Dhaka ০৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক সজিবের ওপর হামলা, মামলা দায়েরের পর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ চরসামাইয়া: কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন, নতুন কমিটি গঠন তারাগঞ্জে তিস্তা ক্যানেলের পাশে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার সমবায়ের ‘কাগুজে’ উন্নয়ন ও আমলাতান্ত্রিক গোলকধাঁধা নাগরপুরে বাপুসের নতুন কমিটি ঘোষণা, সভাপতি বকুল ও সম্পাদক আলমগীর কুলাউড়া থানা পুলিশের অভিযানে আন্ত জেলা ০৫ ডাকাত গ্রেফতার বদলগাছীতে উৎসবমুখর পরিবেশে পালিত হলো এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বাঘা থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৮ চকরিয়া-বেতুয়াবাজার সড়কে সংঘবদ্ধ চুরি ডাকাতির প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

তারাগঞ্জে তিস্তা ক্যানেলের পাশে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

ন এস ফারুক, স্টাফ রিপোর্টার রংপুর: রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কুটিপাড়ায় তিস্তা সেচ ক্যানেলের পাশ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বিকেলে ক্যানেলের পাশে মানুষের মাথার খুলি ও কঙ্কালসার দেহ দেখতে পেয়ে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে কয়েকজন কৃষক ক্যানেলের পাশের জমিতে কাজ করতে যান। এ সময় তারা বাতাসে তীব্র দুর্গন্ধ পান। গন্ধের উৎস খুঁজতে গিয়ে ক্যানেলের পাশে ঝোপঝাড়ের মধ্যে মানুষের মাথার খুলি এবং একটি অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখেন। মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। পরে এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় ইউপি সদস্য ও তারাগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।

আরও পড়ুনঃ  পাঁচ জেলায় ৮ হাজার পরিবার পানিবন্দি

লাশটি দীর্ঘদিনের পুরোনো হওয়ায় পচে-গলে কঙ্কালসার হয়ে গেছে বলে ধারণা করছেন স্থানীয়রা। সয়ার ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মিতু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি এতটাই বিকৃত হয়ে গেছে যে প্রাথমিকভাবে চেনার কোনো উপায় নেই। এটি কোনো হত্যাকাণ্ডের ঘটনা কি না, তা পুলিশ তদন্ত করলেই জানা যাবে। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। নিহতের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ টেস্টসহ আশেপাশের থানায় নিখোঁজ ডায়েরিগুলো খতিয়ে দেখা হচ্ছে

আরও পড়ুনঃ  ইপিজেডে ডক শ্রমিক আবাসিক কলোনি জামে মসজিদের ইমাম বিরুদ্ধে অপপ্রচার মুসল্লিদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
Tag :
জনপ্রিয় পোস্ট

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক সজিবের ওপর হামলা, মামলা দায়েরের পর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

তারাগঞ্জে তিস্তা ক্যানেলের পাশে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেটের সময়: ১০:০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

ন এস ফারুক, স্টাফ রিপোর্টার রংপুর: রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কুটিপাড়ায় তিস্তা সেচ ক্যানেলের পাশ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বিকেলে ক্যানেলের পাশে মানুষের মাথার খুলি ও কঙ্কালসার দেহ দেখতে পেয়ে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে কয়েকজন কৃষক ক্যানেলের পাশের জমিতে কাজ করতে যান। এ সময় তারা বাতাসে তীব্র দুর্গন্ধ পান। গন্ধের উৎস খুঁজতে গিয়ে ক্যানেলের পাশে ঝোপঝাড়ের মধ্যে মানুষের মাথার খুলি এবং একটি অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখেন। মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। পরে এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় ইউপি সদস্য ও তারাগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।

আরও পড়ুনঃ  মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ চরসামাইয়া: কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন, নতুন কমিটি গঠন

লাশটি দীর্ঘদিনের পুরোনো হওয়ায় পচে-গলে কঙ্কালসার হয়ে গেছে বলে ধারণা করছেন স্থানীয়রা। সয়ার ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মিতু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি এতটাই বিকৃত হয়ে গেছে যে প্রাথমিকভাবে চেনার কোনো উপায় নেই। এটি কোনো হত্যাকাণ্ডের ঘটনা কি না, তা পুলিশ তদন্ত করলেই জানা যাবে। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। নিহতের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ টেস্টসহ আশেপাশের থানায় নিখোঁজ ডায়েরিগুলো খতিয়ে দেখা হচ্ছে

আরও পড়ুনঃ  বালিয়াডাঙ্গীতে নিখোঁজ চার শিক্ষার্থী সিলেটে উদ্ধার