
বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম দক্ষিণ): চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ দিতে এসে মঞ্চ ধসে পড়ে গেলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এসময় তার সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন, চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ, চট্টগ্রাম- ১২ আসনের সংসদ সদস্য এনামুল হক, চট্টগ্রাম- ৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম- ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়াসহ দক্ষিণ জেলার নেতৃবৃন্দ। মন্ত্রী আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গাড়ি থেকে নেমে হেটে মঞ্চে ওঠেন। এরপর মঞ্চে অতিরিক্ত নেতৃবৃন্দের চাপে মঞ্চ ধসে মন্ত্রীসহ পড়ে যান। এসময় তিনি এলাকা ত্যাগ করে সাতকানিয়ার দিকে চলে যান। মন্ত্রী স্থান ত্যাগ করার পরপর স্থানীয় নেতৃবৃন্দরা ত্রাণ বিতরণ করার সময় শুরু হয় ঠেলাঠেলি। এসময় ঠেলাঠেলিতে ত্রান নিতে আসা নারী-পুরুষসহ কয়েকজন আহত হয়।
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেন, “মন্ত্রী মহোদয় ত্রাণ বিতরণের জন্য মঞ্চ উঠলে মঞ্চ ধসে উপস্থিত সবাই নিচে পড়ে যান। তবে এতে কেউ হতাহত হননি। মন্ত্রী চলে যাওয়ার পর ত্রাণ নিতে গিয়ে হুড়োহুড়িতে আহত হওয়ার বিষয়টি আমি জানিনা। তখন আমি ঘটনাস্থল থেকে চলে এসেছিলাম।”
প্রতিবেদকের নাম 



















