Dhaka ১২:২৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজশাহীর বাঘায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে ১ জনের মৃত্যু, গুরুতর আহত ১ জীবিকার সন্ধানে ঢাকায় গিয়ে ফিরলেন লাশ হয়ে, কাঁদছে নবাবগঞ্জ ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি দক্ষিণ পুলিশ ভেদরগঞ্জে সচেতন মা, আপনি সেরা মা—শ্রেষ্ঠ অভিভাবক পুরস্কার ২০২৬ ধামইরহাটে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল-কুরআনবিরোধী সংবিধানই সমাজ ও রাষ্ট্রের মূল সমস্যা: ইসলামী সমাজ লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ভয়ে থমকে আছে গাজীপুরে বন উদ্ধার পত্নীতলায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ পলাশবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগে ৩ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ

বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে আমানতকারীদের স্মারকলিপি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোঃ সৈয়দ মিয়া (চট্টগ্রাম ব্যুরো)

শরিয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংকসমূহের আমানত সুরক্ষা ও গ্রাহকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সোমবার দুপুরে চট্টগ্রামে এক বিশাল বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। সম্মেলিত পাঁচ ইসলামিক ব্যাংক ডিপোজিটরস অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল থেকে চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে সমবেত হতে থাকেন ভুক্তভোগী আমানতকারীরা। সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল সহকারে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অভিমুখে রওনা হয়। মিছিল শেষে আমানতকারীরা বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

আরও পড়ুনঃ  লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

বিক্ষোভ চলাকালীন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের প্রধানের সাথে এক জরুরি বৈঠক ও আলাপ-আলোচনা হয়েছে বলে আমানতকারী ভুক্তভোগীরা জানান। আলোচনা সভায় আমানতকারীদের পক্ষ থেকে প্রধানত ৩টি দাবি তুলে ধরা হয়:
১. গ্রাহকদের ওপর আরোপিত অবৈধ ‘হেয়ার কাট’ (টাকা কর্তন) অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে।
২. ব্যাংকিং লেনদেন দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে।
৩. ব্যাংকে রক্ষিত গ্রাহকদের আমানতের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ  বান্দরবানে শিক্ষা সামগ্রী, পাওয়ার টিলার ও সেলাই মেশিন বিতরণ

বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের প্রধান অত্যন্ত আন্তরিকতার সাথে আমানতকারীদের বক্তব্য শোনেন। তিনি আমানতকারীদের দাবি-সম্বলিত স্মারকলিপিটি গ্রহণ করেন এবং আশ্বস্ত করেন যে, এই স্মারকলিপিটি দ্রুততম সময়ের মধ্যে ঢাকায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর পাঠানো হবে। একই সাথে উদ্ভূত সমস্যা সমাধানে তিনি ইতিবাচক সুপারিশ করবেন বলেও প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন।

বাংলাদেশ ব্যাংক কার্যালয় থেকে বের হয়ে প্রতিনিধি দল পুনরায় নিউ মার্কেট মোড় পর্যন্ত একটি মিছিল নিয়ে আসে এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি মু. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম, অর্থ সম্পাদক আলাউদ্দিন আজাদ,সহ-সভাপতি শারমিন আক্তার প্রমুখ।

আরও পড়ুনঃ  আটোয়ারীতে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব যথাযথ মর্যাদায় উদযাপন

বক্তারা উপস্থিত আমানতকারীদের ধন্যবাদ জানান এবং সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে বলেন, আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানিয়েছি। তবে আগামীতে যদি আমাদের এই ন্যায্য দাবির পক্ষে কোনো ইতিবাচক ও ভালো ফলাফল না আসে, তবে পরবর্তীতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।” সমাবেশ শেষে অ্যাসোসিয়েশনের সভাপতি মু. আবুল কালাম আজাদের সমাপনী বক্তব্য দেন ও দিনের কর্মসূচি সমাপ্ত করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

রাজশাহীর বাঘায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে ১ জনের মৃত্যু, গুরুতর আহত ১

বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে আমানতকারীদের স্মারকলিপি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৬:১০:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

মোঃ সৈয়দ মিয়া (চট্টগ্রাম ব্যুরো)

শরিয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংকসমূহের আমানত সুরক্ষা ও গ্রাহকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সোমবার দুপুরে চট্টগ্রামে এক বিশাল বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। সম্মেলিত পাঁচ ইসলামিক ব্যাংক ডিপোজিটরস অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল থেকে চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে সমবেত হতে থাকেন ভুক্তভোগী আমানতকারীরা। সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল সহকারে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অভিমুখে রওনা হয়। মিছিল শেষে আমানতকারীরা বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

আরও পড়ুনঃ  বান্দরবানে শিক্ষা সামগ্রী, পাওয়ার টিলার ও সেলাই মেশিন বিতরণ

বিক্ষোভ চলাকালীন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের প্রধানের সাথে এক জরুরি বৈঠক ও আলাপ-আলোচনা হয়েছে বলে আমানতকারী ভুক্তভোগীরা জানান। আলোচনা সভায় আমানতকারীদের পক্ষ থেকে প্রধানত ৩টি দাবি তুলে ধরা হয়:
১. গ্রাহকদের ওপর আরোপিত অবৈধ ‘হেয়ার কাট’ (টাকা কর্তন) অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে।
২. ব্যাংকিং লেনদেন দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে।
৩. ব্যাংকে রক্ষিত গ্রাহকদের আমানতের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ  আটোয়ারীতে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব যথাযথ মর্যাদায় উদযাপন

বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের প্রধান অত্যন্ত আন্তরিকতার সাথে আমানতকারীদের বক্তব্য শোনেন। তিনি আমানতকারীদের দাবি-সম্বলিত স্মারকলিপিটি গ্রহণ করেন এবং আশ্বস্ত করেন যে, এই স্মারকলিপিটি দ্রুততম সময়ের মধ্যে ঢাকায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর পাঠানো হবে। একই সাথে উদ্ভূত সমস্যা সমাধানে তিনি ইতিবাচক সুপারিশ করবেন বলেও প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন।

বাংলাদেশ ব্যাংক কার্যালয় থেকে বের হয়ে প্রতিনিধি দল পুনরায় নিউ মার্কেট মোড় পর্যন্ত একটি মিছিল নিয়ে আসে এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি মু. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম, অর্থ সম্পাদক আলাউদ্দিন আজাদ,সহ-সভাপতি শারমিন আক্তার প্রমুখ।

আরও পড়ুনঃ  পত্নীতলায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ