Dhaka ১২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বদলগাছীতে শিক্ষা প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ ​এলপিজির দামে বড় স্বস্তি: ১২ কেজি সিলিন্ডারে কমল ৩৫৭ টাকা একটি পুশ ইন চেষ্টাও সফল হতে দেব না রাঙ্গুনিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিনে উপস্থিত ১,৪৭০ পরীক্ষার্থী ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনার উদ্বোধন ও উপকরণ বিতরণঈদগাঁওয়ে কৃষি প্রণোদনার উদ্বোধন ও উপকরণ বিতরণ শ্রীপুরে ক্রীড়া, কৃষি উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান জয়পুরহাটের ক্ষেতলালে তিনদিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন কাউনিয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৪০ দৃষ্টি প্রতিবন্ধী জাবি শিক্ষার্থী দিদারুলের পাশে দাঁড়ালেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম জলাবদ্ধতা পরিদর্শনে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

জয়পুরহাটের ক্ষেতলালে তিনদিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৩৬ সময় দেখুন

মো.ইউসুফ আলী,ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ (২৫ মে ২০২৬–২৫ মে ২০২৭)’ উদযাপন উপলক্ষে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় তিনদিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে আজ  বৃহস্পতিবার (২জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা এবং ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী তিনদিনব্যাপী নজরুল বর্ষের কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ, ক্ষেতলাল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিনে উপস্থিত ১,৪৭০ পরীক্ষার্থী

এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেন ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, বিএনপি নেতা ও সাবেক কমিশনার আলীমুজ্জামান সেলিম এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা। পরে সকাল ১১টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সারাদেশে একযোগে আয়োজিত নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষের সূচনা ঘোষণা করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি কাজী নজরুল ইসলাম বাঙালির জাতীয় জীবনের এক চিরন্তন প্রেরণা। তাঁর সাহিত্য, সংগীত ও দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও পড়ুনঃ  ওষুধের ৩ কোটি টাকা গায়েব? বান্দরবানে স্বাস্থ্য খাতে অর্থ লোপাটের অভিযোগে তদন্ত কমিটি গঠিত হয়েছে
Tag :
জনপ্রিয় পোস্ট

বদলগাছীতে শিক্ষা প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

জয়পুরহাটের ক্ষেতলালে তিনদিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন

আপডেটের সময়: ০৭:৫০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

মো.ইউসুফ আলী,ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ (২৫ মে ২০২৬–২৫ মে ২০২৭)’ উদযাপন উপলক্ষে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় তিনদিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে আজ  বৃহস্পতিবার (২জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা এবং ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী তিনদিনব্যাপী নজরুল বর্ষের কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ, ক্ষেতলাল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিনে উপস্থিত ১,৪৭০ পরীক্ষার্থী

এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেন ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, বিএনপি নেতা ও সাবেক কমিশনার আলীমুজ্জামান সেলিম এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা। পরে সকাল ১১টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সারাদেশে একযোগে আয়োজিত নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষের সূচনা ঘোষণা করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি কাজী নজরুল ইসলাম বাঙালির জাতীয় জীবনের এক চিরন্তন প্রেরণা। তাঁর সাহিত্য, সংগীত ও দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম বন্দর থেকে চসিকের ১৯৮ কোটি টাকা কর আদায়