Dhaka ১০:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল কুচিয়ামোড়া টহল পুলিশের অভিযানে কুচিয়ামোড়া থেকে সাংবাদিকের মোটরসাইকেল উদ্ধার: চোর গ্রেপ্তারে থানা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ​ চিলমারীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন। চকরিয়ায় বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২ মান্দায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ধামইরহাটে লগি বৈঠা দিয়ে হত্যকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। পত্নীতলায় ডিজিটাল লেনদেনের সচেতনতা বাড়াতে এসিবি ব্যাংকের মত বিনিময় সভা ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিত ॥ বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা রাজশাহীর পুঠিয়ায় আলোচিত হত্যা মামলার পলাতক আসামি স্বাধীনকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার রক্তাত্ত ২৮ এ অক্টোবর পালিত হয়, জামায়াত ইসলামী কক্সবাজার শহর শাখা

ঘোড়াঘাটে গরু চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা দুই যুবক, গণধোলাই শেষে পুলিশের হাতে সোপর্দ

মোঃ রিফাত হোসেন, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গভীর রাতে গোয়ালঘর থেকে গরু চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে হাতেনাতে ধরা পড়েছেন দুই যুবক। পরে উত্তেজিত জনতার গণধোলাইয়ের পর তাদের উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। এ ঘটনায় গরুর মালিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ১ নম্বর বুলাকিপুর ইউনিয়নের দামোদরপুর সৌলা গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, দামোদরপুর সৌলা গ্রামের শরিফুল ইসলাম ওরফে সফি (৪০) এবং পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর সৌলা গ্রামের সৈকত হোসেন (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দামোদরপুর সৌলা গ্রামের বাসিন্দা নূর ইসলাম রাতে তাঁর তিনটি গরু গোয়ালঘরে বেঁধে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে অভিযুক্ত দুই ব্যক্তি সুকৌশলে গোয়ালঘরে প্রবেশ করে গরু চুরির চেষ্টা চালায়। এ সময় গোয়ালঘর থেকে শব্দ শুনে নূর ইসলামের ঘুম ভেঙে যায়। তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দুই যুবককে হাতেনাতে আটক করেন।
এ সময় উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়। খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় গরুর মালিক নূর ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে দুই আসামিকে দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয়দের দাবি, এলাকায় গরু চুরি ও চুরির চেষ্টার ঘটনা রোধে পুলিশের নিয়মিত টহল ও নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।

আরও পড়ুনঃ  কোম্পানীগঞ্জে ৩৫০ শিক্ষার্থীর অংশগ্রহণে ‘Science Olympiad 2026’ অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

ঘোড়াঘাটে গরু চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা দুই যুবক, গণধোলাই শেষে পুলিশের হাতে সোপর্দ

আপডেটের সময়: ০৫:৫৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

মোঃ রিফাত হোসেন, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গভীর রাতে গোয়ালঘর থেকে গরু চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে হাতেনাতে ধরা পড়েছেন দুই যুবক। পরে উত্তেজিত জনতার গণধোলাইয়ের পর তাদের উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। এ ঘটনায় গরুর মালিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ১ নম্বর বুলাকিপুর ইউনিয়নের দামোদরপুর সৌলা গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, দামোদরপুর সৌলা গ্রামের শরিফুল ইসলাম ওরফে সফি (৪০) এবং পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর সৌলা গ্রামের সৈকত হোসেন (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দামোদরপুর সৌলা গ্রামের বাসিন্দা নূর ইসলাম রাতে তাঁর তিনটি গরু গোয়ালঘরে বেঁধে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে অভিযুক্ত দুই ব্যক্তি সুকৌশলে গোয়ালঘরে প্রবেশ করে গরু চুরির চেষ্টা চালায়। এ সময় গোয়ালঘর থেকে শব্দ শুনে নূর ইসলামের ঘুম ভেঙে যায়। তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দুই যুবককে হাতেনাতে আটক করেন।
এ সময় উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়। খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় গরুর মালিক নূর ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে দুই আসামিকে দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয়দের দাবি, এলাকায় গরু চুরি ও চুরির চেষ্টার ঘটনা রোধে পুলিশের নিয়মিত টহল ও নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।

আরও পড়ুনঃ  এক মহল্লায় তিন মেয়র প্রার্থী নিয়ে গ্যাঁড়াকলে সমর্থকরা