Dhaka ০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুলাউড়ায় অবৈধ করাতকলে অভিযান, যন্ত্রপাতি জব্দ ৫ হাজার টাকা জরিমানা আদায় আওয়ামী লীগের ‘অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের’ বিরুদ্ধে গুলশান-বনানী থানা বিএনপির বিক্ষোভ মিছিল লালপুরে শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত কেরানীগঞ্জে জমকালো আয়োজনে সফলভাবে সম্পন্ন হলো ‘কেরানীগঞ্জ রেসিপি কনটেস্ট ২০২৬ (সিজন ১) শরীয়তপুরে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করায় চার প্রতিষ্ঠানকে জরিমানা পত্নীতলায় কৃষি ঋণ মেলা-২০২৬ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় এএসপি পদে পদোন্নতি, হাবিবুল্লাহ সরকারকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার আগুন-ককটেল ঠেকাতে পুলিশ সুপারদের আইজিপির কড়া নির্দেশনা পুলিশকে এমন জায়গায় দাঁড় করানো হবে, যাতে পুলিশ কখনো মানুষকে মারবে না: ডিআইজি আশরাফ

আওয়ামী লীগের ‘অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের’ বিরুদ্ধে গুলশান-বনানী থানা বিএনপির বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার: মো: শাহ্ আলম গুলশান, ঢাকা: দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অগ্নিসংযোগ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠন। আজ (১১ নভেম্বর) রাজধানীর গুলশানে নাভানা টাওয়ার শপিং কমপ্লেক্সের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাষানটেক থানা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ দেশের সাধারণ মানুষের ওপর যে অত্যাচার, অগ্নিসংযোগ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, তা এদেশের মানুষ কোনোদিন ভুলবে না। নিষিদ্ধ হওয়ার পরও তারা পর্দার আড়াল থেকে দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য বিভিন্ন অপচেষ্টা ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। জনবিরোধী এই অপশক্তির যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড রাজপথেই কঠোরভাবে প্রতিহত করা হবে।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জে জমকালো আয়োজনে সফলভাবে সম্পন্ন হলো ‘কেরানীগঞ্জ রেসিপি কনটেস্ট ২০২৬ (সিজন ১)

 

সমাবেশে উপস্থিত নেতারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী ও অগ্নিসংযোগকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি রাজপথে সর্বদা সোচ্চার থাকবে। বিক্ষোভ মিছিলে গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাষানটেক থানার বিপুল সংখ্যক বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন। মিছিলটি নাভানা টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে গুলশানের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল জুড়ে নেতা-কর্মীরা আওয়ামী লীগের সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুনঃ  ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: শিল্পাঞ্চল ও সার্বিক নিরাপত্তা জোরদারে কঠোর সতর্কতার নির্দেশ ​
Tag :
জনপ্রিয় পোস্ট

কুলাউড়ায় অবৈধ করাতকলে অভিযান, যন্ত্রপাতি জব্দ ৫ হাজার টাকা জরিমানা আদায়

আওয়ামী লীগের ‘অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের’ বিরুদ্ধে গুলশান-বনানী থানা বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেটের সময়: ০৫:১৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

স্টাফ রিপোর্টার: মো: শাহ্ আলম গুলশান, ঢাকা: দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অগ্নিসংযোগ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠন। আজ (১১ নভেম্বর) রাজধানীর গুলশানে নাভানা টাওয়ার শপিং কমপ্লেক্সের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাষানটেক থানা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ দেশের সাধারণ মানুষের ওপর যে অত্যাচার, অগ্নিসংযোগ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, তা এদেশের মানুষ কোনোদিন ভুলবে না। নিষিদ্ধ হওয়ার পরও তারা পর্দার আড়াল থেকে দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য বিভিন্ন অপচেষ্টা ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। জনবিরোধী এই অপশক্তির যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড রাজপথেই কঠোরভাবে প্রতিহত করা হবে।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জে জমকালো আয়োজনে সফলভাবে সম্পন্ন হলো ‘কেরানীগঞ্জ রেসিপি কনটেস্ট ২০২৬ (সিজন ১)

 

সমাবেশে উপস্থিত নেতারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী ও অগ্নিসংযোগকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি রাজপথে সর্বদা সোচ্চার থাকবে। বিক্ষোভ মিছিলে গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাষানটেক থানার বিপুল সংখ্যক বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন। মিছিলটি নাভানা টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে গুলশানের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল জুড়ে নেতা-কর্মীরা আওয়ামী লীগের সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুনঃ  ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন