Dhaka ০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঈদগাঁওতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ৭ হোটেলকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ফরিদপুর মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়েছে দেবিদ্বারে ১৩ বছর পর হাজী ময়নালের অবৈধ গ্যাস সংযোগের রহস্য ফাঁস টাঙ্গাইলের মির্জাপুরে ১৫০ পিস ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য আটক ভুয়া হেডম্যান সেজে জমি জালিয়াতি ও প্রতারণা: লামার হাজিরাম ত্রিপুরার বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি বেলকুচি কারিগরি ইনস্টিটিউটে মাদকসেবীদের দৌরাত্ম্য জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো সমাপনী রংপুরে রেস্টুরেন্টে অভিযান, দুই তরুণ-দুই তরুণীসহ পাঁচজন আটক নাটোর লালপুরে রাস্তার ওপর মাছের দোকান: মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নুরুজ্জামান লিটনের একান্ত সাক্ষাৎ

ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : মীর আমিনুল ইসলাম বুলবুল :-নেত্রকোণার কেন্দুয়ায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নেত্রকোণা। আজ মঙ্গলবার (১৯ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নেত্রকোণার সহকারী পরিচালক সহকারী পরিচালক মো. নাজমুল হক মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন ৷ তিনি জানান, গত সোমবার (১৮ মে) বিকাল ৩টা থেকে ৪টা ১০ মিনিট পর্যন্ত উপজেলার আশুজিয়া ইউনিয়নের সিংহের গাঁও গ্রামের কাজল মিয়ার দক্ষিণ দুয়ারী একচালা টিনশেড বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে আরো জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয় নেত্রকোণার পরিদর্শক মোঃ আল আমিনের নেতৃত্বে একটি রেইডিং টিম অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে ইয়াবাসহ রাজু মিয়া (৪৪) ও কাজল মিয়া (৫০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। আটক রাজু মিয়া আশুজিয়া সদর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে এবং কাজল মিয়া সিংহের গাঁও গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে। উভয়েই আশুজিয়া ইউনিয়নের বাসিন্দা।

আরও পড়ুনঃ  বাণিজ্যিক সম্পর্ক জোরদার ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে

অভিযানকালে রাজু মিয়ার ট্রাউজারের পকেট থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় । এছাড়া কাজল মিয়ার শার্টের পকেট থেকে আরও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয় । উদ্ধারকৃত মোট ইয়াবার পরিমাণ ৫০ পিস । যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ২০ হাজার টাকা ।এসময় তাদের কাছ থেকে দুটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নেত্রকোণার সহকারী পরিচালক সহকারী পরিচালক মো. নাজমুল হক মুঠোফোনে বলেন, ইতোমধ্যে পরিদর্শক মোঃ আল আমিন বাদী হয়ে কেন্দুয়া থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন । আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ৷

আরও পড়ুনঃ  স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক
Tag :
জনপ্রিয় পোস্ট

ঈদগাঁওতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ৭ হোটেলকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা

ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আপডেটের সময়: ০৭:৫৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

স্টাফ রিপোর্টার : মীর আমিনুল ইসলাম বুলবুল :-নেত্রকোণার কেন্দুয়ায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নেত্রকোণা। আজ মঙ্গলবার (১৯ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নেত্রকোণার সহকারী পরিচালক সহকারী পরিচালক মো. নাজমুল হক মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন ৷ তিনি জানান, গত সোমবার (১৮ মে) বিকাল ৩টা থেকে ৪টা ১০ মিনিট পর্যন্ত উপজেলার আশুজিয়া ইউনিয়নের সিংহের গাঁও গ্রামের কাজল মিয়ার দক্ষিণ দুয়ারী একচালা টিনশেড বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে আরো জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয় নেত্রকোণার পরিদর্শক মোঃ আল আমিনের নেতৃত্বে একটি রেইডিং টিম অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে ইয়াবাসহ রাজু মিয়া (৪৪) ও কাজল মিয়া (৫০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। আটক রাজু মিয়া আশুজিয়া সদর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে এবং কাজল মিয়া সিংহের গাঁও গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে। উভয়েই আশুজিয়া ইউনিয়নের বাসিন্দা।

আরও পড়ুনঃ  বই হাতে স্কুলে যাওয়া হলো না সিয়ামের, সড়কেই থেমে গেল জীবন

অভিযানকালে রাজু মিয়ার ট্রাউজারের পকেট থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় । এছাড়া কাজল মিয়ার শার্টের পকেট থেকে আরও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয় । উদ্ধারকৃত মোট ইয়াবার পরিমাণ ৫০ পিস । যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ২০ হাজার টাকা ।এসময় তাদের কাছ থেকে দুটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নেত্রকোণার সহকারী পরিচালক সহকারী পরিচালক মো. নাজমুল হক মুঠোফোনে বলেন, ইতোমধ্যে পরিদর্শক মোঃ আল আমিন বাদী হয়ে কেন্দুয়া থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন । আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ৷

আরও পড়ুনঃ  কুমিল্লার বাঙ্গরা বাজার থানায় ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১