Dhaka ০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধামইরহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জয়পুরহাটের ক্ষেতলালে হোপীরহাট বর্ণালী ক্লাবের আয়োজনে ফুটবল খেলার শুভ উদ্বোধন ধুনট বেলকুচি ইয়াং স্টার ক্লাবের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দৌলতখানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ, একজনকে জরিমানা তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতাল ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১১ রোগী ভর্তি, এক নারীর মৃত্যু মারিয়াম রামলা পুরান ঢাকার লেখিকা ভারতের জনপ্রিয় ম্যাগাজিনে স্থান পেলেন ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে নাটোরে জুয়ার আসর থেকে ৩৯ হাজার টাকাসহ চারজন আটক নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজ ও ঝুটের গুদামে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৭টি প্রতিষ্ঠান

তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৬৩ সময় দেখুন

এন এস ফারুক, (স্টাফ রিপোর্টার) তারাগঞ্জ, রংপুর: রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে জানিফা বেগম (৪১) নামে এক মধ্যবয়সী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের সয়ার পাইকার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জানিফা বেগমের বাবার বাড়ি উপজেলার সয়ার ইউনিয়নের দামোদরপুর গ্রামের ও স্বামীর বাড়ি বদরগঞ্জের রাধানগরে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩ দিন আগে সয়ার পাইকার পাড়া গ্রামে বড় বোন মর্জিনা বেগমের বাড়িতে বেড়াতে যান জানিফা বেগম। শুক্রবার সকালে বোনের বাড়িতে গলায় দড়ি দেওয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেন। খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

নিহতের বড় ছেলে জানান, তার মা দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। নিয়মিত ওষুধ না খেলে তিনি স্বাভাবিক আচরণ করতে পারতেন না এবং অনিয়ন্ত্রিত হয়ে পড়তেন। গত কয়েকদিন ধরে তিনি আবারও অস্বাভাবিক আচরণ করছিলেন বলে জানান তিনি। এ বিষয়ে তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  মহাস্থানে বার্মিজ চাকুসহ যুবক আটক, ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি চান বাবা
Tag :
জনপ্রিয় পোস্ট

ধামইরহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০৭:২৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

এন এস ফারুক, (স্টাফ রিপোর্টার) তারাগঞ্জ, রংপুর: রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে জানিফা বেগম (৪১) নামে এক মধ্যবয়সী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের সয়ার পাইকার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জানিফা বেগমের বাবার বাড়ি উপজেলার সয়ার ইউনিয়নের দামোদরপুর গ্রামের ও স্বামীর বাড়ি বদরগঞ্জের রাধানগরে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩ দিন আগে সয়ার পাইকার পাড়া গ্রামে বড় বোন মর্জিনা বেগমের বাড়িতে বেড়াতে যান জানিফা বেগম। শুক্রবার সকালে বোনের বাড়িতে গলায় দড়ি দেওয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেন। খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  কুমিল্লায় স্ত্রীকে বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড