ রাইজারটির স্পষ্ট উপস্থিতি পাওয়া যায়। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে অভিযুক্ত হাজী মো. ময়নাল হোসেন দীর্ঘ ১৩ বছর ধরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের কথা স্বীকার করেছেন। ​নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক বাসিন্দা জানান, যেখানে বৈধ গ্রাহকেরা নিয়মিত বিল পরিশোধ করেও নিরবচ্ছিন্ন গ্যাস পাচ্ছেন না, সেখানে অসাধু চক্রের মদদে বছরের পর বছর রাষ্ট্রীয় সম্পদ চুরির ঘটনা ঘটে চলেছে। পবিত্র মসজিদ সংলগ্ন এলাকাকে আড়াল করে দীর্ঘ সময় ধরে চলা এই অপকর্মে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন এলাকাবাসী। ​দীর্ঘ ১৩ বছরের রাজস্ব ফাঁকি ও রাষ্ট্রীয় সম্পদ চুরির সুষ্ঠু বিচার দাবি করেছে দেবিদ্বারের সুশীল সমাজ। অবিলম্বে অবৈধ রাইজারটি বিচ্ছিন্ন করে বকেয়া রাজস্ব জরিমানাসহ আদায় করা এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ, স্থানীয় উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  বেলকুচি কারিগরি ইনস্টিটিউটে মাদকসেবীদের দৌরাত্ম্য
Tag :
জনপ্রিয় পোস্ট

রাজশাহীর কারুশ্রী জুয়েলার্সে চুরি: স্বর্ণ ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৮

দেবিদ্বারে ১৩ বছর পর হাজী ময়নালের অবৈধ গ্যাস সংযোগের রহস্য ফাঁস

আপডেটের সময়: ০৩:৫০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

দেবিদ্বার প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে সরকারি আইনকে তোয়াক্কা না করে দীর্ঘ ১৩ বছর ধরে একটি অবৈধ রাইজারের মাধ্যমে গ্যাস ব্যবহারের ঘটনা ঘটেছে। পৌর এলাকার দেবিদ্বার দক্ষিণ পাড়ার হাজী বাড়ি মসজিদ সংলগ্ন স্থানে পরিচালিত এই সংযোগের কথা ফাঁস হওয়ার পর স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ​বুধবার (০৯ সেপ্টেম্বর) অনুসন্ধান ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালে সরকারি নিয়ম-নীতি তোয়াক্কা না করে হাজী বাড়ি মসজিদের ঠিক পাশেই অবৈধ পন্থায় রাইজারটি স্থাপন করেন দেবিদ্বার দক্ষিণ পাড়ার মৃত আফছার উদ্দিনের ছেলে হাজী মো. ময়নাল হোসেন (৭০)। এরপর বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষকে কোনো প্রকার রাজস্ব না দিয়ে টানা ১৩ বছর ধরে তিনি নির্বিঘ্নে এই গ্যাস ব্যবহার করে আসছেন। অনুসন্ধানে ঘটনার সত্যতা যাচাই করতে সরেজমিনে গেলে হাজী বাড়ি মসজিদ সংলগ্ন স্থানে অবৈধ রাইজারটির স্পষ্ট উপস্থিতি পাওয়া যায়। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে অভিযুক্ত হাজী মো. ময়নাল হোসেন দীর্ঘ ১৩ বছর ধরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের কথা স্বীকার করেছেন। ​নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক বাসিন্দা জানান, যেখানে বৈধ গ্রাহকেরা নিয়মিত বিল পরিশোধ করেও নিরবচ্ছিন্ন গ্যাস পাচ্ছেন না, সেখানে অসাধু চক্রের মদদে বছরের পর বছর রাষ্ট্রীয় সম্পদ চুরির ঘটনা ঘটে চলেছে। পবিত্র মসজিদ সংলগ্ন এলাকাকে আড়াল করে দীর্ঘ সময় ধরে চলা এই অপকর্মে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন এলাকাবাসী। ​দীর্ঘ ১৩ বছরের রাজস্ব ফাঁকি ও রাষ্ট্রীয় সম্পদ চুরির সুষ্ঠু বিচার দাবি করেছে দেবিদ্বারের সুশীল সমাজ। অবিলম্বে অবৈধ রাইজারটি বিচ্ছিন্ন করে বকেয়া রাজস্ব জরিমানাসহ আদায় করা এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ, স্থানীয় উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  রংপুরে রেস্টুরেন্টে অভিযান, দুই তরুণ-দুই তরুণীসহ পাঁচজন আটক