Dhaka ০৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান ” নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা কারাগারে দেবিদ্বারে জমি দখলকে কেন্দ্র করে গৃহবধূকে শ্লীলতাহানি ও পিটিয়ে জখম, থানায় মামলা মাদক কারবারীদের আঁতুড়ঘর চকসুত্রাপুরের দুই বিয়াইন গ্রেফতার ১৫০০ পিস ইয়াবাসহ আটক কেন্দুয়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি নগদ অর্থ ও চাল বিতরণ জুলাই’২৪ গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের উদ্বোধন মাঠে গড়াল কাবাডি ও ভলিবল ফুলবাড়ী সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী দিনাজপুরে বোরো মৌসুমে ধান কাটা শেষ, খরচ বাড়ায় বাজারে চালের দাম ঊর্ধ্বগতি হোসেনপুরে প্রীতির ম্যাজিক, চাকরি ছেড়ে পাল্টে দিলেন হতদরিদ্র শত নারীদের জীবনচিত্র ফটিকছড়িতে আয়বর্ধণ মূলক সবজি চাষ প্রশিক্ষণ সম্পন্ন, পত্নীতলায় এক মাদক ব্যবসায়ী ১৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে চলতি বছরেই শিক্ষা কার্যক্রম শুরু হবে

এম. ওমর হাসনাত, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ১৯ মে মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সম্প্রতি নতুন অনুমোদনকৃত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ‘ এর প্রথম নিয়োগপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইস্রাফীল শাহীন। এ সময় ড. ইস্রাফীল শাহীন জানান,  আমি গত ৭ মে বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করি। দায়িত্ব নেওয়ার পর প্রাথমিক প্রশাসনিক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই সীমিত পরিসরে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে। বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং ঠাকুরগাঁওয়ের সম্মান ও পরিচয়ের প্রতীক। বিশ্ববিদ্যালয় একটি জাতীয় প্রতিষ্ঠান হলেও এর সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেরও সম্পর্ক রয়েছে। এর ভাবমূর্তির ওপর নির্ভর করবে দেশ-বিদেশে এর সুনাম। আমি উপাচার্য হয়ে গৌরব করব না কারণ আমি আপনাদের উত্তর জনপদেরই একজন সন্তান।উল্লেখ্য যে, ঠাকুরগাঁও জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে জাতীয় সংসদে ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’ পাস হয় এবং ২০২৩ সালের অক্টোবরে আইনটি কার্যকর হয়। ২০২৪ ও ২০২৫ সাল পেরিয়ে সর্বশেষ ২০২৬ সালের মে মাসে বিশ্ববিদ্যালয়টিতে উপাচার্য নিয়োগের মাধ্যমে এর প্রাতিষ্ঠানিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  ফুলবাড়ী সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী

মে ২০২৬-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইস্রাফীলকে বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির ভৌত অবকাঠামো নির্মাণ ও জমি অধিগ্রহণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত, একই সময়ে ঠাকুরগাঁও জেলায় একটি পূর্ণাঙ্গ সরকারি মেডিকেল কলেজও অনুমোদন লাভ করেছে।

আরও পড়ুনঃ  ক্যান্সারের সঙ্গে জীবনযুদ্ধ: অসহায় নব মুসলিম জাকারিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান
Tag :
জনপ্রিয় পোস্ট

মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান ” নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা কারাগারে

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে চলতি বছরেই শিক্ষা কার্যক্রম শুরু হবে

আপডেটের সময়: ০৬:৫৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

এম. ওমর হাসনাত, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ১৯ মে মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সম্প্রতি নতুন অনুমোদনকৃত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ‘ এর প্রথম নিয়োগপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইস্রাফীল শাহীন। এ সময় ড. ইস্রাফীল শাহীন জানান,  আমি গত ৭ মে বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করি। দায়িত্ব নেওয়ার পর প্রাথমিক প্রশাসনিক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই সীমিত পরিসরে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে। বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং ঠাকুরগাঁওয়ের সম্মান ও পরিচয়ের প্রতীক। বিশ্ববিদ্যালয় একটি জাতীয় প্রতিষ্ঠান হলেও এর সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেরও সম্পর্ক রয়েছে। এর ভাবমূর্তির ওপর নির্ভর করবে দেশ-বিদেশে এর সুনাম। আমি উপাচার্য হয়ে গৌরব করব না কারণ আমি আপনাদের উত্তর জনপদেরই একজন সন্তান।উল্লেখ্য যে, ঠাকুরগাঁও জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে জাতীয় সংসদে ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’ পাস হয় এবং ২০২৩ সালের অক্টোবরে আইনটি কার্যকর হয়। ২০২৪ ও ২০২৫ সাল পেরিয়ে সর্বশেষ ২০২৬ সালের মে মাসে বিশ্ববিদ্যালয়টিতে উপাচার্য নিয়োগের মাধ্যমে এর প্রাতিষ্ঠানিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে গতকালের পর, আবারও আজ হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু.....

মে ২০২৬-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইস্রাফীলকে বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির ভৌত অবকাঠামো নির্মাণ ও জমি অধিগ্রহণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত, একই সময়ে ঠাকুরগাঁও জেলায় একটি পূর্ণাঙ্গ সরকারি মেডিকেল কলেজও অনুমোদন লাভ করেছে।

আরও পড়ুনঃ  ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ