Dhaka ০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শরীয়তপুরে আল-মাদানী নূরানী হাফেজিয়া মাদ্রাসার ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক ও প্রতিযোগিতা লামায় রেজিস্ট্রিকৃত দানপত্রের জায়গায় ঘর নির্মাণ নাগরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩ দোকান ঝিনাইদহে মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি দখলের হুমকির অভিযোগ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান ফটিকছড়িতে ইয়াবাসহ ২ মাদকসেবী আটক: মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘মানাস মিডিয়া’র ১ম বর্ষপূর্তি পালিত পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক ১ শিশু শিক্ষার্থী মরিয়ম হত্যার প্রতিবাদে উত্তাল মাদারগঞ্জ, জামিনুর ও তার স্ত্রীর ফাঁসির দাবিতে মানববন্ধন পল্লী সবুজায়ন কর্মসূচি উপলক্ষে বৃক্ষরোপন, চারা বিতরন ও ঋন উদ্যোগতাদের মাঝে চেক বিতরন

নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৪৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ সময় দেখুন

শাকিব আহম্মেদ, লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি: নাটোরে স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শংকরভাগ কমিউনিটি ক্লিনিকে ‘নাটোর সদর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অবস্থার টেকসই উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এ সভার আয়োজন করা হয়। We Can-এর উদ্যোগে এবং Christian Aid-এর সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।প্রজেক্ট কো-অর্ডিনেটর জেকের আলী রায়হানের উপস্থাপনা ও সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পরিবার কল্যাণ পরিদর্শিকা মাজেদা খাতুন, সাংবাদিক কালিদাস রায়, প্রধান শিক্ষক শামীমা নার্গিস, ইউপি সদস্য মো. আলাউদ্দিন, ফিরোজা বেগম, স্থানীয় ব্যবসায়ী ও শিক্ষক হাবিব কাজী এবং প্রদীপ পাহান।সভায় বক্তারা বলেন, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আরও পড়ুনঃ  সাউথখালীতে শিশু-যুবদের নেতৃত্ব বিকাশে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগ, ৩০ সদস্য পেলেন ছাতা।

তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ডায়রিয়া, জ্বর, কাশি, চোখের সমস্যা, কৃমি ও চুলকানিসহ বিভিন্ন রোগের সংক্রমণ তুলনামূলক বেশি। এসব রোগের অনেকগুলোই নিরাপদ পানি, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি ও পুষ্টির সঙ্গে সম্পর্কিত। বক্তারা আরও বলেন, এসব রোগের চিকিৎসার পাশাপাশি প্রতিরোধের ওপর বেশি গুরুত্ব দিতে হবে। নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন, স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা গেলে অনেক রোগের ঝুঁকি কমানো সম্ভব। এ জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠী ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আরও পড়ুনঃ  লালপুরে ১১ পিস ইয়াবাসহ গ্রেফতার ১: মামলা দায়ের
Tag :
জনপ্রিয় পোস্ট

শরীয়তপুরে আল-মাদানী নূরানী হাফেজিয়া মাদ্রাসার ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক ও প্রতিযোগিতা

নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

আপডেটের সময়: ০৬:৪৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

শাকিব আহম্মেদ, লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি: নাটোরে স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শংকরভাগ কমিউনিটি ক্লিনিকে ‘নাটোর সদর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অবস্থার টেকসই উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এ সভার আয়োজন করা হয়। We Can-এর উদ্যোগে এবং Christian Aid-এর সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।প্রজেক্ট কো-অর্ডিনেটর জেকের আলী রায়হানের উপস্থাপনা ও সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পরিবার কল্যাণ পরিদর্শিকা মাজেদা খাতুন, সাংবাদিক কালিদাস রায়, প্রধান শিক্ষক শামীমা নার্গিস, ইউপি সদস্য মো. আলাউদ্দিন, ফিরোজা বেগম, স্থানীয় ব্যবসায়ী ও শিক্ষক হাবিব কাজী এবং প্রদীপ পাহান।সভায় বক্তারা বলেন, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে শিশু মরিয়ম হত্যাকাণ্ড: পরিবারের পাশে এমপি, দ্রুত বিচারের আশ্বাস

তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ডায়রিয়া, জ্বর, কাশি, চোখের সমস্যা, কৃমি ও চুলকানিসহ বিভিন্ন রোগের সংক্রমণ তুলনামূলক বেশি। এসব রোগের অনেকগুলোই নিরাপদ পানি, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি ও পুষ্টির সঙ্গে সম্পর্কিত। বক্তারা আরও বলেন, এসব রোগের চিকিৎসার পাশাপাশি প্রতিরোধের ওপর বেশি গুরুত্ব দিতে হবে। নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন, স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা গেলে অনেক রোগের ঝুঁকি কমানো সম্ভব। এ জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠী ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আরও পড়ুনঃ  ২৫ বছরে চট্টগ্রামে কমেছে আড়াই লাখ হেক্টর বনাঞ্চল