Dhaka ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ধুনটে জাতীয় যুব দিবসপালিত, উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ জাতীয় যুব দিবসে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‍্যালি,আলোচনা সভা ও যুবমেলা পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ গেল সদ্য এইচএসসি পাস শিক্ষার্থী শ্রাবনের লালপুরে সিনিয়র শিক্ষক মহব্বত আলীকে বিদায় সংবর্ধনা লক্ষ্মীপুরে দুই অবৈধ ইটভাটার চিমনি ধ্বংস, স’মিল উচ্ছেদ কাউনিয়ায় জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন সোহেল রানা হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি। মানিকগঞ্জে জাতীয় যুব দিবসের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

চকরিয়ায় আজকের জনবাণীর ভারপ্রাপ্ত সম্পাদকের সঙ্গে কক্সবাজার প্রতিনিধিদের শুভেচ্ছা বিনিময়

হোসাইন মোহাম্মদ সবুজ,স্টাফ রিপোর্টার, কক্সবাজার: দৈনিক আজকের জনবাণীর ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম জামানের সঙ্গে পত্রিকাটির কক্সবাজার জেলার প্রতিনিধিদের শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি চকরিয়ায় পৌঁছালে স্থানীয় প্রতিনিধিরা তাঁকে স্বাগত জানান। এ সময় চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সমাবেশ-পরবর্তী সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় হয়। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন দৈনিক আজকের জনবাণীর কক্সবাজার স্টাফ রিপোর্টার হোসাইন মোহাম্মদ সবুজ, কক্সবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ মোবারক হোসাইন, চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি মোহাম্মদ রাসেল এবং চকরিয়া প্রতিনিধি এম ইউ শহিদুল্লাহ। এ সময় প্রতিনিধিরা পত্রিকার সংবাদ পরিবেশনা, পেশাগত দায়িত্বশীলতা ও পারস্পরিক সমন্বয় নিয়ে মতবিনিময় করেন। তাঁরা বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকতার মর্যাদা সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  আগামীকাল দেশে আসছে সৌদি আরবের আগুনে নিহত নওগাঁর বাকি ৫ জনের মরদেহ। 

কক্সবাজার স্টাফ রিপোর্টার হোসাইন মোহাম্মদ সবুজ বলেন, সাংবাদিকতার মূল দায়িত্ব হচ্ছে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ জনগণের কাছে তুলে ধরা। পেশাগত সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে দৈনিক আজকের জনবাণীকে পাঠকের আস্থার জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে। কক্সবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ মোবারক হোসাইন বলেন, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ও জনদুর্ভোগের বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরতে প্রতিনিধিদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম মোহাম্মদ রাসেল বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড সংবাদে তুলে ধরার মাধ্যমে গণমাধ্যমের প্রকৃত ভূমিকা পালন করতে হবে। চকরিয়া প্রতিনিধি এম ইউ শহিদুল্লাহ বলেন, স্থানীয় পর্যায়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরতে প্রতিনিধিদের আন্তরিকতা ও পেশাগত দক্ষতা প্রয়োজন।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আমাদের মিছিল বড় হবে: নাহিদ

দৈনিক আজকের জনবাণীর ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম জামান বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সত্য, বস্তুনিষ্ঠতা ও পেশাগত নৈতিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি পত্রিকার সকল প্রতিনিধিকে সম্মিলিতভাবে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন। সাক্ষাৎটি প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত সম্পর্ককে আরও সুদৃঢ় করে।

আরও পড়ুনঃ  লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মানার তাগিদ
Tag :
জনপ্রিয় পোস্ট

সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

চকরিয়ায় আজকের জনবাণীর ভারপ্রাপ্ত সম্পাদকের সঙ্গে কক্সবাজার প্রতিনিধিদের শুভেচ্ছা বিনিময়

আপডেটের সময়: ০৮:৩৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

হোসাইন মোহাম্মদ সবুজ,স্টাফ রিপোর্টার, কক্সবাজার: দৈনিক আজকের জনবাণীর ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম জামানের সঙ্গে পত্রিকাটির কক্সবাজার জেলার প্রতিনিধিদের শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি চকরিয়ায় পৌঁছালে স্থানীয় প্রতিনিধিরা তাঁকে স্বাগত জানান। এ সময় চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সমাবেশ-পরবর্তী সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় হয়। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন দৈনিক আজকের জনবাণীর কক্সবাজার স্টাফ রিপোর্টার হোসাইন মোহাম্মদ সবুজ, কক্সবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ মোবারক হোসাইন, চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি মোহাম্মদ রাসেল এবং চকরিয়া প্রতিনিধি এম ইউ শহিদুল্লাহ। এ সময় প্রতিনিধিরা পত্রিকার সংবাদ পরিবেশনা, পেশাগত দায়িত্বশীলতা ও পারস্পরিক সমন্বয় নিয়ে মতবিনিময় করেন। তাঁরা বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকতার মর্যাদা সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  দীঘিনালায় জাতীয় যুব দিবস পালন

কক্সবাজার স্টাফ রিপোর্টার হোসাইন মোহাম্মদ সবুজ বলেন, সাংবাদিকতার মূল দায়িত্ব হচ্ছে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ জনগণের কাছে তুলে ধরা। পেশাগত সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে দৈনিক আজকের জনবাণীকে পাঠকের আস্থার জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে। কক্সবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ মোবারক হোসাইন বলেন, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ও জনদুর্ভোগের বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরতে প্রতিনিধিদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম মোহাম্মদ রাসেল বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড সংবাদে তুলে ধরার মাধ্যমে গণমাধ্যমের প্রকৃত ভূমিকা পালন করতে হবে। চকরিয়া প্রতিনিধি এম ইউ শহিদুল্লাহ বলেন, স্থানীয় পর্যায়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরতে প্রতিনিধিদের আন্তরিকতা ও পেশাগত দক্ষতা প্রয়োজন।

আরও পড়ুনঃ  ৫ বছরের মধ্যে ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হবে এনসিপি: আসিফ মাহমুদ