Dhaka ১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বদলগাছীতে শিক্ষা প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ ​এলপিজির দামে বড় স্বস্তি: ১২ কেজি সিলিন্ডারে কমল ৩৫৭ টাকা একটি পুশ ইন চেষ্টাও সফল হতে দেব না রাঙ্গুনিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিনে উপস্থিত ১,৪৭০ পরীক্ষার্থী ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনার উদ্বোধন ও উপকরণ বিতরণঈদগাঁওয়ে কৃষি প্রণোদনার উদ্বোধন ও উপকরণ বিতরণ শ্রীপুরে ক্রীড়া, কৃষি উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান জয়পুরহাটের ক্ষেতলালে তিনদিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন কাউনিয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৪০ দৃষ্টি প্রতিবন্ধী জাবি শিক্ষার্থী দিদারুলের পাশে দাঁড়ালেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম জলাবদ্ধতা পরিদর্শনে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

ডোবার পানিতে ডুবে ঘোড়াঘাটে বাকপ্রতিবন্ধী কিশোরের করুণ মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৫৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৪৫ সময় দেখুন

মোঃ রিফাত হোসেন, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বাড়ির পেছনের ডোবার পানিতে ডুবে সাজ্জাদ হোসেন মারুফ (১৪) নামে এক বাকপ্রতিবন্ধী কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার ১ নম্বর বুলাকিপুর ইউনিয়নের বরাতিপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত মারুফ ওই গ্রামের মুদি ব্যবসায়ী মিজানুর রহমানের ছেলে। তিনি স্থানীয় সমাজসেবা কার্যালয়ের আওতায় প্রতিবন্ধী ভাতার সুবিধাভোগী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আগের দিন বাড়ির পেছনে কয়েকটি চারাগাছ রোপণ করেছিলেন মারুফের বাবা। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে একটি বদনা হাতে নিয়ে সেই চারাগাছে পানি দেওয়ার উদ্দেশ্যে বাড়ির পাশের ডোবা থেকে পানি তুলতে যায় মারুফ। পানি নিয়ে ফেরার সময় অসাবধানতাবশত পা পিছলে ডোবার পানিতে পড়ে যায় সে। বাকপ্রতিবন্ধী হওয়ায় সাহায্যের জন্য ডাকতে না পারায় ঘটনাটি কারও নজরে আসেনি।
দীর্ঘ সময় মারুফকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সকাল আনুমানিক ৯টার দিকে বাড়ির পেছনের ডোবার পানিতে তাকে উপুড় হয়ে ভাসতে দেখা যায়। স্বজনরা দ্রুত উদ্ধার করে বাড়িতে নিয়ে এসে স্থানীয় এক পল্লী চিকিৎসকের শরণাপন্ন হলে তিনি মারুফকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর বরাতিপুর গ্রামে নেমে আসে শোকের ছায়া। প্রতিবেশীরা জানান, মারুফ ছিল শান্ত, নিরীহ ও সবার প্রিয় একটি ছেলে। তার এমন আকস্মিক মৃত্যু পরিবার ও এলাকাবাসীকে গভীরভাবে মর্মাহত করেছে।
এ ঘটনায় নিহতের বাবা মিজানুর রহমান ঘোড়াঘাট থানায় একটি অপমৃত্যু (ইউডি) সংক্রান্ত লিখিত আবেদন করেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি দুর্ঘটনা এবং এ ঘটনায় কারও বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “বরাতিপুর গ্রামে ডোবার পানিতে ডুবে এক বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, চারাগাছে পানি দিতে গিয়ে অসতর্কতাবশত পা পিছলে ডোবায় পড়ে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”

আরও পড়ুনঃ  চট্টগ্রাম চেম্বার অব কমার্সে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল
Tag :
জনপ্রিয় পোস্ট

বদলগাছীতে শিক্ষা প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

ডোবার পানিতে ডুবে ঘোড়াঘাটে বাকপ্রতিবন্ধী কিশোরের করুণ মৃত্যু

আপডেটের সময়: ০৫:৫৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

মোঃ রিফাত হোসেন, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বাড়ির পেছনের ডোবার পানিতে ডুবে সাজ্জাদ হোসেন মারুফ (১৪) নামে এক বাকপ্রতিবন্ধী কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার ১ নম্বর বুলাকিপুর ইউনিয়নের বরাতিপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত মারুফ ওই গ্রামের মুদি ব্যবসায়ী মিজানুর রহমানের ছেলে। তিনি স্থানীয় সমাজসেবা কার্যালয়ের আওতায় প্রতিবন্ধী ভাতার সুবিধাভোগী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আগের দিন বাড়ির পেছনে কয়েকটি চারাগাছ রোপণ করেছিলেন মারুফের বাবা। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে একটি বদনা হাতে নিয়ে সেই চারাগাছে পানি দেওয়ার উদ্দেশ্যে বাড়ির পাশের ডোবা থেকে পানি তুলতে যায় মারুফ। পানি নিয়ে ফেরার সময় অসাবধানতাবশত পা পিছলে ডোবার পানিতে পড়ে যায় সে। বাকপ্রতিবন্ধী হওয়ায় সাহায্যের জন্য ডাকতে না পারায় ঘটনাটি কারও নজরে আসেনি।
দীর্ঘ সময় মারুফকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সকাল আনুমানিক ৯টার দিকে বাড়ির পেছনের ডোবার পানিতে তাকে উপুড় হয়ে ভাসতে দেখা যায়। স্বজনরা দ্রুত উদ্ধার করে বাড়িতে নিয়ে এসে স্থানীয় এক পল্লী চিকিৎসকের শরণাপন্ন হলে তিনি মারুফকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর বরাতিপুর গ্রামে নেমে আসে শোকের ছায়া। প্রতিবেশীরা জানান, মারুফ ছিল শান্ত, নিরীহ ও সবার প্রিয় একটি ছেলে। তার এমন আকস্মিক মৃত্যু পরিবার ও এলাকাবাসীকে গভীরভাবে মর্মাহত করেছে।
এ ঘটনায় নিহতের বাবা মিজানুর রহমান ঘোড়াঘাট থানায় একটি অপমৃত্যু (ইউডি) সংক্রান্ত লিখিত আবেদন করেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি দুর্ঘটনা এবং এ ঘটনায় কারও বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “বরাতিপুর গ্রামে ডোবার পানিতে ডুবে এক বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, চারাগাছে পানি দিতে গিয়ে অসতর্কতাবশত পা পিছলে ডোবায় পড়ে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”

আরও পড়ুনঃ  তাহিরপুরে মানহানীকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা