Dhaka ০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন চান্দ্রা দঃ বালিয়ায় এম.এ.এন ফুটবল টুর্নামেন্ট ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ধুনটে বিদ্যাসাগর মাল্টিমিডিয়া স্কুলে ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: ডা. শফিকুর রহমান মাঝেরফাঁড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৫টি দোকান পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি গাজীপুরে হামলায় আহত ৯ আনসার সদস্যকে দেখতে হাসপাতালে মহাপরিচালক কাজিরহাটে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান মৌসুমের শুরুতে আমন ধানের দরপতনে হতাশ পত্নীতলার কৃষকরা পত্নীতলায় টুপি সেলাই করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন উদ্যোক্তা সহ ৪০০ নারীর

আওয়ামী লীগের ১০ বছরের চেয়ে ৮ মাসে চট্টগ্রামে বেশি উন্নয়ন হয়েছে: মীর হেলাল

সৈয়দ মিয়া,ব্যুরো চিফ চট্টগ্রাম: আওয়ামী লীগের ১০ বছরের শাসনামলে যা সম্ভব হয়নি, নিজের আট মাসের দায়িত্বকালেই চট্টগ্রামে তার চেয়ে বেশি উন্নয়ন করা হয়েছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পাহাড়ি চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। শনিবার (১৪ নভেম্বর) চট্টগ্রামে চসিক মেয়র ও প্রশাসক হিসেবে শাহাদাত হোসেনের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘মেয়র ও সদ্য প্রশাসক হিসেবে শাহাদাত হোসেনের দুই বছরের বিশেষত্ব কী? বিশেষত্ব হচ্ছে এটাই যে, শাহাদাত হোসেন সবসময় জনগণের প্রতিনিধিত্ব করেছেন; জনগণের কাতারে থেকেছেন; এই নগরবাসীকে নিয়ে কাজ করেছেন। সরকার ও সিটি করপোরেশনের উদ্যোগগুলো প্রচারে দলীয় নেতাকর্মীরা ‘বিমুখ’ মন্তব্য করে মীর হেলাল বলেন, ‘যেই পক্ষটি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, যেই পক্ষটি একটি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চায়, বলতে চায় উন্নয়ন হচ্ছে না। আমরা কিন্তু তাদের ইনডাইরেক্টলি সহযোগিতা করছি এগুলো প্রচার না করে।

‘শুধু চট্টগ্রাম সিটি করপোরেশনের উন্নয়নমূলক কর্মকাণ্ড নয়, আমরা আমাদের সরকারের প্রতিটি কর্মকাণ্ড নিজের ফেসবুক থেকে বা সামাজিক মাধ্যমে দলের পক্ষে এবং সরকারের পক্ষে যেন আমরা দিই। তিনি বলেন, ‘এই আট মাস বা তার অল্প বেশি সময় ধরে যে উন্নয়ন চট্টগ্রামের জন্য করেছি, এইটা অতীতে ১০ বছরেও এই অবৈধ আওয়ামী শাসনামলে তারা সেটা করতে পারে নাই। অনুষ্ঠানে শাহাদাত হোসেন বলেন, ‘আমরা সমস্ত সেবা প্রদানকারী সংস্থা যদি একসঙ্গে কাজ করতে পারি, তাহলে এই শহরকে আরও পরিকল্পিতভাবে আমরা গড়ে তুলতে পারব। যদি নগর সরকার হতো, এই সুন্দর শহরটাকে আরও বেশি সুন্দর করতে পারতাম। কমার্শিয়াল সিটির পরিপূর্ণতা দিতে পারতাম।

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের আহ্বায়ক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিসিবি পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য এস এম নছরুল কদিরসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন

আওয়ামী লীগের ১০ বছরের চেয়ে ৮ মাসে চট্টগ্রামে বেশি উন্নয়ন হয়েছে: মীর হেলাল

আপডেটের সময়: ০৫:৩৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

সৈয়দ মিয়া,ব্যুরো চিফ চট্টগ্রাম: আওয়ামী লীগের ১০ বছরের শাসনামলে যা সম্ভব হয়নি, নিজের আট মাসের দায়িত্বকালেই চট্টগ্রামে তার চেয়ে বেশি উন্নয়ন করা হয়েছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পাহাড়ি চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। শনিবার (১৪ নভেম্বর) চট্টগ্রামে চসিক মেয়র ও প্রশাসক হিসেবে শাহাদাত হোসেনের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘মেয়র ও সদ্য প্রশাসক হিসেবে শাহাদাত হোসেনের দুই বছরের বিশেষত্ব কী? বিশেষত্ব হচ্ছে এটাই যে, শাহাদাত হোসেন সবসময় জনগণের প্রতিনিধিত্ব করেছেন; জনগণের কাতারে থেকেছেন; এই নগরবাসীকে নিয়ে কাজ করেছেন। সরকার ও সিটি করপোরেশনের উদ্যোগগুলো প্রচারে দলীয় নেতাকর্মীরা ‘বিমুখ’ মন্তব্য করে মীর হেলাল বলেন, ‘যেই পক্ষটি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, যেই পক্ষটি একটি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চায়, বলতে চায় উন্নয়ন হচ্ছে না। আমরা কিন্তু তাদের ইনডাইরেক্টলি সহযোগিতা করছি এগুলো প্রচার না করে।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে অফিস শুরুর সাড়ে ৩ ঘন্টা পর ইউপি প্রশাসনিক কর্মকর্তার উপস্থিত।

‘শুধু চট্টগ্রাম সিটি করপোরেশনের উন্নয়নমূলক কর্মকাণ্ড নয়, আমরা আমাদের সরকারের প্রতিটি কর্মকাণ্ড নিজের ফেসবুক থেকে বা সামাজিক মাধ্যমে দলের পক্ষে এবং সরকারের পক্ষে যেন আমরা দিই। তিনি বলেন, ‘এই আট মাস বা তার অল্প বেশি সময় ধরে যে উন্নয়ন চট্টগ্রামের জন্য করেছি, এইটা অতীতে ১০ বছরেও এই অবৈধ আওয়ামী শাসনামলে তারা সেটা করতে পারে নাই। অনুষ্ঠানে শাহাদাত হোসেন বলেন, ‘আমরা সমস্ত সেবা প্রদানকারী সংস্থা যদি একসঙ্গে কাজ করতে পারি, তাহলে এই শহরকে আরও পরিকল্পিতভাবে আমরা গড়ে তুলতে পারব। যদি নগর সরকার হতো, এই সুন্দর শহরটাকে আরও বেশি সুন্দর করতে পারতাম। কমার্শিয়াল সিটির পরিপূর্ণতা দিতে পারতাম।

আরও পড়ুনঃ  ডাকাতবিরোধী অভিযানের পর মামলার আসামি চকরিয়া থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের আহ্বায়ক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিসিবি পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য এস এম নছরুল কদিরসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুনঃ  মেহেন্দিগঞ্জের পাতারহাটে খান ইলেকট্রনিক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি ৫ লাখ টাকার বেশি