Dhaka ০১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা। শালিখার নতুন ইউএনও যোগদান উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১ অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণশিল্প কাউনিয়ায় অপরাধ দমনে নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

কাউনিয়ায় অপরাধ দমনে নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় নাশকতা, বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমির মোস্তাফিজার রহমান রানা, এনসিপির উপজেলা সমন্বয়ক সাইদুর ইসলাম, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ কে এম গোলাম মোস্তফা প্রমুখ।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অপচেষ্টা প্রতিরোধ, মাদকদ্রব্য ও জুয়ার বিস্তার রোধ, চুরি-ছিনতাই প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন, বাজার মনিটরিং এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও পাপিয়া সুলতানা বলেন, “নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো অপচেষ্টায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদক ও জুয়ার ব্যাপারে সবাইকে সচেতনতার পাশাপাশি সজাগ থাকতে হবে। এসব ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে থানা পুলিশের টহল তৎপরতা বাড়াতে হবে।”

তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই

কাউনিয়ায় অপরাধ দমনে নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি

আপডেটের সময়: ০৬:৪৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় নাশকতা, বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমির মোস্তাফিজার রহমান রানা, এনসিপির উপজেলা সমন্বয়ক সাইদুর ইসলাম, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ কে এম গোলাম মোস্তফা প্রমুখ।

আরও পড়ুনঃ  শরীরে গুলি নিয়েই মারা গেলেন জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অপচেষ্টা প্রতিরোধ, মাদকদ্রব্য ও জুয়ার বিস্তার রোধ, চুরি-ছিনতাই প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন, বাজার মনিটরিং এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুনঃ  লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

সভায় সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও পাপিয়া সুলতানা বলেন, “নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো অপচেষ্টায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদক ও জুয়ার ব্যাপারে সবাইকে সচেতনতার পাশাপাশি সজাগ থাকতে হবে। এসব ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে থানা পুলিশের টহল তৎপরতা বাড়াতে হবে।”

আরও পড়ুনঃ  আওয়ামী ফ্যাসিস্টের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ইপিজেডে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত