Dhaka ০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ভ্যাকসিন কার্যক্রম সাঘাটায় বজ্রপাতে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু, ছয় মাসের শিশুকে নিয়ে দিশেহারা পুত্রবধূ বগুড়া শহর বাইপাস করে নতুন রেলপথের উদ্যোগ কেন্দুয়ায় ৫শ টাকা পাওনার বিরোধে একজনকে কুপিয়ে হত্যা! মা-ছেলে আটক পবায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদারগঞ্জে নিজ ঘরে বিষাক্ত সাপের কামড়ে, ছোট্ট শিশুর মৃত্যু ধমকিয়ে-পিটিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না: মির্জা ফখরুল নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ বিদ্যুতের দাম বাড়লো ফ্ল্যাটে মায়ের নিঃসঙ্গ মৃত্যু ছেলে সেই যুগ্মসচিবকে প্রত্যাহার

কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে কেন্দুয়ায় সংঘর্ষ, নারীসহ আহত ৫

মীর আমিনুল ইসলাম বুলবুল : স্টাফ রিপোর্টার ময়মনসিংহ: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের নওহাটা গ্রামে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। সোমবার (১ জুন) দুপুরে নওহাটা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন— হাবিবুর রহমান (৬৮), তার ছেলে শাজনউল আলম (২৩), লিবাসের মা (৯০), সেলিনা আক্তার (৫০) ও মনিকা আক্তার (১৮)। স্থানীয় সূত্রে জানা যায়, একটি কাঁঠাল গাছের ফল সংগ্রহকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারধরের ঘটনা ঘটে। আহত শাজনউল আলম অভিযোগ করে বলেন, প্রতিবেশী নজরুল ইসলাম ও ফাইজুল ইসলামসহ কয়েকজন আমাদের গাছের কাঁঠাল নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালান। হামলায় আমার বাবা, মা, বোনসহ পরিবারের কয়েকজন আহত হন।

আরও পড়ুনঃ  বগায় দুটি ফেরি থাকলেও চলছে একটি: চরম ভোগান্তিতে চার উপজেলার লাখো মানুষ

আহতদের মধ্যে হাবিবুর রহমানকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া শাজনউল আলম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  সাঘাটায় বজ্রপাতে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু, ছয় মাসের শিশুকে নিয়ে দিশেহারা পুত্রবধূ
Tag :
জনপ্রিয় পোস্ট

কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ভ্যাকসিন কার্যক্রম

কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে কেন্দুয়ায় সংঘর্ষ, নারীসহ আহত ৫

আপডেটের সময়: ০৯:৩৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬

মীর আমিনুল ইসলাম বুলবুল : স্টাফ রিপোর্টার ময়মনসিংহ: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের নওহাটা গ্রামে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। সোমবার (১ জুন) দুপুরে নওহাটা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন— হাবিবুর রহমান (৬৮), তার ছেলে শাজনউল আলম (২৩), লিবাসের মা (৯০), সেলিনা আক্তার (৫০) ও মনিকা আক্তার (১৮)। স্থানীয় সূত্রে জানা যায়, একটি কাঁঠাল গাছের ফল সংগ্রহকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারধরের ঘটনা ঘটে। আহত শাজনউল আলম অভিযোগ করে বলেন, প্রতিবেশী নজরুল ইসলাম ও ফাইজুল ইসলামসহ কয়েকজন আমাদের গাছের কাঁঠাল নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালান। হামলায় আমার বাবা, মা, বোনসহ পরিবারের কয়েকজন আহত হন।

আরও পড়ুনঃ  পতেঙ্গাকে মাদকমুক্ত করার ডাক যুবসমাজের উদ্যোগে শামিল আরও একাধিক এলাকা

আহতদের মধ্যে হাবিবুর রহমানকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া শাজনউল আলম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার