Dhaka ০৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অনিয়মের অভিযোগে ফুলবাড়ী সমাজসেবা অফিস পরিদর্শনে এমপি ড. আতিক মুজাহিদ পতেঙ্গা প্রাইম এগ্রোতে সুলভে গরু-ছাগল বিক্রয় করা হচ্ছে জামালপুরের মাদারগঞ্জে, নারী সহ ৩ মাদক ব্যবসায়ী আটক পন্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপিঠে গীতা প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, মোহাম্মদ আলী শাহ রোড এলাকায় মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন নলছিটিতে শ্রমিক দল নেতা মিজানের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণের অভিযোগে ট্রাইব্যুনালে মামলা রামিশা হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জমজমাট জিনজিরা পশুর হাট: শুরু হয়েছে কোরবানির পশু কেনাবেচা রাসিক সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদের ঈদ উপহারের চেক প্রদান করলেন প্রধানমন্ত্রী যৌথ মানবিক সহায়তা পরিকল্পনায় স্থানীয়দের জন্য বরাদ্দ ৫% আর রোহিঙ্গাদের বরাদ্দ  ৯৫% হয়েছে

চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার গায়েব – দুই কর্মচারী আটক

চট্টগ্রাম জেলা প্রতিনিধি :চীন থেকে আমদানিকৃত কোটি টাকার মূল্যবানগার্মেন্টসের কাপড় বোঝাই একটি কনটেইনার চট্টগ্রাম বন্দরের জে আর ইয়ার্ড থেকে কৌশলে পাচার করা হয়। TCLU8557304 নম্বরের ওই ৪০ ফুটের কনটেইনারটি আমদানি করেছিল গাজীপুরের ‘মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেড’।বন্দর সূত্রে জানা যায়, কনটেইনারটি বন্দরে পৌঁছানোর পর বার্থ অপারেটর বশির আহাম্মদের মাধ্যমে জাহাজ থেকে খালাস করা হয় এবং বন্দরের জে আর ইয়ার্ডে রাখা হয়। পরবর্তীতে আমদানিকারকের পক্ষে সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট ‘এস জামান অ্যান্ড ব্রাদার্স (প্রা.) লিমিটেড’ নিয়ম অনুযায়ী শুল্ককর পরিশোধ করে কনটেইনারটি খালাস করতে যায়। কিন্তু ইয়ার্ডে গিয়ে দেখা যায়, পুরো কনটেইনারটি গায়েব! এরপরই বন্দর কর্তৃপক্ষ ও আমদানিকারক মহলে তোলপাড় শুরু হয় এবং বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় সরকারি অর্থে ব্যক্তিগত পুকুরে গাইড ওয়াল নির্মাণের অভিযোগ

বুধবার (২১ মে) রাতে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহ চট্টগ্রাম বন্দরের দুই কর্মচারী আটক করা হয়। ‎আটককৃতরা হলো মিজানুর রহমান (৩৫) পিরোজপুরের মঠবাড়িয়ার উলুবাড়িয়া গ্রামের মৃত ওয়াহাব আকনের ছেলে। তিনি চট্টগ্রাম বন্দরে উচ্চমান বহিঃসহকারী হিসেবে কর্মরত। এছাড়া গ্রেপ্তার আবু সুফিয়ান (৪০) নোয়াখালীর সেনবাগ উপজেলার শহীদ উল্ল্যাহ মাস্টার বাড়ির মৃত আবু তাহেরের ছেলে। তিনি বন্দরের কিপ ডাউন এসসি-১৮৮ পদে কর্মরত রয়েছেন। পুলিশ সূত্র জানায়, গত বছরের ৪ আগস্ট থেকে চলতি বছরের ২ এপ্রিলের মধ্যে চীন থেকে আমদানিকৃত গার্মেন্টসের কাপড় বোঝাই একটি কনটেইনার চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে চুরি হয়। পরে এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হয়। পাচার হওয়া কনটেইনারটি গাজীপুরের মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেড আমদানি করেছিল। ৪০ ফুট কনটেইনারটিতে কয়েক কোটি টাকার কাপড় ছিল বলে জানা গেছে। পুলিশ জানায়, কনটেইনারটি বন্দরে পৌঁছানোর পর বার্থ অপারেটর বশির আহাম্মদের মাধ্যমে জাহাজ থেকে নামানো হয় এবং পরে বন্দরের জে আর ইয়ার্ডে রাখা হয়। পরবর্তীতে সিঅ্যান্ডএফ এজেন্ট এস জামান অ্যান্ড ব্রাদার্স (প্রা.) লিমিটেড শুল্ককর পরিশোধ করে কনটেইনারটি ডেলিভারি নিতে গেলে ইয়ার্ডে সেটি আর খুঁজে পাওয়া যায়নি। পরে বিষয়টি নিয়ে বন্দর থানায় মামলা করা হয়। ‎বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করতে গিয়ে বন্দরের দুই কর্মচারীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। এরপর গতকাল বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  রাণীশংকৈলে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু, আশঙ্কাজনক ৩
Tag :
জনপ্রিয় পোস্ট

অনিয়মের অভিযোগে ফুলবাড়ী সমাজসেবা অফিস পরিদর্শনে এমপি ড. আতিক মুজাহিদ

চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার গায়েব – দুই কর্মচারী আটক

আপডেটের সময়: ০২:৫৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

চট্টগ্রাম জেলা প্রতিনিধি :চীন থেকে আমদানিকৃত কোটি টাকার মূল্যবানগার্মেন্টসের কাপড় বোঝাই একটি কনটেইনার চট্টগ্রাম বন্দরের জে আর ইয়ার্ড থেকে কৌশলে পাচার করা হয়। TCLU8557304 নম্বরের ওই ৪০ ফুটের কনটেইনারটি আমদানি করেছিল গাজীপুরের ‘মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেড’।বন্দর সূত্রে জানা যায়, কনটেইনারটি বন্দরে পৌঁছানোর পর বার্থ অপারেটর বশির আহাম্মদের মাধ্যমে জাহাজ থেকে খালাস করা হয় এবং বন্দরের জে আর ইয়ার্ডে রাখা হয়। পরবর্তীতে আমদানিকারকের পক্ষে সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট ‘এস জামান অ্যান্ড ব্রাদার্স (প্রা.) লিমিটেড’ নিয়ম অনুযায়ী শুল্ককর পরিশোধ করে কনটেইনারটি খালাস করতে যায়। কিন্তু ইয়ার্ডে গিয়ে দেখা যায়, পুরো কনটেইনারটি গায়েব! এরপরই বন্দর কর্তৃপক্ষ ও আমদানিকারক মহলে তোলপাড় শুরু হয় এবং বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়।

আরও পড়ুনঃ  একাধিক বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগে বগুড়ার খাদ্য কর্মকর্তা বিরুদ্ধে মামলা

বুধবার (২১ মে) রাতে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহ চট্টগ্রাম বন্দরের দুই কর্মচারী আটক করা হয়। ‎আটককৃতরা হলো মিজানুর রহমান (৩৫) পিরোজপুরের মঠবাড়িয়ার উলুবাড়িয়া গ্রামের মৃত ওয়াহাব আকনের ছেলে। তিনি চট্টগ্রাম বন্দরে উচ্চমান বহিঃসহকারী হিসেবে কর্মরত। এছাড়া গ্রেপ্তার আবু সুফিয়ান (৪০) নোয়াখালীর সেনবাগ উপজেলার শহীদ উল্ল্যাহ মাস্টার বাড়ির মৃত আবু তাহেরের ছেলে। তিনি বন্দরের কিপ ডাউন এসসি-১৮৮ পদে কর্মরত রয়েছেন। পুলিশ সূত্র জানায়, গত বছরের ৪ আগস্ট থেকে চলতি বছরের ২ এপ্রিলের মধ্যে চীন থেকে আমদানিকৃত গার্মেন্টসের কাপড় বোঝাই একটি কনটেইনার চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে চুরি হয়। পরে এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হয়। পাচার হওয়া কনটেইনারটি গাজীপুরের মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেড আমদানি করেছিল। ৪০ ফুট কনটেইনারটিতে কয়েক কোটি টাকার কাপড় ছিল বলে জানা গেছে। পুলিশ জানায়, কনটেইনারটি বন্দরে পৌঁছানোর পর বার্থ অপারেটর বশির আহাম্মদের মাধ্যমে জাহাজ থেকে নামানো হয় এবং পরে বন্দরের জে আর ইয়ার্ডে রাখা হয়। পরবর্তীতে সিঅ্যান্ডএফ এজেন্ট এস জামান অ্যান্ড ব্রাদার্স (প্রা.) লিমিটেড শুল্ককর পরিশোধ করে কনটেইনারটি ডেলিভারি নিতে গেলে ইয়ার্ডে সেটি আর খুঁজে পাওয়া যায়নি। পরে বিষয়টি নিয়ে বন্দর থানায় মামলা করা হয়। ‎বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করতে গিয়ে বন্দরের দুই কর্মচারীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। এরপর গতকাল বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  বান্দরবান-রোয়াংছড়ি রুটে পুনরায় চালু হচ্ছে পাবলিক বাস সার্ভিস