Dhaka ০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নারীদের মাঝে উন্নয়ন সহায়তা বিতরণ ফরিদপুরে দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত দক্ষিণ রাঙ্গুনিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: খালাতো নানা আব্দুল হাকিম গ্রেপ্তার সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ বগুড়ায় আরডিএর ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত ভুয়া অগ্রগতি দেখিয়ে শতভাগ বিল উত্তোলন: ডিমলায় অসম্পূর্ণ সীমানা প্রাচীরে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ দিন-দুপুরে ভুয়া প্রশাসনিক কর্মকর্তা দিয়ে ৪ লক্ষ ২৬ হাজার টাকা ছিনতাই উৎসবমুখর পরিবেশে বানিসর (কালীতলা) বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত বন্যাকবলিত শীলকূপে এনামুল হকের ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ১২০০ জন

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাগবাড়িতে জেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা, কোরআন খতম, দোয়া মাহফিল এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে গাবতলী উপজেলার বাগবাড়িতে অবস্থিত জিয়াউর রহমানের জন্মভূমিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

আরও পড়ুনঃ  ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাই: উদ্ধার, আটক ১

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য নাম। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের কঠিন সময়ে নেতৃত্ব দিয়ে তিনি জাতিকে নতুন দিশা দেখিয়েছিলেন।”তিনি আরও বলেন, “জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। ছাত্রদল দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির অন্যতম প্ল্যাটফর্ম। তাই সংগঠনের নেতাকর্মীদের তার আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোর্শেদ মিলটন, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাঈন, সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালাম, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক আবু হাসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম বন্দরে ৯ হাজারের বেশি কনটেইনার আটকে, দখলে ২০ শতাংশ জায়গা

অনুষ্ঠান শেষে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বলেন, “বাগবাড়ির জিয়াবাড়ি শুধু একটি স্থান নয়, এটি বিএনপির নেতাকর্মীদের আবেগ ও স্মৃতির সঙ্গে জড়িত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের জন্য যে অবদান রেখে গেছেন, তা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদের তার আদর্শ ও কর্মময় জীবন সম্পর্কে উদ্বুদ্ধ করা হয়েছে।”আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

আরও পড়ুনঃ  চবি জামাল নজরুল গবেষণা কেন্দ্রের এনেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
Tag :
জনপ্রিয় পোস্ট

বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নারীদের মাঝে উন্নয়ন সহায়তা বিতরণ

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাগবাড়িতে জেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেটের সময়: ১০:৫৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা, কোরআন খতম, দোয়া মাহফিল এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে গাবতলী উপজেলার বাগবাড়িতে অবস্থিত জিয়াউর রহমানের জন্মভূমিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

আরও পড়ুনঃ  চন্দ্রগঞ্জ সাদারঘর ব্রিজ এখন যেন মৃত্যুফাঁদ, বড় দুর্ঘটনার শঙ্কা

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য নাম। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের কঠিন সময়ে নেতৃত্ব দিয়ে তিনি জাতিকে নতুন দিশা দেখিয়েছিলেন।”তিনি আরও বলেন, “জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। ছাত্রদল দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির অন্যতম প্ল্যাটফর্ম। তাই সংগঠনের নেতাকর্মীদের তার আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোর্শেদ মিলটন, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাঈন, সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালাম, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক আবু হাসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাই: উদ্ধার, আটক ১

অনুষ্ঠান শেষে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বলেন, “বাগবাড়ির জিয়াবাড়ি শুধু একটি স্থান নয়, এটি বিএনপির নেতাকর্মীদের আবেগ ও স্মৃতির সঙ্গে জড়িত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের জন্য যে অবদান রেখে গেছেন, তা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদের তার আদর্শ ও কর্মময় জীবন সম্পর্কে উদ্বুদ্ধ করা হয়েছে।”আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

আরও পড়ুনঃ  ভাঙ্গা রিলিং ও সরিয়ে ফেলল স্ল্যাব: সাদারঘর ব্রিজ যেন এক মৃত্যুফাঁদ, বড় দুর্ঘটনার আশঙ্কা