Dhaka ১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু তারাগঞ্জে জোরপূর্বক মালামাল লুটপাট করে দোকান দখলের অভিযোগ বিস্ফোরক মামলায় গ্রেপ্তারের ছয় দিন পর জামিনে মুক্ত ‘গরিবের ডাক্তার খ্যাত’ ডা. সামির হোসেন মিশু কুলিয়ারচরে পুলিশের বিশেষ অভিযান: হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ৭ পবায় বড়গাছী স্কুল এন্ড কলেজে বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুচি কুচি করে কাটার পরে বলেন আসুন ঐক্যবদ্ধভাবে দেশ চালাই: শফিকুর রহমান তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকবে চীন, ভারতকে কড়া বার্তা বেইজিংয়ের প্রতি বছর বাজেটে আমরা স্বপ্ন দেখি, সারা বছর সেই স্বপ্নভঙ্গের ফল ভোগ করতে হয়: রুমিন ফারহানা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিরল রোগে আক্রান্ত ইউসুফের চিকিৎসায় ২ লক্ষ ১০ হাজার টাকা হস্তান্তর চট্টগ্রাম বন্দর থেকে চসিকের ১৯৮ কোটি টাকা কর আদায়

চিলমারী ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধিতে তিব্র ভাঙ্গনে গৃহহীন ২৫ টি পরিবার

আবুওবায়দুল হক খাজা, চিলমারী (কুড়িগ্রাম) প্রিতিনিধিঃ

অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা তিব্র পানির তোড়ে সোমবার গভীর রাতে (২৯/০৬/২০২৬ ইং) চিলমারী ইউনিয়নের কড়াই বরিশাল এলাকার বিশার পাড়ার চরের আশ্রায়ন কেন্দ্রের ২৫ টি পরিবার ভাঙ্গনের কবলে পড়ে গৃহহীন হয়ে পড়েছেন। সেই সাথে অব্যাহত পানি বৃদ্ধিতে বন্যার আশংঙ্খা করেছেন আবহাওয়া অফিস। জানা গেছে, সোমবার রাত আড়াইটার সময় নদের প্রবল স্রোতে তীব্র ভাঙ্গনের সৃষ্টি হয়। ফলে বিশার পাড়া আশ্রায়ন প্রকল্পটিতে বসবাসরত ১৬০ টি পরিবারের মধ্যে এক রাতেই ২৫ টি পরিবারের ঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। তাৎক্ষণিক ভাবে প্রানহানির ঘটনা না ঘটলেও পরিবার গুলো ঘর-বাড়ি হারিয়ে অফুরন্ত ক্ষয়ক্ষতিতে পড়েছেন। আজ তারা পরিবার-পরিজন নিয়ে খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছেন। গবাদি পশু সহ আসবাব পত্র সামলাতে গৃহহীন পরিবার গুলো দিশেহারা হয়ে পড়েছেন।
ভাঙ্গনের কবলে পড়ে ঘরবাড়ি হারানো আজিদ, আজম, আলম, মতিয়ার , নজরুল, হামিদ, লাল মিয়া, মোকলেছুর, শাহীন , আর: রহিম, বক্কর,রসিদ, রুবিনা,মনছুর জানান, আমাদের ঘর- বাড়ি গুলো স্থানান্তর করার সহায়তা, খাদ্য সামগ্রী,ঔষধ সহ সকল জরুরী সামগ্রী দেয়ার অনুরোধ জানিয়েছেন।
চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল কাজী জানান, হঠাৎ নদের ভাঙ্গন শুরু হয়ে নিমিষেই ঘর-বাড়ি গুলো এমন ভাবে ভেঙ্গে গেছে যে জিনিষ-পত্র সড়ানোর সময় হয়নি। উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, স্থানীয়দের সহ-যোগিতায় ভূক্ত ভোগী পরিবার তাদের ঘরবাড়িগুলো যেন নিরাপদ স্থানে সরিয়ে ফেলেন। সোমবার উক্ত গৃহহীনদের মাঝে রিলিফ বিতরন করা হলেও তা প্রয়োজনের তূলনায় অপ্রতুল। অপর দিকে অব্যাহত পানি বৃদ্ধিতে চিলমারীতে বন্যা হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া অফিস।
এলাকাবাসীরা জানান, ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন প্রতিরোধে এখনই জরুরি পদক্ষেপ গ্রহণ করা না হলে, অব্যাহত নদের ভাঙ্গনে চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নদের বুকে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে আমানতকারীদের স্মারকলিপি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

দিনাজপুরের ঘোড়াঘাটে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

চিলমারী ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধিতে তিব্র ভাঙ্গনে গৃহহীন ২৫ টি পরিবার

আপডেটের সময়: ০৭:০২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

আবুওবায়দুল হক খাজা, চিলমারী (কুড়িগ্রাম) প্রিতিনিধিঃ

অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা তিব্র পানির তোড়ে সোমবার গভীর রাতে (২৯/০৬/২০২৬ ইং) চিলমারী ইউনিয়নের কড়াই বরিশাল এলাকার বিশার পাড়ার চরের আশ্রায়ন কেন্দ্রের ২৫ টি পরিবার ভাঙ্গনের কবলে পড়ে গৃহহীন হয়ে পড়েছেন। সেই সাথে অব্যাহত পানি বৃদ্ধিতে বন্যার আশংঙ্খা করেছেন আবহাওয়া অফিস। জানা গেছে, সোমবার রাত আড়াইটার সময় নদের প্রবল স্রোতে তীব্র ভাঙ্গনের সৃষ্টি হয়। ফলে বিশার পাড়া আশ্রায়ন প্রকল্পটিতে বসবাসরত ১৬০ টি পরিবারের মধ্যে এক রাতেই ২৫ টি পরিবারের ঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। তাৎক্ষণিক ভাবে প্রানহানির ঘটনা না ঘটলেও পরিবার গুলো ঘর-বাড়ি হারিয়ে অফুরন্ত ক্ষয়ক্ষতিতে পড়েছেন। আজ তারা পরিবার-পরিজন নিয়ে খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছেন। গবাদি পশু সহ আসবাব পত্র সামলাতে গৃহহীন পরিবার গুলো দিশেহারা হয়ে পড়েছেন।
ভাঙ্গনের কবলে পড়ে ঘরবাড়ি হারানো আজিদ, আজম, আলম, মতিয়ার , নজরুল, হামিদ, লাল মিয়া, মোকলেছুর, শাহীন , আর: রহিম, বক্কর,রসিদ, রুবিনা,মনছুর জানান, আমাদের ঘর- বাড়ি গুলো স্থানান্তর করার সহায়তা, খাদ্য সামগ্রী,ঔষধ সহ সকল জরুরী সামগ্রী দেয়ার অনুরোধ জানিয়েছেন।
চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল কাজী জানান, হঠাৎ নদের ভাঙ্গন শুরু হয়ে নিমিষেই ঘর-বাড়ি গুলো এমন ভাবে ভেঙ্গে গেছে যে জিনিষ-পত্র সড়ানোর সময় হয়নি। উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, স্থানীয়দের সহ-যোগিতায় ভূক্ত ভোগী পরিবার তাদের ঘরবাড়িগুলো যেন নিরাপদ স্থানে সরিয়ে ফেলেন। সোমবার উক্ত গৃহহীনদের মাঝে রিলিফ বিতরন করা হলেও তা প্রয়োজনের তূলনায় অপ্রতুল। অপর দিকে অব্যাহত পানি বৃদ্ধিতে চিলমারীতে বন্যা হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া অফিস।
এলাকাবাসীরা জানান, ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন প্রতিরোধে এখনই জরুরি পদক্ষেপ গ্রহণ করা না হলে, অব্যাহত নদের ভাঙ্গনে চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নদের বুকে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে।

আরও পড়ুনঃ  পুনঃখননের অভাবে মৃতপ্রায় চিল্লিপাড়া-কাতলাহার খাল, বিপাকে হাজারো কৃষক