
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে নওগাঁর পত্নীতলা উপজেলায় ৫ নং মাটিন্দর ইউনিয়নের শিবপুর উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ানের বার্তা ছড়িয়ে দিতে এ কর্মসূচির বাস্তবায়ন করে সামাজিক সংগঠন শতফুল বাংলাদেশ,জাহানাবাদ, মোহনপুর রাজশাহী। ১১ জুন ২০২৬ বৃহস্পতিবার সকাল ১১ টা পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন পত্নীতলা উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক এবং শিবপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল্লাহ আল -ফারুক (বিএ),সঙ্গে ছিলেন ৫ নাং মাটিন্দর ইউনিয়নের বিএনপির সভাপতি মোঃ স্বপন সরকার, শতফুল বাংলাদেশ সমন্বয়ক মোঃ শরিফুজ্জামান, উহার অঙ্গ সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ। আরও উপস্থিত ছিলেন শিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ফিরোজ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ অনুপস্থিত থাকায় এর পরিবর্তে সহকারি শিক্ষিকা তনময় সরকার উপস্থিত ছিলেন। সঙ্গে উভয় বিদ্যালয়ের সহকারি শিক্ষক এবং কর্মচারী বিপুল সংখ্যক প্রিয় শিক্ষার্থী , স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যম কর্মী প্রমুখ।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভন্ন প্রজাতির ফলজ,বনজ,ও ঔষধি গাছের চারা ছাত্র-ছাত্রীর মধ্যে বিতরণের জন্য নিয়ে আসা হয়। এবং উপস্থিত বক্তারা শিক্ষার্থীর মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষ রোপনের গুরুত্ব এবং পরিবেশ ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন। অনুষ্ঠানের শেষের দিকে প্রায় দুপুর ১২.১৫ মিনিটে প্রধান অতিথি পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রিফাত আরা ম্যাম উপস্থিত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দেন, প্রিয় ছাত্র-ছাত্রীরা তোমরা আগামী দিনের বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্য তাই, আগামী প্রজন্মের জন্য সবুজ বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার মুখ্য ভূমিকা তোমাদের।পরিবেশকে সঠিকভাবে পরিচালনায় সাহায্য করে গাছ। গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষার প্রধান কারিগর। বাংলাদেশের ছয়টি ঋতু সঠিকভাবে পরিচালিত হয়,সঠিক আবহাওয়া জলবায়ুরও পরিবেশে। এদের সঠিক নিয়ম চলার তালিকা শক্তি হচ্ছে গাছ সবুজ বনায়ন। গাছ আমাদের অক্সিজেন দেয় ফলে আমরা বেঁচে থাকি ইত্যাদি। বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সক্রিয় ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। পরিশেষে প্রধান অতিথি প্রিয় ছাত্র-ছাত্রী মধ্যে দুইটি ফলজ,দুটি ওষুধী, ও একটি গাছের চারা বিতরণ করেন এবং বিদ্যালয়ের প্রাঙ্গণে একটি গাছের চারা রোপনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ করেন।
প্রতিবেদকের নাম 



















