Dhaka ১০:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় অপহরণকৃত স্কুল ছাত্রী উদ্ধার সহ গ্রেফতার -১ ভুতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা মোড়েলগঞ্জ-শরণখোলার গ্রাহকরা বৈষম্যবিরোধী আন্দোলনে ককটেল বিস্ফোরক মামলায়, আওয়ামী লীগ নেতা গ্রেফতার মৌলভীবাজারে নিখোঁজের পর নদীতে মিললো ৫ বছরের শিশুর মৃ’ত’দেহ স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক হস্তান্তর যাত্রীবাহী বাসে অভিনব কায়দায় গাঁজা পাচার, কুমিল্লায় দুই নারী গ্রেপ্তার জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইনঃ বন্দর ইপিআই জোনের ৬ ওয়ার্ডে এ ক্যাপসুল খাওয়ানো হয় ডিমলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন গাজীপুরে বনভূমি দখল: বন কর্মকর্তাদের বিরুদ্ধে যোগসাজশ ও কোটি টাকার বাণিজ্যের অভিযোগ রাজবাড়ী গোয়ালন্দে মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ গ্রেপ্তার

গাইবান্ধায় অপহরণকৃত স্কুল ছাত্রী উদ্ধার সহ গ্রেফতার -১

আব্দুর রাজ্জাক সরকার স্টাফ রিপোর্টার

গাইবান্ধা সদরের বাদিয়াখালী গ্রামে পুরাতন বাদিয়াখালী উচ্চ বিদ্যালয়ের অপহরণকৃত দশম শ্রেনীর এক স্কুল ছাত্রী কে উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত প্রধান অভিযুক্ত আহসান হাবীব(২২) কে গ্রেফতার করেছে র‌্যাব।আজ(২৮ জুন) রোববার দুপুর সোয়া ১ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যম কে নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
এজাহারের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ছাত্রী বিদ্যালয়ে যাতায়াতের সময় বখাটে আহসান হাবীব প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। তরুণী প্রেমের প্রস্তাব প্রত্যাখান করে অভিভাবক কে জানায়। পরে ওই তরুনীর অভিভাবকের কাছে আহসান হাবীবের পরিবার বিয়ের প্রস্তাব পাঠালে বখাটের কারন দেখিয়ে প্রত্যাখান করে। এতেই চটে যান আহসান হাবীব ও তার পরিবার ।
এরপর ৩১ মার্চ ওই তরুনী রামনাথের ভিটা মন্ডল পাড়া এলাকায় চাচার বাড়িতে থাকার সময় বাড়ির বাহিরে আসা মাত্র কৌশলে আহসান হাবীব ও তার সহযোগীরা অটোতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এঘটনায় ওই তরুনীর মা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-২২।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে অবহিতকরন সভা

ঘটনাটির গুরুত্ব বিবেচনায় স্কুল ছাত্রী কে উদ্ধার ও জড়িত আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে । র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সাঘাটা উপজেলার সাতটেকোর গ্রামের আসাদুলের বাড়িতে অভিযুক্তরা গ্রেফতার এড়াতে আত্নগোপনে রয়েছে। পরে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল আজ ভোর রাত সাড়ে ১২ টার দিকে সেই স্থানে অভিযান চালিয়ে অপহরণ মামলার প্রধান আসামি আহসান হাবীব কে গ্রেফতার সহ অপহরণকৃত স্কুল ছাত্রী কে উদ্ধার করে। গ্রেফতার আহসান হাবীব সদরের রামনাথ ভিটা(বালুচর) গ্রামের মো. বকুল মিয়ার ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামি কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  ডিমলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
Tag :
জনপ্রিয় পোস্ট

গাইবান্ধায় অপহরণকৃত স্কুল ছাত্রী উদ্ধার সহ গ্রেফতার -১

গাইবান্ধায় অপহরণকৃত স্কুল ছাত্রী উদ্ধার সহ গ্রেফতার -১

আপডেটের সময়: ০৭:২২:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

আব্দুর রাজ্জাক সরকার স্টাফ রিপোর্টার

গাইবান্ধা সদরের বাদিয়াখালী গ্রামে পুরাতন বাদিয়াখালী উচ্চ বিদ্যালয়ের অপহরণকৃত দশম শ্রেনীর এক স্কুল ছাত্রী কে উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত প্রধান অভিযুক্ত আহসান হাবীব(২২) কে গ্রেফতার করেছে র‌্যাব।আজ(২৮ জুন) রোববার দুপুর সোয়া ১ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যম কে নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
এজাহারের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ছাত্রী বিদ্যালয়ে যাতায়াতের সময় বখাটে আহসান হাবীব প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। তরুণী প্রেমের প্রস্তাব প্রত্যাখান করে অভিভাবক কে জানায়। পরে ওই তরুনীর অভিভাবকের কাছে আহসান হাবীবের পরিবার বিয়ের প্রস্তাব পাঠালে বখাটের কারন দেখিয়ে প্রত্যাখান করে। এতেই চটে যান আহসান হাবীব ও তার পরিবার ।
এরপর ৩১ মার্চ ওই তরুনী রামনাথের ভিটা মন্ডল পাড়া এলাকায় চাচার বাড়িতে থাকার সময় বাড়ির বাহিরে আসা মাত্র কৌশলে আহসান হাবীব ও তার সহযোগীরা অটোতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এঘটনায় ওই তরুনীর মা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-২২।

আরও পড়ুনঃ  জন্ম থেকেই দুই পা স্বাভাবিকের তুলনায় ছোট। চলাফেরা করতে হয় দুই হাতের ওপর ভর করে হামাগুড়ি দিয়ে

ঘটনাটির গুরুত্ব বিবেচনায় স্কুল ছাত্রী কে উদ্ধার ও জড়িত আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে । র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সাঘাটা উপজেলার সাতটেকোর গ্রামের আসাদুলের বাড়িতে অভিযুক্তরা গ্রেফতার এড়াতে আত্নগোপনে রয়েছে। পরে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল আজ ভোর রাত সাড়ে ১২ টার দিকে সেই স্থানে অভিযান চালিয়ে অপহরণ মামলার প্রধান আসামি আহসান হাবীব কে গ্রেফতার সহ অপহরণকৃত স্কুল ছাত্রী কে উদ্ধার করে। গ্রেফতার আহসান হাবীব সদরের রামনাথ ভিটা(বালুচর) গ্রামের মো. বকুল মিয়ার ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামি কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  আব্দুল মুকিত (লন্ডনী)-এর সঙ্গে টিম জার্নালিস্টের মতবিনিময় সভা শুক্রবার