Dhaka ০৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জীবিকার সন্ধানে ঢাকায় গিয়ে ফিরলেন লাশ হয়ে, কাঁদছে নবাবগঞ্জ ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি দক্ষিণ পুলিশ ভেদরগঞ্জে সচেতন মা, আপনি সেরা মা—শ্রেষ্ঠ অভিভাবক পুরস্কার ২০২৬ ধামইরহাটে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল-কুরআনবিরোধী সংবিধানই সমাজ ও রাষ্ট্রের মূল সমস্যা: ইসলামী সমাজ লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ভয়ে থমকে আছে গাজীপুরে বন উদ্ধার পত্নীতলায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ পলাশবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগে ৩ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ বাণিজ্যিক সম্পর্ক জোরদার ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে

চট্টগ্রামে ২ কোটি টাকা চাঁদা না পেয়ে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:২৬:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ১৩৭ সময় দেখুন

মোঃ সৈয়দ মিয়া : চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরীর চকবাজারে ২ কোটি টাকা চাঁদা না পেয়ে দিন-দুপুরে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এ সময় ব্যাপক ভাঙচুর এবং নগদ ৩৫ লাখ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চকবাজার থানার চন্দনপুরা-বাকলিয়া এক্সেস সড়কে অবস্থিত ‘ডিজিটাল ডট নেট’ (ডিডিএন) নামের ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে এ ঘটনা ঘটে। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীরা এই হামলার পেছনে জড়িত।ডিজিটাল ডট নেট-এর স্বত্বাধিকারী আদিল বিন মামুন অভিযোগ করে বলেন, “দুই দিন আগে একটি বিদেশি নম্বর থেকে ডেভিড ইমন (মোবারক হোসেন ইমন) পরিচয়ে আমার কাছে একটি ফোন আসে। ফোনে ইমন বলেন ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি। আর মাসে দিবি ১০ লাখ টাকা। এখন থেকে ব্যবসা আমরা করব।’ আদিল বিন মামুন আরও জানান, মুঠোফোনে কথোপকথনের সময় ডেভিড ইমন নিজেকে শহরের প্রভাবশালী সন্ত্রাসী হিসেবে দাবি করেন। এমনকি তাঁর ছবি পুলিশ কমিশনারকে দেখিয়ে চিনে নেওয়ার জন্য চ্যালেঞ্জও ছুড়ে দেন। সম্প্রতি স্মার্ট গ্রুপের মালিক মুজিবুর রহমানের বাসায় চাঁদা না পেয়ে গুলি করার ঘটনার উদাহরণ টেনে ভুক্তভোগী ব্যবসায়ীকে ভয় দেখানোর চেষ্টা করা হয়।

আরও পড়ুনঃ  হিলিতে বিভিন্ন মামলায় ৯ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় সোমবার দুপুরে একদল সশস্ত্র সন্ত্রাসী ডিজিটাল ডট নেট কার্যালয়ে আকস্মিক চড়াও হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা কার্যালয়ের ভেতরে ঢুকে আসবাবপত্র ও মূল্যবান যন্ত্রপাতি ভাঙচুর করে। এ সময় তারা ক্যাশ বাক্স থেকে নগদ ৩৫ লাখ টাকা লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পরপরই চকবাজার থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করেছে। ভুক্তভোগী ব্যবসায়ী জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চকবাজার থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীদের এই হামলায় জড়িত থাকার তথ্য মিলেছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

আরও পড়ুনঃ  তথ্য নিতে এসে ওসির ধমক খেলেন সাংবাদিক, মধ্যস্থতাকারীদের দিয়ে ঘটনা 'দফারফা'র অভিযোগ!
Tag :
জনপ্রিয় পোস্ট

জীবিকার সন্ধানে ঢাকায় গিয়ে ফিরলেন লাশ হয়ে, কাঁদছে নবাবগঞ্জ

চট্টগ্রামে ২ কোটি টাকা চাঁদা না পেয়ে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট

আপডেটের সময়: ১২:২৬:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

মোঃ সৈয়দ মিয়া : চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরীর চকবাজারে ২ কোটি টাকা চাঁদা না পেয়ে দিন-দুপুরে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এ সময় ব্যাপক ভাঙচুর এবং নগদ ৩৫ লাখ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চকবাজার থানার চন্দনপুরা-বাকলিয়া এক্সেস সড়কে অবস্থিত ‘ডিজিটাল ডট নেট’ (ডিডিএন) নামের ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে এ ঘটনা ঘটে। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীরা এই হামলার পেছনে জড়িত।ডিজিটাল ডট নেট-এর স্বত্বাধিকারী আদিল বিন মামুন অভিযোগ করে বলেন, “দুই দিন আগে একটি বিদেশি নম্বর থেকে ডেভিড ইমন (মোবারক হোসেন ইমন) পরিচয়ে আমার কাছে একটি ফোন আসে। ফোনে ইমন বলেন ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি। আর মাসে দিবি ১০ লাখ টাকা। এখন থেকে ব্যবসা আমরা করব।’ আদিল বিন মামুন আরও জানান, মুঠোফোনে কথোপকথনের সময় ডেভিড ইমন নিজেকে শহরের প্রভাবশালী সন্ত্রাসী হিসেবে দাবি করেন। এমনকি তাঁর ছবি পুলিশ কমিশনারকে দেখিয়ে চিনে নেওয়ার জন্য চ্যালেঞ্জও ছুড়ে দেন। সম্প্রতি স্মার্ট গ্রুপের মালিক মুজিবুর রহমানের বাসায় চাঁদা না পেয়ে গুলি করার ঘটনার উদাহরণ টেনে ভুক্তভোগী ব্যবসায়ীকে ভয় দেখানোর চেষ্টা করা হয়।

আরও পড়ুনঃ  বধির বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে বগুড়ায় দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর গাড়ি, আহত প্রতিমন্ত্রী

দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় সোমবার দুপুরে একদল সশস্ত্র সন্ত্রাসী ডিজিটাল ডট নেট কার্যালয়ে আকস্মিক চড়াও হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা কার্যালয়ের ভেতরে ঢুকে আসবাবপত্র ও মূল্যবান যন্ত্রপাতি ভাঙচুর করে। এ সময় তারা ক্যাশ বাক্স থেকে নগদ ৩৫ লাখ টাকা লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পরপরই চকবাজার থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করেছে। ভুক্তভোগী ব্যবসায়ী জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চকবাজার থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীদের এই হামলায় জড়িত থাকার তথ্য মিলেছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

আরও পড়ুনঃ  পবায় সড়কের বেহাল দশা: বায়া-হিমালয় কোল্ড স্টোরেজ রাস্তা এখন এক ‘মরণফাঁদ’