Dhaka ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু তারাগঞ্জে জোরপূর্বক মালামাল লুটপাট করে দোকান দখলের অভিযোগ বিস্ফোরক মামলায় গ্রেপ্তারের ছয় দিন পর জামিনে মুক্ত ‘গরিবের ডাক্তার খ্যাত’ ডা. সামির হোসেন মিশু কুলিয়ারচরে পুলিশের বিশেষ অভিযান: হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ৭ পবায় বড়গাছী স্কুল এন্ড কলেজে বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুচি কুচি করে কাটার পরে বলেন আসুন ঐক্যবদ্ধভাবে দেশ চালাই: শফিকুর রহমান তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকবে চীন, ভারতকে কড়া বার্তা বেইজিংয়ের প্রতি বছর বাজেটে আমরা স্বপ্ন দেখি, সারা বছর সেই স্বপ্নভঙ্গের ফল ভোগ করতে হয়: রুমিন ফারহানা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিরল রোগে আক্রান্ত ইউসুফের চিকিৎসায় ২ লক্ষ ১০ হাজার টাকা হস্তান্তর চট্টগ্রাম বন্দর থেকে চসিকের ১৯৮ কোটি টাকা কর আদায়

চট্টগ্রাম বন্দর থেকে চসিকের ১৯৮ কোটি টাকা কর আদায়

কায়সার আশ্রাফীঃ চট্টগ্রাম মহানগর প্রতিনিধি: চট্টগ্রাম বন্দরের কাছ থেকে ১৯৮ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৬৫১ টাকা হোল্ডিং ট্যাক্স আদায় করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ ঘটনাকে চসিকের ইতিহাসে একটি নতুন মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। ২৯ জুন(সোমবার) দুপুরে নগরীর টাইগারপাসে অবস্থিত চসিক কার্যালয়ে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন। তিনি বলেন, দীর্ঘদিনের বকেয়া কর আদায়ে কার্যকর উদ্যোগ, ধারাবাহিক আলোচনা ও প্রশাসনিক তৎপরতার মাধ্যমে এই বিপুল পরিমাণ রাজস্ব আদায় সম্ভব হয়েছে। চট্টগ্রাম বন্দরের কাছ থেকে এ পরিমাণ কর আদায় চসিকের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  রুমায় এলিম-ছাংদালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংস্কারে অনিয়ম: ৯ ইউপি মেম্বারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

মেয়র আরো বলেন, এ অর্থের মাধ্যমে নগরীর অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবার সম্প্রসারণ, পরিচ্ছন্নতা কার্যক্রম, সড়ক উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে ইতিবাচক প্রভাব পড়বে। চসিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বন্দরের কাছে বিপুল পরিমাণ হোল্ডিং ট্যাক্স বকেয়া ছিল। ধারাবাহিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে ওই বকেয়া কর আদায়ের উদ্যোগ নেওয়া হয়, যার অংশ হিসেবে এবার ১৯৮ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৬৫১ টাকা পরিশোধ করা হয়েছে। চেক হস্তান্তর অনুষ্ঠানে চসিক ও চট্টগ্রাম বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  লামা পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা
Tag :
জনপ্রিয় পোস্ট

দিনাজপুরের ঘোড়াঘাটে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

চট্টগ্রাম বন্দর থেকে চসিকের ১৯৮ কোটি টাকা কর আদায়

আপডেটের সময়: ০৮:০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

কায়সার আশ্রাফীঃ চট্টগ্রাম মহানগর প্রতিনিধি: চট্টগ্রাম বন্দরের কাছ থেকে ১৯৮ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৬৫১ টাকা হোল্ডিং ট্যাক্স আদায় করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ ঘটনাকে চসিকের ইতিহাসে একটি নতুন মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। ২৯ জুন(সোমবার) দুপুরে নগরীর টাইগারপাসে অবস্থিত চসিক কার্যালয়ে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন। তিনি বলেন, দীর্ঘদিনের বকেয়া কর আদায়ে কার্যকর উদ্যোগ, ধারাবাহিক আলোচনা ও প্রশাসনিক তৎপরতার মাধ্যমে এই বিপুল পরিমাণ রাজস্ব আদায় সম্ভব হয়েছে। চট্টগ্রাম বন্দরের কাছ থেকে এ পরিমাণ কর আদায় চসিকের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিরল রোগে আক্রান্ত ইউসুফের চিকিৎসায় ২ লক্ষ ১০ হাজার টাকা হস্তান্তর

মেয়র আরো বলেন, এ অর্থের মাধ্যমে নগরীর অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবার সম্প্রসারণ, পরিচ্ছন্নতা কার্যক্রম, সড়ক উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে ইতিবাচক প্রভাব পড়বে। চসিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বন্দরের কাছে বিপুল পরিমাণ হোল্ডিং ট্যাক্স বকেয়া ছিল। ধারাবাহিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে ওই বকেয়া কর আদায়ের উদ্যোগ নেওয়া হয়, যার অংশ হিসেবে এবার ১৯৮ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৬৫১ টাকা পরিশোধ করা হয়েছে। চেক হস্তান্তর অনুষ্ঠানে চসিক ও চট্টগ্রাম বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সারা দেশের ন্যায় ফরিদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন