Dhaka ০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামালপুরের মাদারগঞ্জে সচেতনতা তৈরীর লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত টাঙ্গাইলে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেস: সিরাজগঞ্জে যাত্রীদের চরম দুর্ভোগ, ডাবল লাইনের দাবি ​ বিশ্ব স্টোক দিবস আজ, সচেতনতাই পারে বাঁচাতে জীবন কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১ মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ২ জনের কারাদণ্ড দিয়েছেন আদালত লালপুরে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতে ধান ক্ষেতের ক্ষয়ক্ষতি রাজশাহীর পরিচ্ছন্ন ও সবুজ নগরীর প্রশংসায় নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ডের ডেপুটি মেয়র কাজিপুরের গান্ধাইল ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব চট্টগ্রামে সফর উপলক্ষে সম্পাদক রফিকুল ইসলাম ( জামান ) কুলাউড়ার পূর্ব মনসুরে কালভার্ট এখন ম”র”ণফাঁ”দ, ঝুঁ”কি’তে শিক্ষার্থী ও পথচারীরা

চন্দনাইশে ত্রাণ দিতে এসে অর্থ মন্ত্রী আমির খসরুসহ মঞ্চ ভেঙে পড়ে গেলেন ৪ এমপি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:২৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ১৫০ সময় দেখুন

বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম দক্ষিণ): চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ দিতে এসে মঞ্চ ধসে পড়ে গেলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এসময় তার সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন, চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ, চট্টগ্রাম- ১২ আসনের সংসদ সদস্য এনামুল হক, চট্টগ্রাম- ৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম- ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়াসহ দক্ষিণ জেলার নেতৃবৃন্দ। মন্ত্রী আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গাড়ি থেকে নেমে হেটে মঞ্চে ওঠেন। এরপর মঞ্চে অতিরিক্ত নেতৃবৃন্দের চাপে মঞ্চ ধসে মন্ত্রীসহ পড়ে যান। এসময় তিনি এলাকা ত্যাগ করে সাতকানিয়ার দিকে চলে যান। মন্ত্রী স্থান ত্যাগ করার পরপর স্থানীয় নেতৃবৃন্দরা ত্রাণ বিতরণ করার সময় শুরু হয় ঠেলাঠেলি। এসময় ঠেলাঠেলিতে ত্রান নিতে আসা নারী-পুরুষসহ কয়েকজন আহত হয়।

আরও পড়ুনঃ  খামার মালিকের খামখেয়ালিপনায় ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেন, “মন্ত্রী মহোদয় ত্রাণ বিতরণের জন্য মঞ্চ উঠলে মঞ্চ ধসে উপস্থিত সবাই নিচে পড়ে যান। তবে এতে কেউ হতাহত হননি। মন্ত্রী চলে যাওয়ার পর ত্রাণ নিতে গিয়ে হুড়োহুড়িতে আহত হওয়ার বিষয়টি আমি জানিনা। তখন আমি ঘটনাস্থল থেকে চলে এসেছিলাম।”

আরও পড়ুনঃ  রক্তাত্ত ২৮ এ অক্টোবর পালিত হয়, জামায়াত ইসলামী কক্সবাজার শহর শাখা
Tag :
জনপ্রিয় পোস্ট

জামালপুরের মাদারগঞ্জে সচেতনতা তৈরীর লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত

চন্দনাইশে ত্রাণ দিতে এসে অর্থ মন্ত্রী আমির খসরুসহ মঞ্চ ভেঙে পড়ে গেলেন ৪ এমপি

আপডেটের সময়: ০৫:২৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম দক্ষিণ): চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ দিতে এসে মঞ্চ ধসে পড়ে গেলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এসময় তার সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন, চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ, চট্টগ্রাম- ১২ আসনের সংসদ সদস্য এনামুল হক, চট্টগ্রাম- ৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম- ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়াসহ দক্ষিণ জেলার নেতৃবৃন্দ। মন্ত্রী আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গাড়ি থেকে নেমে হেটে মঞ্চে ওঠেন। এরপর মঞ্চে অতিরিক্ত নেতৃবৃন্দের চাপে মঞ্চ ধসে মন্ত্রীসহ পড়ে যান। এসময় তিনি এলাকা ত্যাগ করে সাতকানিয়ার দিকে চলে যান। মন্ত্রী স্থান ত্যাগ করার পরপর স্থানীয় নেতৃবৃন্দরা ত্রাণ বিতরণ করার সময় শুরু হয় ঠেলাঠেলি। এসময় ঠেলাঠেলিতে ত্রান নিতে আসা নারী-পুরুষসহ কয়েকজন আহত হয়।

আরও পড়ুনঃ  দ্বিতীয় ধাপে চালুর পর গ্যাস সংকটে আবারও বন্ধ হলো যমুনা সার কারখানার উৎপাদন