Dhaka ১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ মানিকগঞ্জে ভুট্রাগাছ সাইলেস করাকে কেন্দ্র  করে মারামারি অহত এক রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী জানাজা সম্পন্ন শিক্ষামন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর পরীক্ষা দুই দিন পেছালে কী হতো শিক্ষামন্ত্রীকে রুমিন ফারহানার ফার্মের মুরগিরা রাস্তায় এসেছিল বলেই আজকে আপনি শিক্ষামন্ত্রী: হাসনাত আবদুল্লাহ ষড়যন্ত্রকারীরা ব্যর্থ, জনগণের ভোটে জিতেই পবিত্র সংসদে এসেছি: সরোয়ার আলমগীর ভাঙ্গুড়ায় ৭ শিক্ষকের নিয়োগে অনিয়মের অভিযোগ, সরকারি কোষাগারে ১ কোটি ১৭ লাখ টাকা ফেরতের সুপারিশ রথযাত্রা ঘিরে নিরাপত্তা ও প্রস্তুতি: বান্দরবানে সনাতনী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এমপি সাচিং প্রু জেরী ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি হলেন কোতয়ালী থানার ওসি মাহমুদুল হাসান

তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

এন এস. ফারুক (স্টাফ রিপোর্টার) রংপুর: রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার ইকরচালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চড়কডাংগা বানিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ মোছাঃ মালেকা বেগম (৪১) ওই গ্রামের বাসিন্দা মো. আব্দুল হোসেনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিজ বাড়ির রান্নাঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মালেকা বেগমকে দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুনঃ  ভয়াবহ আগুনে ছাই ৭ দোকান, দিশেহারা ব্যবসায়ী

এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, “ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়না তদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। তদন্ত শেষেই এই মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

আরও পড়ুনঃ  মাদকের নেশায় মায়ের ওপর হামলার চেষ্টা, ছেলেকে নিজেই পুলিশের হাতে তুলে দিলেন মা
Tag :
জনপ্রিয় পোস্ট

তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

আপডেটের সময়: ০৯:২৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

এন এস. ফারুক (স্টাফ রিপোর্টার) রংপুর: রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার ইকরচালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চড়কডাংগা বানিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ মোছাঃ মালেকা বেগম (৪১) ওই গ্রামের বাসিন্দা মো. আব্দুল হোসেনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিজ বাড়ির রান্নাঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মালেকা বেগমকে দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুনঃ  মাদকের নেশায় মায়ের ওপর হামলার চেষ্টা, ছেলেকে নিজেই পুলিশের হাতে তুলে দিলেন মা

এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, “ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়না তদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। তদন্ত শেষেই এই মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

আরও পড়ুনঃ  বন্যা ও পাহাড় ধসে স্তব্ধ তিন পার্বত্য জেলার জীবনযাত্রা, অন্তত ১৫টি উপজেলায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন