Dhaka ১২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাটোর লালপুরে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঠাকুরগাঁও জেলার ছাত্রলীগের সাবেক নেতা উসমান আটোয়ারীতে গ্রেফতার ভাঙ্গুড়ায় মেয়র প্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগ পুলিশ কনস্টেবলসহ মাদক সেবনের আসর ডিমলা কলেজ মোড়ে চাঞ্চল্য এলাকাবাসীর তীব্র ক্ষোভ নগরকান্দায় লীজকৃত জমি নিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন মেঘনা নদীর তীর ধসে নিখোঁজ দুই বন্ধুর একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১ জন দাগনভূঞা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত জনমত যাচাই শেষে বিএনপির একক প্রার্থী ঘোষণা করা হবে: ফারুক ঢাকার উত্তরে বিএনপির নগরপিতা হচ্ছেন কে? বাংলাদেশিদের ভাত খাওয়া কমছে বাড়ছে মাছ-মাংস-ফল

ঠাকুরগাঁও জেলার ছাত্রলীগের সাবেক নেতা উসমান আটোয়ারীতে গ্রেফতার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৪ সময় দেখুন

মোঃ রমজান আলী আটোয়ারী উপজেলা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক উসমান গনীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার  (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে আটোয়ারী থানা পুলিশ। গ্রেফতার উসমান গনী আটোয়ারী উপজেলার বারো আউলিয়া ইউনিয়নের প্রেসিডেন্টপাড়া এলাকার জয়ন উদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, উসমান গনী নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রয়েছে।

আরও পড়ুনঃ  নজিপুরে ওষুধ বিক্রয়ে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আটোয়ারী থানা পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইন ১০(১২)(৮)(৯)/৩(১১)(১৩) ধারায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আটোয়ারী থানার মামলা নম্বর ১৭/২৯-১০-২০২৬ বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমান। গ্রেফতারের পর তাকে আটোয়ারী থানায় নিয়ে আসা হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমান বলেন, উসমান গনীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  নাটোর লালপুরে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক
Tag :
জনপ্রিয় পোস্ট

নাটোর লালপুরে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও জেলার ছাত্রলীগের সাবেক নেতা উসমান আটোয়ারীতে গ্রেফতার

আপডেটের সময়: ১০:৫৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মোঃ রমজান আলী আটোয়ারী উপজেলা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক উসমান গনীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার  (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে আটোয়ারী থানা পুলিশ। গ্রেফতার উসমান গনী আটোয়ারী উপজেলার বারো আউলিয়া ইউনিয়নের প্রেসিডেন্টপাড়া এলাকার জয়ন উদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, উসমান গনী নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রয়েছে।

আরও পড়ুনঃ  এতিম শিশুদের নিয়ে মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও ভোজন কর্মসূচি

আটোয়ারী থানা পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইন ১০(১২)(৮)(৯)/৩(১১)(১৩) ধারায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আটোয়ারী থানার মামলা নম্বর ১৭/২৯-১০-২০২৬ বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমান। গ্রেফতারের পর তাকে আটোয়ারী থানায় নিয়ে আসা হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমান বলেন, উসমান গনীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক