Dhaka ১১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জয়পুরহাটে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল সমিতিরহাটের প্রবাসীর ঘরে সন্ত্রাসী হামলা: ভাংচুর-লুটপাট জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান মখলেছুর রহমান কামরুলকে জামায়াতের সংবর্ধনা কাউনিয়ায় বৃক্ষরোপণ প্রনোদনার চারা, জৈব সার ও বাঁশের খুটি বিতরণ যারা সরকারে আসে তারা ছেলের-নাতির নামে রাস্তা তৈরি করে: নাছির উদ্দীন পাটোয়ারী নলছিটিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত শ্রেষ্ঠ ইউএনও থেকে শ্রেষ্ঠ প্রশাসক: জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে সম্মানিত ঢাকার এডিসি ফারজানা রহমান কুলাউড়ায় মনু নদীর বিভিন্ন স্থানে বাঁধে ধস, আতঙ্কে তীরবর্তী মানুষ যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ‘সবুজ বিদ্যালয়’ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির প্রাথমিক শিক্ষা পদক শুভ উদ্বোধন।

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান মখলেছুর রহমান কামরুলকে জামায়াতের সংবর্ধনা

খন্দকার আব্দুর রহিম, মান্দা (নওগাঁ) প্রতিনিধি: জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি পাওয়ায় নওগাঁর মান্দা উপজেলার ৯ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মখলেছুর রহমান কামরুলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, মান্দা উপজেলা শাখা। আজ বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টায় উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির আমিনুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা আমির খন্দকার আব্দুর রাকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইলিয়াস খান ও মাস্টার রফিকুল ইসলাম, যুব বিভাগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেক, ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, অফিস সম্পাদক মাওলানা আয়নাল হকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন।

আরও পড়ুনঃ  ফেরার পথেই শেষ যাত্রা, সড়ক দুর্ঘটনায় নিহত নজিপুরের সাগর ঘোষ

বক্তারা বলেন, নারী ও শিশু স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, মাতৃস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং জনসচেতনতা—এই সাতটি মূল্যায়ন সূচকে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ এস এম মখলেছুর রহমান কামরুল জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর এ অনন্য অর্জনে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। বক্তারা আরও বলেন, এই সম্মান শুধু একজন জনপ্রতিনিধির ব্যক্তিগত অর্জন নয়; এটি মান্দা উপজেলা ও তেঁতুলিয়া ইউনিয়নের জন্যও গৌরবের বিষয়। তাঁরা কামরুলের সফল নেতৃত্বের ধারাবাহিকতা কামনা করেন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান। উল্লেখ্য, সারাদেশের মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে মান্দা উপজেলার ৯নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মখলেছুর রহমান কামরুল গত ১২ জুলাই মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন।

আরও পড়ুনঃ  পত্নীতলায় হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেফতার
Tag :
জনপ্রিয় পোস্ট

জয়পুরহাটে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান মখলেছুর রহমান কামরুলকে জামায়াতের সংবর্ধনা

আপডেটের সময়: ০৯:১৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

খন্দকার আব্দুর রহিম, মান্দা (নওগাঁ) প্রতিনিধি: জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি পাওয়ায় নওগাঁর মান্দা উপজেলার ৯ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মখলেছুর রহমান কামরুলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, মান্দা উপজেলা শাখা। আজ বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টায় উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির আমিনুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা আমির খন্দকার আব্দুর রাকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইলিয়াস খান ও মাস্টার রফিকুল ইসলাম, যুব বিভাগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেক, ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, অফিস সম্পাদক মাওলানা আয়নাল হকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন।

আরও পড়ুনঃ  শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ বৃত্তি সাফল্য

বক্তারা বলেন, নারী ও শিশু স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, মাতৃস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং জনসচেতনতা—এই সাতটি মূল্যায়ন সূচকে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ এস এম মখলেছুর রহমান কামরুল জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর এ অনন্য অর্জনে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। বক্তারা আরও বলেন, এই সম্মান শুধু একজন জনপ্রতিনিধির ব্যক্তিগত অর্জন নয়; এটি মান্দা উপজেলা ও তেঁতুলিয়া ইউনিয়নের জন্যও গৌরবের বিষয়। তাঁরা কামরুলের সফল নেতৃত্বের ধারাবাহিকতা কামনা করেন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান। উল্লেখ্য, সারাদেশের মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে মান্দা উপজেলার ৯নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মখলেছুর রহমান কামরুল গত ১২ জুলাই মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন।

আরও পড়ুনঃ  শিক্ষামন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর