Dhaka ০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাটোর লালপুরে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঠাকুরগাঁও জেলার ছাত্রলীগের সাবেক নেতা উসমান আটোয়ারীতে গ্রেফতার ভাঙ্গুড়ায় মেয়র প্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগ পুলিশ কনস্টেবলসহ মাদক সেবনের আসর ডিমলা কলেজ মোড়ে চাঞ্চল্য এলাকাবাসীর তীব্র ক্ষোভ নগরকান্দায় লীজকৃত জমি নিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন মেঘনা নদীর তীর ধসে নিখোঁজ দুই বন্ধুর একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১ জন দাগনভূঞা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত জনমত যাচাই শেষে বিএনপির একক প্রার্থী ঘোষণা করা হবে: ফারুক ঢাকার উত্তরে বিএনপির নগরপিতা হচ্ছেন কে? বাংলাদেশিদের ভাত খাওয়া কমছে বাড়ছে মাছ-মাংস-ফল

ত্রৈমাসিক মতবিনিময় সভায় সরাসরি জনগণের কথা শুনলেন সংসদ সদস্য আখতার হোসেন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় স্থানীয় জনগণের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে সাধারণ মানুষের মুখোমুখি হয়েছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ব্যতিক্রমধর্মী এই ত্রৈমাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সাধারণ মানুষ সরাসরি সংসদ সদস্যের কাছে তাদের এলাকার নানা সমস্যা, সীমাবদ্ধতা ও উন্নয়নের দাবি তুলে ধরেন। এ সময় সংসদ সদস্য আখতার হোসেন সাধারণ মানুষের বক্তব্য ধৈর্যের সঙ্গে শোনেন এবং স্থানীয় অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
আকতার হোসেন বলেন “তৃণমূলের খেটে খাওয়া দিন মজুর সাধারণ মানুষ সহ স্থানীয় নানা সমস্যাগুলো সরাসরি জানতেই এই ত্রৈমাসিক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আপনাদের প্রতিটি সমস্যার কথা আমি নোট করেছি। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে এবং জনগণের সেবায় প্রশাসনকে আরও জনবান্ধব করে তোলা হবে।”
সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি নিজে উপস্থিত থেকে সাধারণ মানুষের কথা শোনেন এবং বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেন। স্থানীয়দের মতে, অতীতে খুব কম জনপ্রতিনিধিকেই জনগণের সঙ্গে এভাবে সরাসরি মতবিনিময় করতে দেখা গেছে। এদিকে সাধারণ মানুষের সরাসরি মত প্রকাশের এমন সুযোগ সৃষ্টি করায় উপস্থিত এলাকাবাসী সংসদ সদস্যের এই উদ্যোগকে সাধুবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন এনসিপি নেতা আবু রেজা, সাইদুল ইসলাম, আঃ খালেক সহ সংগঠনের অনেক নেতা কর্মী।

আরও পড়ুনঃ  করবো কাজ গড়বো দেশ সবার আগে বাংলাদেশ দুই বিদ্যালয়ে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান
Tag :
জনপ্রিয় পোস্ট

নাটোর লালপুরে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ত্রৈমাসিক মতবিনিময় সভায় সরাসরি জনগণের কথা শুনলেন সংসদ সদস্য আখতার হোসেন

আপডেটের সময়: ০৫:২৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় স্থানীয় জনগণের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে সাধারণ মানুষের মুখোমুখি হয়েছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ব্যতিক্রমধর্মী এই ত্রৈমাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সাধারণ মানুষ সরাসরি সংসদ সদস্যের কাছে তাদের এলাকার নানা সমস্যা, সীমাবদ্ধতা ও উন্নয়নের দাবি তুলে ধরেন। এ সময় সংসদ সদস্য আখতার হোসেন সাধারণ মানুষের বক্তব্য ধৈর্যের সঙ্গে শোনেন এবং স্থানীয় অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
আকতার হোসেন বলেন “তৃণমূলের খেটে খাওয়া দিন মজুর সাধারণ মানুষ সহ স্থানীয় নানা সমস্যাগুলো সরাসরি জানতেই এই ত্রৈমাসিক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আপনাদের প্রতিটি সমস্যার কথা আমি নোট করেছি। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে এবং জনগণের সেবায় প্রশাসনকে আরও জনবান্ধব করে তোলা হবে।”
সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি নিজে উপস্থিত থেকে সাধারণ মানুষের কথা শোনেন এবং বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেন। স্থানীয়দের মতে, অতীতে খুব কম জনপ্রতিনিধিকেই জনগণের সঙ্গে এভাবে সরাসরি মতবিনিময় করতে দেখা গেছে। এদিকে সাধারণ মানুষের সরাসরি মত প্রকাশের এমন সুযোগ সৃষ্টি করায় উপস্থিত এলাকাবাসী সংসদ সদস্যের এই উদ্যোগকে সাধুবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন এনসিপি নেতা আবু রেজা, সাইদুল ইসলাম, আঃ খালেক সহ সংগঠনের অনেক নেতা কর্মী।

আরও পড়ুনঃ  নগরকান্দায় লীজকৃত জমি নিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন