Dhaka ১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রামে চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী গণতন্ত্র রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান: সমাজকল্যাণমন্ত্রী চট্টগ্রামে এস আলম গ্রুপের সব কারখানা বন্ধ ঘোষণা ভেদরগঞ্জে এমপি বরাদ্দের অফিস উদ্বোধন করলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সরিষাবাড়িতে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সন্দেহে দুই জন আটক দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক ও হাসুয়া উদ্ধার ভেদরগঞ্জে সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা নিত্যবাজারে অস্থিরতা: বেড়েছে সবজি, মাছ ও মুরগির দাম পদযাত্রায় বাধা হামলা এনসিপির সংকট না সম্ভাবনা

গণতন্ত্র রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান: সমাজকল্যাণমন্ত্রী

হাকিমপুর,দিনাজপুর সংবাদদাতা: গণতন্ত্র রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান সমাজকল্যাণমন্ত্রী মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন,আমাদের সবার দায়িত্ব হবে একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। গণতন্ত্রের প্রতি জনগণের যে আস্থা ও বিশ্বাস রয়েছে, তা যেন অক্ষুণ্ন থাকে। কোনো অপশক্তি বা স্বার্থান্বেষী মহল যেন গণতন্ত্রকে বেহাত করার সুযোগ না পায়, সে জন্য দেশের প্রতিটি নাগরিককে সজাগ ও সচেতন থাকতে হবে। আজ শুক্রবার (৩১ জুলাই) বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুনের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়ালের সঞ্চালনায় ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপি বিশেষ বরাদ্দ থেকে মহিলাদের মাঝে সেলাই মেশিন এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ব্যক্তি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, গণতন্ত্র কেবল একটি শাসনব্যবস্থার নাম নয়, এটি জনগণের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসনের প্রতীক। এই অর্জনকে রক্ষা করা আমাদের সবার নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও অগ্রযাত্রা ধরে রাখতে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার কোনো বিকল্প নেই।

আরও পড়ুনঃ  সরিষাবাড়িতে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সন্দেহে দুই জন আটক

তিনি আরও বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে একটি মহল বিভিন্ন সময়ে বিভ্রান্তি ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে। তাই দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যেকোনো ধরনের ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকতে হবে। ডা. জাহিদ হোসেন বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং পারস্পরিক সহনশীলতা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে হবে। বিভেদ নয়, ঐক্যই দেশের শক্তি।

আরও পড়ুনঃ  জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা, অভিযুক্ত নারী
Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রামে চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী

গণতন্ত্র রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান: সমাজকল্যাণমন্ত্রী

আপডেটের সময়: ০৯:৩৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

হাকিমপুর,দিনাজপুর সংবাদদাতা: গণতন্ত্র রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান সমাজকল্যাণমন্ত্রী মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন,আমাদের সবার দায়িত্ব হবে একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। গণতন্ত্রের প্রতি জনগণের যে আস্থা ও বিশ্বাস রয়েছে, তা যেন অক্ষুণ্ন থাকে। কোনো অপশক্তি বা স্বার্থান্বেষী মহল যেন গণতন্ত্রকে বেহাত করার সুযোগ না পায়, সে জন্য দেশের প্রতিটি নাগরিককে সজাগ ও সচেতন থাকতে হবে। আজ শুক্রবার (৩১ জুলাই) বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুনের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়ালের সঞ্চালনায় ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপি বিশেষ বরাদ্দ থেকে মহিলাদের মাঝে সেলাই মেশিন এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ব্যক্তি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, গণতন্ত্র কেবল একটি শাসনব্যবস্থার নাম নয়, এটি জনগণের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসনের প্রতীক। এই অর্জনকে রক্ষা করা আমাদের সবার নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও অগ্রযাত্রা ধরে রাখতে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার কোনো বিকল্প নেই।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান ছাত্রদল নেতা ছবুরের

তিনি আরও বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে একটি মহল বিভিন্ন সময়ে বিভ্রান্তি ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে। তাই দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যেকোনো ধরনের ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকতে হবে। ডা. জাহিদ হোসেন বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং পারস্পরিক সহনশীলতা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে হবে। বিভেদ নয়, ঐক্যই দেশের শক্তি।

আরও পড়ুনঃ  ধামইরহাটে গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতি সভায় এমপির বক্তব্যে দুই দলের মধ্যে হট্রোগোল