Dhaka ০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাগরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩ দোকান ঝিনাইদহে মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি দখলের হুমকির অভিযোগ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান ফটিকছড়িতে ইয়াবাসহ ২ মাদকসেবী আটক: মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘মানাস মিডিয়া’র ১ম বর্ষপূর্তি পালিত পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক ১ শিশু শিক্ষার্থী মরিয়ম হত্যার প্রতিবাদে উত্তাল মাদারগঞ্জ, জামিনুর ও তার স্ত্রীর ফাঁসির দাবিতে মানববন্ধন পল্লী সবুজায়ন কর্মসূচি উপলক্ষে বৃক্ষরোপন, চারা বিতরন ও ঋন উদ্যোগতাদের মাঝে চেক বিতরন চট্টগ্রামের মেখল মাদ্রাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী আর নেই গণতন্ত্রের সিঁড়ি ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ

চট্টগ্রামের মেখল মাদ্রাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী আর নেই

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:০০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২৯ সময় দেখুন

মোঃ সৈয়দ মিয়া চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদ্রাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা দেড়টায় চট্টগ্রামের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন
পারিবারিক ও মেখল মাদ্রাসা সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে পেটের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা শেষে তিনি বাড়ি ফেরেন। মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মাওলানা এখলাস ফয়েজী।
তার আকস্মিক মৃত্যুতে মেখল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ভক্ত-অনুরাগী ও আলেম সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তবে মাওলানা উসমান ফয়েজীর নামাজে জানাজা ও দাফনের সময়সূচির বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুনঃ  সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি

উল্লেখ্য, মাওলানা উসমান ফয়েজী দেশের প্রখ্যাত সুপরিচিত আলেম পরিবারের সদস্য এবং মুফতি আজম আল্লামা ফয়জুল্লাহ (রহ.)-এর কনিষ্ঠ নাতি। তিনি মেখল মাদ্রাসার সাবেক মুহতামিম আল্লামা নোমান ফয়েজী (রহ.)-এর ছোট ভাই। মাওলানা নোমান ফয়েজীর ইন্তেকালের পর এক জরুরি শুরা বৈঠকে মাওলানা উসমান ফয়েজীকে প্রতিষ্ঠানটির নতুন মুহতামিম হিসেবে মনোনীত করা হয়।

আরও পড়ুনঃ  নাটোর বরাইগ্রামে বশিক্ষার্থীদের পরিশ্রমী, সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: নাটোরের জেলা প্রশাসক

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখলে অবস্থিত জামিয়া হামিউচ্ছুন্নাহ দেশের অন্যতম প্রাচীন ও শীর্ষস্থানীয় দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান, যা দীর্ঘকাল ধরে ইসলামি শিক্ষা ও দ্বীনি দাওয়াতের প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে

আরও পড়ুনঃ  চট্টগ্রামে লোহাগাড়ায় পিকআপে ২ হাজার ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২
Tag :
জনপ্রিয় পোস্ট

নাগরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩ দোকান

চট্টগ্রামের মেখল মাদ্রাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী আর নেই

আপডেটের সময়: ০৫:০০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মোঃ সৈয়দ মিয়া চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদ্রাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা দেড়টায় চট্টগ্রামের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন
পারিবারিক ও মেখল মাদ্রাসা সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে পেটের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা শেষে তিনি বাড়ি ফেরেন। মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মাওলানা এখলাস ফয়েজী।
তার আকস্মিক মৃত্যুতে মেখল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ভক্ত-অনুরাগী ও আলেম সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তবে মাওলানা উসমান ফয়েজীর নামাজে জানাজা ও দাফনের সময়সূচির বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুনঃ  নাটোর বরাইগ্রামে বশিক্ষার্থীদের পরিশ্রমী, সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: নাটোরের জেলা প্রশাসক

উল্লেখ্য, মাওলানা উসমান ফয়েজী দেশের প্রখ্যাত সুপরিচিত আলেম পরিবারের সদস্য এবং মুফতি আজম আল্লামা ফয়জুল্লাহ (রহ.)-এর কনিষ্ঠ নাতি। তিনি মেখল মাদ্রাসার সাবেক মুহতামিম আল্লামা নোমান ফয়েজী (রহ.)-এর ছোট ভাই। মাওলানা নোমান ফয়েজীর ইন্তেকালের পর এক জরুরি শুরা বৈঠকে মাওলানা উসমান ফয়েজীকে প্রতিষ্ঠানটির নতুন মুহতামিম হিসেবে মনোনীত করা হয়।

আরও পড়ুনঃ  ফরিদপুরে হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে শুরু হয়েছে গণেশ পূজা

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখলে অবস্থিত জামিয়া হামিউচ্ছুন্নাহ দেশের অন্যতম প্রাচীন ও শীর্ষস্থানীয় দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান, যা দীর্ঘকাল ধরে ইসলামি শিক্ষা ও দ্বীনি দাওয়াতের প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে

আরও পড়ুনঃ  চন্দ্রগঞ্জ হাজিরপাড়া বাজারের পূর্ব পাশে খালে মালবাহী ড্রাম ট্রাক, আহত ২