Dhaka ০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জামালপুরের মাদারগঞ্জে সচেতনতা তৈরীর লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত টাঙ্গাইলে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেস: সিরাজগঞ্জে যাত্রীদের চরম দুর্ভোগ, ডাবল লাইনের দাবি ​ বিশ্ব স্টোক দিবস আজ, সচেতনতাই পারে বাঁচাতে জীবন কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১ মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ২ জনের কারাদণ্ড দিয়েছেন আদালত লালপুরে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতে ধান ক্ষেতের ক্ষয়ক্ষতি রাজশাহীর পরিচ্ছন্ন ও সবুজ নগরীর প্রশংসায় নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ডের ডেপুটি মেয়র কাজিপুরের গান্ধাইল ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব চট্টগ্রামে সফর উপলক্ষে সম্পাদক রফিকুল ইসলাম ( জামান )

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে চলতি বছরেই শিক্ষা কার্যক্রম শুরু হবে

এম. ওমর হাসনাত, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ১৯ মে মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সম্প্রতি নতুন অনুমোদনকৃত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ‘ এর প্রথম নিয়োগপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইস্রাফীল শাহীন। এ সময় ড. ইস্রাফীল শাহীন জানান,  আমি গত ৭ মে বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করি। দায়িত্ব নেওয়ার পর প্রাথমিক প্রশাসনিক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই সীমিত পরিসরে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে। বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং ঠাকুরগাঁওয়ের সম্মান ও পরিচয়ের প্রতীক। বিশ্ববিদ্যালয় একটি জাতীয় প্রতিষ্ঠান হলেও এর সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেরও সম্পর্ক রয়েছে। এর ভাবমূর্তির ওপর নির্ভর করবে দেশ-বিদেশে এর সুনাম। আমি উপাচার্য হয়ে গৌরব করব না কারণ আমি আপনাদের উত্তর জনপদেরই একজন সন্তান।উল্লেখ্য যে, ঠাকুরগাঁও জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে জাতীয় সংসদে ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’ পাস হয় এবং ২০২৩ সালের অক্টোবরে আইনটি কার্যকর হয়। ২০২৪ ও ২০২৫ সাল পেরিয়ে সর্বশেষ ২০২৬ সালের মে মাসে বিশ্ববিদ্যালয়টিতে উপাচার্য নিয়োগের মাধ্যমে এর প্রাতিষ্ঠানিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  চকরিয়ায় বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২

 

মে ২০২৬-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইস্রাফীলকে বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির ভৌত অবকাঠামো নির্মাণ ও জমি অধিগ্রহণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত, একই সময়ে ঠাকুরগাঁও জেলায় একটি পূর্ণাঙ্গ সরকারি মেডিকেল কলেজও অনুমোদন লাভ করেছে।

আরও পড়ুনঃ  মোড়েলগঞ্জে তরুণদের উদ্যোগে চালু হচ্ছে আইডিয়াল জেনারেল হাসপাতাল
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাঙ্গুড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে চলতি বছরেই শিক্ষা কার্যক্রম শুরু হবে

আপডেটের সময়: ০৬:৫৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

এম. ওমর হাসনাত, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ১৯ মে মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সম্প্রতি নতুন অনুমোদনকৃত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ‘ এর প্রথম নিয়োগপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইস্রাফীল শাহীন। এ সময় ড. ইস্রাফীল শাহীন জানান,  আমি গত ৭ মে বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করি। দায়িত্ব নেওয়ার পর প্রাথমিক প্রশাসনিক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই সীমিত পরিসরে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে। বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং ঠাকুরগাঁওয়ের সম্মান ও পরিচয়ের প্রতীক। বিশ্ববিদ্যালয় একটি জাতীয় প্রতিষ্ঠান হলেও এর সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেরও সম্পর্ক রয়েছে। এর ভাবমূর্তির ওপর নির্ভর করবে দেশ-বিদেশে এর সুনাম। আমি উপাচার্য হয়ে গৌরব করব না কারণ আমি আপনাদের উত্তর জনপদেরই একজন সন্তান।উল্লেখ্য যে, ঠাকুরগাঁও জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে জাতীয় সংসদে ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’ পাস হয় এবং ২০২৩ সালের অক্টোবরে আইনটি কার্যকর হয়। ২০২৪ ও ২০২৫ সাল পেরিয়ে সর্বশেষ ২০২৬ সালের মে মাসে বিশ্ববিদ্যালয়টিতে উপাচার্য নিয়োগের মাধ্যমে এর প্রাতিষ্ঠানিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  দেশি মাছের সংকটে অস্তিত্বের লড়াই ভাঙ্গুড়ার শুঁটকি শিল্পে দুর্দিন

 

মে ২০২৬-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইস্রাফীলকে বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির ভৌত অবকাঠামো নির্মাণ ও জমি অধিগ্রহণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত, একই সময়ে ঠাকুরগাঁও জেলায় একটি পূর্ণাঙ্গ সরকারি মেডিকেল কলেজও অনুমোদন লাভ করেছে।

আরও পড়ুনঃ  লিবিয়ায় মানব পাচারের অভিযোগ, ১ কোটি ২৩ লাখ টাকা দিয়েও নিখোঁজ চার যুবক