
আব্দুর রাজ্জাক সরকার ,স্টাফ রিপোর্টার
গাইবান্ধায় নদীভাঙন রোধে জরুরি ব্যবস্থা দাবিতে মানববন্ধন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পূর্বকানিপাড়া (খোলনাডী) ও উত্তর উড়িয়া এলাকায় ভয়াবহ নদীভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০টায় গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, নদীভাঙনের কারণে ওই এলাকার মানুষের বসতভিটা, ফসলি জমি ও জীবিকা ক্রমেই হুমকির মুখে পড়ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
এ সময় নদীভাঙন রোধে জরুরি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান এলাকাবাসী।
গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকা
প্রতিবেদকের নাম 



















