Dhaka ০১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আশুলিয়ায় ছাত্র জনতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেপ্তার মোড়েলগঞ্জে তরুণদের উদ্যোগে চালু হচ্ছে আইডিয়াল জেনারেল হাসপাতাল ভালুকায় সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক জুড়াইন রেলগেট ও আশপাশ এলাকায় অবৈধ দখল উচ্ছেদে লিবিয়ায় মানব পাচারের অভিযোগ, ১ কোটি ২৩ লাখ টাকা দিয়েও নিখোঁজ চার যুবক শরীয়তপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ধামইরহাটে ১৮৭৫টি গাছের চারা পেল শিক্ষার্থীরা মৌলভীবাজারে চাতল বিলে লীজকৃত জলমহালে পাকা ঘর, দখলের অভিযোগ মাদারগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ তিনজন আটক, পলাতক আরও এক ১ দিনে ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ফটিকছড়িতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

ঠাকুরগাঁওয়ে ভারতীয় বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

এম. ওমর হাসনাত, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত থেকে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আটককৃত ব্যক্তিরা হলেন হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের সুবাহান আলীর ছেলে মো. আলিমুল ইসলাম (৪৫) এবং কাদিরসুখা গ্রামের কুরবান আলীর ছেলে মো. করিম (৩৫)।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের পতেঙ্গায় ৭ মাসের পরোয়ানাভুক্ত মাদক ও অসামাজিক কার্যকলাপের মূল হোতা ‘মালা ভাবি’ গ্রেপ্তার

জানা গেছে, হরিপুরের সীমান্তবর্তী দনগাঁও গ্রামের বিপরীতে ভারতের অভ্যন্তরে অবস্থিত কাকরমনি বিএসএফ ক্যাম্পের সদস্যরা দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছেন। বিষয়টি শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবি এর হাবিলদার আইপি এনসিও মো. খায়রুল ইসলাম নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  রায়পুরে মৎস্যজীবীদের নিয়ে গ্রাম আদালতবিষয়ক সচেতনতামূলক সভা

স্থানীয়রা জানান, আটককৃত দুই ব্যক্তি ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে ভারতের অভ্যন্তরে বিএসএফের হাতে আটক হন। এর মধ্যে আলিমুল ইসলামের বিরুদ্ধে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অপরদিকে, করিম দীর্ঘদিন ভারতে একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে তাদের আটকের সুনির্দিষ্ট কারণ এবং বর্তমানে কোন বিএসএফ ক্যাম্পে রাখা হয়েছে সে বিষয়ে নিশ্চিতভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বিজিবি জানিয়েছে, বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি জানার চেষ্টা চলছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

আশুলিয়ায় ছাত্র জনতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ভারতীয় বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

আপডেটের সময়: ১১:৫২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬

এম. ওমর হাসনাত, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত থেকে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আটককৃত ব্যক্তিরা হলেন হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের সুবাহান আলীর ছেলে মো. আলিমুল ইসলাম (৪৫) এবং কাদিরসুখা গ্রামের কুরবান আলীর ছেলে মো. করিম (৩৫)।

আরও পড়ুনঃ  বাপুস বিভাগীয় নীতিমালা পর্যবেক্ষন কমিটির সভা

জানা গেছে, হরিপুরের সীমান্তবর্তী দনগাঁও গ্রামের বিপরীতে ভারতের অভ্যন্তরে অবস্থিত কাকরমনি বিএসএফ ক্যাম্পের সদস্যরা দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছেন। বিষয়টি শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবি এর হাবিলদার আইপি এনসিও মো. খায়রুল ইসলাম নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের পতেঙ্গায় ৭ মাসের পরোয়ানাভুক্ত মাদক ও অসামাজিক কার্যকলাপের মূল হোতা ‘মালা ভাবি’ গ্রেপ্তার

স্থানীয়রা জানান, আটককৃত দুই ব্যক্তি ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে ভারতের অভ্যন্তরে বিএসএফের হাতে আটক হন। এর মধ্যে আলিমুল ইসলামের বিরুদ্ধে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অপরদিকে, করিম দীর্ঘদিন ভারতে একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে তাদের আটকের সুনির্দিষ্ট কারণ এবং বর্তমানে কোন বিএসএফ ক্যাম্পে রাখা হয়েছে সে বিষয়ে নিশ্চিতভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  মান্দায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল