Dhaka ০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফটিকছড়িতে ইয়াবাসহ ২ মাদকসেবী আটক: মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘মানাস মিডিয়া’র ১ম বর্ষপূর্তি পালিত পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক ১ শিশু শিক্ষার্থী মরিয়ম হত্যার প্রতিবাদে উত্তাল মাদারগঞ্জ, জামিনুর ও তার স্ত্রীর ফাঁসির দাবিতে মানববন্ধন পল্লী সবুজায়ন কর্মসূচি উপলক্ষে বৃক্ষরোপন, চারা বিতরন ও ঋন উদ্যোগতাদের মাঝে চেক বিতরন চট্টগ্রামের মেখল মাদ্রাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী আর নেই গণতন্ত্রের সিঁড়ি ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ নিরাপদ খাদ্য গড়ে তুলতে পারে সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম: খাদ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ পুলিশের সক্ষমতা বাড়াতে সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশু শিক্ষার্থী মরিয়ম হত্যার প্রতিবাদে উত্তাল মাদারগঞ্জ, জামিনুর ও তার স্ত্রীর ফাঁসির দাবিতে মানববন্ধন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ সময় দেখুন

স্টাফ রিপোর্টার, শফিকুল ইসলাম (জামালপুর): জামালপুরের মাদারগঞ্জে সাত বছরের শিশু শিক্ষার্থী মরিয়মকে ধর্ষণের পর হত্যার অভিযোগে অভিযুক্ত জামিনুর ও তার স্ত্রী সবুজা বেগমের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টার দিকে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ৭ নম্বর সিধুলী ইউনিয়নের চর লোটাবর গ্রামের সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, স্থানীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড দেখা যায় এবং তারা শিশু মরিয়ম হত্যার সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।মানববন্ধনে বক্তারা বলেন, একটি নিষ্পাপ শিশুর সঙ্গে এমন নির্মম ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মরিয়মের পরিবারের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি শিশুদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, তদন্তে প্রমাণিত হলে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

আরও পড়ুনঃ  ফরিদপুরে প্রতিদিন মিলবে তাজা মাংস ও পাখি: ‘ইচ্ছা প্রাণীর বাজার’-এর আনুষ্ঠানিক সূচনা

উক্ত মানববন্ধনে জোরালো ভাবে বক্তব্য দেন, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন। তিনি বলেন, আমাদের প্রত্যেকের ঘরেই শিশু সন্তান রয়েছে। মরিয়মের মতো একটি শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজ মরিয়মের সঙ্গে যে ঘটনা ঘটেছে, ভবিষ্যতে অন্য কোনো পরিবারের সন্তানও এমন নির্মমতার শিকার হতে পারে। তাই শিশুদের নিরাপত্তার বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, এ ধরনের অপরাধের সঙ্গে যারা জড়িত, তদন্তে তাদের অপরাধ প্রমাণিত হলে প্রচলিত আইনে উপযুক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা স্লোগানের সুরে বলেন, ‘মরিয়ম হত্যার বিচার চাই, দ্রুত দ্রুত বিচার চাই।’ ফাঁসি চাই, ফাঁসি চাই, জামিনুরের ফাঁসি চাই। তাদের দাবি, তদন্ত যেন কোনোভাবেই প্রভাবিত না হয় এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে ঘাতক জামিনুর সহ অন্যান্য দায়ীদেরও যেন আইনের আওতায় আনা হয়। উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর শিশু মরিয়ম নিখোঁজ হওয়ার পর কয়েক দিন পর তার মরদেহ মাটিচাপা অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই মরিয়ম হত্যার বিচার ও অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। মানববন্ধন থেকে বক্তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান—শিশু মরিয়ম হত্যার ঘটনায় দ্রুত তদন্ত শেষ করে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ  শরণখোলায় স্থানীয় নির্বাচন ঘিরে সরগরম মাঠ, বদলাচ্ছে প্রার্থী সমীকরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

ফটিকছড়িতে ইয়াবাসহ ২ মাদকসেবী আটক: মোবাইল কোর্টে কারাদণ্ড

শিশু শিক্ষার্থী মরিয়ম হত্যার প্রতিবাদে উত্তাল মাদারগঞ্জ, জামিনুর ও তার স্ত্রীর ফাঁসির দাবিতে মানববন্ধন

আপডেটের সময়: ০৫:৩৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

স্টাফ রিপোর্টার, শফিকুল ইসলাম (জামালপুর): জামালপুরের মাদারগঞ্জে সাত বছরের শিশু শিক্ষার্থী মরিয়মকে ধর্ষণের পর হত্যার অভিযোগে অভিযুক্ত জামিনুর ও তার স্ত্রী সবুজা বেগমের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টার দিকে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ৭ নম্বর সিধুলী ইউনিয়নের চর লোটাবর গ্রামের সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, স্থানীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড দেখা যায় এবং তারা শিশু মরিয়ম হত্যার সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।মানববন্ধনে বক্তারা বলেন, একটি নিষ্পাপ শিশুর সঙ্গে এমন নির্মম ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মরিয়মের পরিবারের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি শিশুদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, তদন্তে প্রমাণিত হলে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

আরও পড়ুনঃ  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

উক্ত মানববন্ধনে জোরালো ভাবে বক্তব্য দেন, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন। তিনি বলেন, আমাদের প্রত্যেকের ঘরেই শিশু সন্তান রয়েছে। মরিয়মের মতো একটি শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজ মরিয়মের সঙ্গে যে ঘটনা ঘটেছে, ভবিষ্যতে অন্য কোনো পরিবারের সন্তানও এমন নির্মমতার শিকার হতে পারে। তাই শিশুদের নিরাপত্তার বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, এ ধরনের অপরাধের সঙ্গে যারা জড়িত, তদন্তে তাদের অপরাধ প্রমাণিত হলে প্রচলিত আইনে উপযুক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা স্লোগানের সুরে বলেন, ‘মরিয়ম হত্যার বিচার চাই, দ্রুত দ্রুত বিচার চাই।’ ফাঁসি চাই, ফাঁসি চাই, জামিনুরের ফাঁসি চাই। তাদের দাবি, তদন্ত যেন কোনোভাবেই প্রভাবিত না হয় এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে ঘাতক জামিনুর সহ অন্যান্য দায়ীদেরও যেন আইনের আওতায় আনা হয়। উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর শিশু মরিয়ম নিখোঁজ হওয়ার পর কয়েক দিন পর তার মরদেহ মাটিচাপা অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই মরিয়ম হত্যার বিচার ও অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। মানববন্ধন থেকে বক্তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান—শিশু মরিয়ম হত্যার ঘটনায় দ্রুত তদন্ত শেষ করে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ  ভোলায় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট, ৩ যানবাহনকে জরিমানা